এই মুহূর্তে কলকাতা

আগামী বুধবার শপথ নিতে চলেছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা, ২০ নভেম্বর:- দুদিন আগেই নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য। সব ঠিক থাকলে আগামী বুধবার থেকেই কলকাতার রাজভবন নতুন নতুন কর্তাকে পেতে চলেছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর ওই কথোপকথনের মধ্যে দিয়েই শপথ গ্রহণের দিন স্থির হয়েছে।স্থির হয়েছে আগামী বুধবার বাংলার নতুন রাজ্যপাল হিসাবে […]

এই মুহূর্তে জেলা

ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা

সুদীপ দাস, ২০ নভেম্বর:- ২০ দিনের লড়াই রবিবার শেষ হল। ফিনিক্স হয়ে আর ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন। তবে শেষ ১২ ঘন্টায় একাধিক হার্ট অ্যাটাকের ছোবলকে সামলে উঠতে পারলেন না ছাব্বিশ বছর বয়সী প্রতিশ্রুতিবান এই অভিনেত্রী। সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর পরিবার […]

এই মুহূর্তে জেলা

২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

হাওড়া, ২০ নভেম্বর:- দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই জীবনের ইতি টানলেন প্রতিভাবান এই অভিনেত্রী। একই রাতে বেশ কয়েকবার হার্ট অ্যাটাকের পর সকালেও কয়েকবার হার্ট অ্যাটাক হয় তাঁর। আর চেষ্টা করেও ফেরানো গেলনা তাঁকে। চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হলো। আজ দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু […]

এই মুহূর্তে কলকাতা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মবার্ষিকী পালন বিধানসভায়।

কলকাতা, ১৯ নভেম্বর:- রাজ্য বিধানসভায় দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। অধ্যক্ষ্য বিমান বন্দোপাধ্যায়, বিধায়ক ইদ্রিস আলি প্রমুখ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষেসাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ্য বলেন কংগ্রেস দল ক্ষয়িষ্ণু হলেও প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে তিনি মনে করেন না। অধ্যক্ষ বলেন ‘‌আমরা তো চাই বহুদলীয় ব্যবস্থার […]

কলকাতা এই মুহূর্তে

এবারের টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি কঠোর করা হচ্ছে।

কলকাতা, ১৯ নভেম্বর:- এবারের টেটে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি কঠোর করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। পাশপাশি টেটের পরীক্ষা কেন্দ্র বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কোনও ডিএলএড কলেজে এবার পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকের টেটের পরীক্ষা […]

এই মুহূর্তে কলকাতা

আধার বা স্বাস্থ্যসাথি না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানানো যাবে।

কলকাতা, ১৯ নভেম্বর:- আধার কার্ড অথবা স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। চলতি দুয়ারে সরকার শিবির থেকে আধার বা স্বাস্থ্য সাথী না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের কোনোও আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবেনা বলে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।শনিবার জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মর্মে […]

এই মুহূর্তে কলকাতা

ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী, সূত্র নবান্ন

কলকাতা, ১৯ নভেম্বর:- সব ঠিক থাকলে ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকবার মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পাঁচ ডিসেম্বর মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে। আগামী পাঁচ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকেও সেই বৈঠকে আমন্ত্রণ […]

এই মুহূর্তে জেলা

কলেজের ক্লাস বন্ধ করে দুয়ারের সরকারের ক্যাম্প চালানোর অভিযোগে বিক্ষোভ কোন্নগরে।

হুগলি, ১৯ নভেম্বর:- এবার কলেজের ক্লাস বন্ধ করে ক্যাম্পাসের ভিতরে দুয়ারে সরকার ক্যাম্প চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজে। শনিবার বহু ছাত্র-ছাত্রী কলেজে ক্লাস করতে এসে দেখেন যে ক্যাম্পাসের ভিতরেই রমরমিয়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। অভিযোগ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য শনিবার কলেজের পঠন-পাঠন […]

এই মুহূর্তে জেলা

কল থাকলেও নেই জল, পানীয় জলের সমস্যায় জেরবার স্থানীয়রা।

সুদীপ দাস, ১৯ নভেম্বর:- ঘটা করে বাড়ি-বাড়ি কল এসেছিল। কিন্তু সেই কলে জল আসেনি। ভোট আসে, ভোট যায় কিন্তু জল সমস্যা মেটে না চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ২নম্বর পঞ্চায়েতের কানাগর দক্ষিণপাড়া এলাকায়। গোটা এলাকায় শতাধিক পরিবারের বসবাস। সব ঘরেই কল এসেছিল বটে। কিন্তু সেই কলে জল আসেনি। পাছে যদি সামান্য জল পড়ে তাই পাইপ থেকে কল […]

এই মুহূর্তে জেলা

ঠান্ডা পড়তেই লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা।

হুগলি, ১৯ নভেম্বর:- ঠান্ডা পড়তেই হাওড়া বর্ধমান মেন লাইন শাখায় লোকাল ট্রেনে মোবাইল চোরদের দৌরাত্ব্যে অতিষ্ঠ নিত্যযাত্রীরা। ইতিমধ্যে গত এক সপ্তাহে লোকাল ট্রেনে মোবাইল চুরির সংখ্যা বাড়ার অভিযোগ পেয়েই তদন্তে নেমে বুধবার রাতে কোন্নগর স্টেশন থেকে এই চুরি চক্রের পান্ডাকে গ্রেফতার করল বেলুড় জিআরপি। ধৃতের নাম সঞ্জয় লবকুশ রাজপুত। প্রত্যেক বছর শীতের সময় উত্তরপ্রদেশ থেকে […]