কলকাতা এই মুহূর্তে

স্মার্ট ফোন কেনার বাবদ দশ হাজার টাকার চেক তুলে দুলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ নভেম্বর:- রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ১০ লক্ষ পড়ুয়ার ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়েছে।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতীকী ভাবে কয়েকজন পড়ুয়ার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। তিনি বলেন, করোনার সময় যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশোনায় অসুবিধা হত, তখনই […]

এই মুহূর্তে জেলা

একই রোগীকে দেখতে হাসপাতালে তুলকালাম তৃণমূল বিজেপির।

সুদীপ দাস, ১৩ নভেম্বর:- একই রোগীকে দেখতে হাসপাতালে তৃণমূল-বিজেপি। তুলকালাম চুঁচুড়া সদর হাসপাতালে। তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির মহিলা বাহিনীর। তুমুল হৈচৈ হাসপাতাল চত্ত্বরে। একটা সময় হাতাহাতি হওয়ার জোগার। কোনওক্রমে বিজেপির পুরুষ ব্রিগেড পরিস্থিতি আয়ত্তে আনলেন। ঘটনার সূত্রপাত আজ দুপুর পৌণে একটা নাগাদ। গতকাল বাঁশবেড়িয়ার ১৬নম্বর ওয়ার্ডে জগন্নাথ দাসের পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

শিশু দিবসের প্রাক্কালে শিশুদের নিয়ে মহা মিছিল হাওড়ায়।

হাওড়া, ১৩ নভেম্বর:- আগামীকাল ১৪ নভেম্বর, শিশু দিবস। শিশু দিবসের প্রাক্কালে রবিবার সকালে শিশুদের নিয়ে মহা মিছিলের আয়োজন করা হয় হাওড়ায়। হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তীর উদ্যোগে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন ওই কর্মসূচি নেওয়া হয়। শিশুদের মহা মিছিল শুরু হয় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে। কয়েক হাজার […]

এই মুহূর্তে জেলা

শহরে বাড়ছে ডেঙ্গু, পুরসভা পঙ্গু”, এই অভিযোগে মধ্য হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামল DYFI ।

হাওড়া, ১৩ নভেম্বর:- “শহরে বাড়ছে ডেঙ্গু, অথচ হাওড়া পুরসভা পঙ্গু”, এই অভিযোগে রবিবার সকালে মধ্য হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামল DYFI. এদিন সকালে DYFI এর তরফ থেকে জেলা নেতা সোমনাথ গৌতমের নেতৃত্বে ছড়ানো হলো মশার তেল। পথে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হলো। DYFI পশ্চিম হাওড়ার অন্তর্গত ২৩ নং ইউনিটের তরফ থেকে এদিন ডেঙ্গু সচেতনতায় […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় লোক আদালতের বিচারকের ভূমিকায় সমাজকর্মী অত্রী।

সুদীপ দাস, ১২ নভেম্বর:- চলতি বছরের শেষ তথা ৪র্থ জাতীয় লোক আদালতে বিচারকের চেয়ারে বসলেন ৩য় লিঙ্গের অত্রি কর। হুগলীর ত্রিবেনীর বাসিন্দা অত্রি। চুঁচুড়া মহকুমা আইনি পরিষেবা সমিতির আয়োজনে চুঁচুড়া আদালতে ফোর্থ ন্যাশনাল লোক আদালত আজ আয়োজিত হয়। মোট ৫টি বেঞ্চে চার হাজার মামলা নিষ্পত্তির জন্য ওঠে। তিন বিচারকের সমন্বয়ে প্রতি বেঞ্চ গঠিত হয়। ১ম […]

এই মুহূর্তে কলকাতা

ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি।

কলকাতা, ১২ নভেম্বর:- ডেঙ্গি-পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে শুধু শুক্র বারই রাজ্যে ৯০৫ জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে ডেঙ্গি-পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল। গত কয়েকদিন ধরেই হু হু করে বাড়ছে সংক্রমণ। প্রত্যেকটি জেলায় তাই সতর্কীকরণের কাজ শুরু হয়েছে, কাজ পুরোদমে চলছেও। গোটা রাজ্য জুড়ে জনপ্রতিনিধিরা তাঁদের এলাকায় […]

এই মুহূর্তে কলকাতা

সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু।

কলকাতা, ১২ নভেম্বর:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমে ২ হাজার ৪০ টাকা কুইন্টাল প্রতি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করেছে। এই জন্য প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ৪৬৯ টি স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই কেন্দ্রগুলিতে সরাসরি ধান বিক্রি করলে কৃষকদের আরও অতিরিক্ত কুইন্টাল প্রতি কুড়ি টাকা […]

এই মুহূর্তে জেলা

রাষ্ট্রপতিকে নিয়ে এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।

হাওড়া, ১২ নভেম্বর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। শনিবার বিকেলে হাওড়া স্টেশনে এসে তিনি বলেন, মহিলাদের সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক মহিলাদের জায়গা দিয়েছেন। রাষ্ট্রপতির মতো একজন আদিবাসী মহিলাকে […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি ইয়ার্ডে ডিউটিরত অবস্থায় রেলকর্মীর দুর্ঘটনায় মৃত্যু।

হাওড়া, ১২ নভেম্বর:- হাওড়ায় সাঁতরাগাছি রেল ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর। রেল ইয়ার্ডে কাজ করার সময় শনিবার ওই ঘটনা ঘটে। লাইনে কাজ করার সময় পিষ্ট হন তিনি। মৃত রেলকর্মীর নাম আফরাহিন খান। তিনি বিহারের বাসিন্দা। রেলের সিনিয়র টেকনিসিয়ানের পোস্টে কাজ করতেন তিনি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত সাঁতরাগাছি হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে […]

এই মুহূর্তে জেলা

অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে হাওড়াতেও বিজেপির বিক্ষোভ।

হাওড়া, ১২ নভেম্বর:- রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে অন্যান্য জেলার পাশাপাশি হাওড়াতেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সম্পর্কে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন হাওড়ায় সদর জেলা অফিস থেকে জেলার সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল হয়। ওই মিছিল হাওড়া ময়দান পঞ্চাননতলা মোড়ে এলে বিক্ষোভ দেখান […]