এই মুহূর্তে জেলা

ডেঙ্গুতে গতকালই মারা গেছে এক শিশু, পথে নামলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক।

হাওড়া , ১০ নভেম্বর:- ডেঙ্গু সচেতনতায় পথে ইতিমধ্যেই কলকাতার রাজপথে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার পথে নামলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। গতকাল পিলখানায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনার পর আজ বৃহস্পতিবার ওই এলাকায় পরিদর্শনে যান। গতকালই ডেঙ্গুতে মৃত্যু হয় হাওড়ার গোলাবাড়ির পিলখানা সেকেন্ড বাই লেন এলাকার নয় বছরের শিশু জিসান রাজার। […]

এই মুহূর্তে জেলা

ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপাড়ায়।

হুগলি, ১০ নভেম্বর:- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মূত্যু হল উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের। ৫৩ বছরের স্বপন বাবু পেশায় ব্যবসায়ী। কয়েক দিন আগে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ৪ নভেম্বর স্বপন বাবু উত্তরপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি হন। স্বপন বাবুর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার সিএমআরআই-তে ট্রান্সফার করা হয়। ক্রমশ তার অবস্থার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে কৃত্রিম সার সংকট তৈরি আটকাতে উদ্যোগী হল সরকার।

কলকাতা, ৯ নভেম্বর:- আলু চাষের আগে রাজ্যে কৃত্রিম সার সঙ্কট তৈরি আটকাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।জেলায় কৃষি আধিকারিকদের এই বিষয়ে লাগাতার নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সমস্ত জেলার কৃষি অধিকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে পর্যালোচনা করে দেখা যায় রাজ্যে পর্যাপ্ত সাড়ের যোগান রয়েছে। তাই […]

এই মুহূর্তে জেলা

ভরসা সেই সরকারি হাসপাতালই, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক্লাম্পজিয়া রোগে আক্রান্ত প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তান।

হাওড়া, ৯ নভেম্বর:- আইসিইউ-তে থাকা অবস্থায় এক্লাম্পজিয়া’য় আক্রান্ত গর্ভবতী মহিলার বিরল সিজার করে সাফল্য পেলেন হাওড়া জেলা সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার বিকেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও সদ্যোজাত কন্যা সন্তান। এখন হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন প্রসূতির পরিবারও। প্রসঙ্গত, উচ্চ রক্তচাপজনিত ভয়ঙ্কর অসুখ এই প্রি-এক্লাম্পজিয়া। প্রেগন্যান্সির সময়ে এই রোগ হানা দিতে […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু নিয়ে কঠোর প্রশাসন, প্রয়োজনে গ্রেপ্তারের নির্দেশ মেয়রের।

কলকাতা, ৯ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল প্রশাসন। জল জমিয়ে মশার আঁতুড়ঘর তৈরি করলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় প্রচারে নামেন। নিজের ওয়ার্ডে এদিন ঘুরে দেখতে বেরিয়ে কোথাও জঞ্জাল […]

এই মুহূর্তে জেলা

রাস উৎসব দেখতে শান্তিপুরে মুখ্যমন্ত্রী।

নদীয়া, ৯ নভেম্বর:- অবশেষে শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব দেখতে শান্তিপুরের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নদীয়ার কৃষ্ণনগরে একটি জনসভা সেরে শান্তিপুরে আসেন তৃণমূল নেত্রী, এরপর শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রবেশ করে বিগ্রহ ঠাকুর দর্শন করেন। নিজের হাতেই শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন শ্যাম […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা।

কলকাতা, ৯ নভেম্বর:- সারা দেশের সঙ্গে এরাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই তালিকা প্রকাশিত হয়।রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে বুধবার সকালে টালিগঞ্জ থানার সামনে থেকে দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চান কলেজ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিক র এই […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শনের নির্দেশ মুখ্য সচিবের।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপে নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বেঠক করেন মুখ্যসচিব। জেলায় জেলায় চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। […]

এই মুহূর্তে

দৃশ্য দূষণের জন্য কলকাতায় হকারদের প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ।

কলকাতা, ৮ নভেম্বর:- মহানগরের হকাররা ফুটপাতের এক-তৃতীয়াংশ ব্যবহার করতে পারবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাউন ভেন্ডিং কমিটি, কলকাতা পুর নিগম এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকে। এবার ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গায় অবস্থানকারী হকারদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য এবং দৃশ্য দূষণ বন্ধ করার জন্য নির্দেশ জারি করল টাউন ভেন্ডিং কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে কালো […]

এই মুহূর্তে

সরাসরি ফ্র্যাঞ্চাইজি দিয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত সরকারের।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য সরকার এবার সরাসরি ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে দোকানগুলির নাম দেওয়া হচ্ছে বেভকো-রিটেল শপ। প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং এর মত জেলাগুলিতে ফ্রাঞ্চাইজি খোলার জন্য সমীক্ষা করে জায়গা বাছা হয়েছে। এই সরকারি মদের দোকানে ভারতীয় মদ ছাড়াও মিলবে […]