এই মুহূর্তে জেলা

চার চারটি খুনের আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে গেল টাস্ক ফোর্স।

হাওড়া , ২৫ নভেম্বর:- বিহার থেকে ফেরার চার খুনের দাগি আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে শুক্রবারই বিহার নিয়ে গেল ওই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। নবীন কুমার ঝা নামের বিহারের কুখ্যাত ওই অপরাধীকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগাছা থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়ের ট্রাক টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের […]

এই মুহূর্তে জেলা

পারিবারিক বিবাদের ঘটনা মেটাতে গিয়ে পুলিশের ওপরেই চড়াও পরিবারের সদস্যরা।

হাওড়া, ২৫ নভেম্বর:- হাওড়ার গোলাবাড়িতে একটি পারিবারিক বিবাদ নিয়ে ঝামেলার জেরে হামলার খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। তখনই পাল্টা পুলিশের উপরেই চড়াও হয় এক পরিবারের সদস্যরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন। জানা গেছে, গোলাবাড়ি থানা এলাকায় একটি পরিবারে সম্পত্তি নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছিল। আদালতে পর্যন্ত সেই মামলা গড়ায়। শুক্রবার দুপুরে ওই দুই […]

এই মুহূর্তে কলকাতা

ডি লিট উপাধিতে মুখ্যমন্ত্রীকে সম্মানিত করতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।

কলকাতা, ২৫ নভেম্বর:- বাংলার অগ্নিকন্যার মুকুটে যোগ হল সাফল্য ও সম্মানপ্রাপ্তির আরও এক পালক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হেঁটে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ও এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধিতে সম্মাণিত করতে চলেছে। আগামী ৬ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠান। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সম্মাণে সম্মাণিত করতে চলেছে সেন্টা জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

হাসপাতালে বেড থেকে পড়ে রোগীর মৃত্যু, চাঞ্চল্য শ্রীরামপুরের।

হুগলি, ২৫ নভেম্বর:- হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ। হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ঘটনা। মৃতের নাম মঞ্জুলিকা ঘোষ (৭৫)। মৃতার পাশে থাকা রোগীর অভিযোগ মঞ্জুলিকা দেবী পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায়। হাসপাতালের দায়িত্বে থাকা এক আয়ার অভিযোগ রোগী বিছানা থেকে হঠাৎ পড়ে যায় তারপরেই সিস্টাররা ছোটাছুটি করতে থাকে এবং […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া আদালতে সারদা কর্তা সুদীপ্ত সেন।

সুদীপ দাস, ২৫ নভেম্বর:- আবারও চুঁচুড়া আদালতে তোলা হল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। শুক্রবার দুপুরে চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট)-এ তোলা হয় সুদীপ্ত সেনকে। কটন ফুল প্যান্ট ও মেরুন সোয়েটার গায়ে সুদীপ্তকে নিয়ে আসা হয় আদালতে। এদিনও ক্যামেরার সামনে মুখ খোলেননি সারদা কর্তা। সুদীপ্ত সেনের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন ২০১৩ সালে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অসহিষ্ণুতার অভিযোগ মুখ্যমন্ত্রীর ।

কলকাতা, ২৫ নভেম্বর:- দেশের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত জনগণের জন্য জনগণের শাসনের পরিবর্তে কেন্দ্রের বিজেপি সরকার এজেন্সির শাসন চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।কেন ধর্ম, সম্প্রদায় রাজনীতির ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা হবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বিধানসভায় আজ সংবিধান দিবসের প্রাক্কালে ঐতিহাসিক ওই দিনের স্মরণে গৃহীত একটি সরকারি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় মমতা- শুভেন্দু সাক্ষাৎ , জল্পনা রাজনৈতিক মহলে।

কলকাতা, ২৫ নভেম্বর:- তৃণমূল বনাম শুভেন্দু অধিকারীর তরজা বাংলার রাজনীতিতে এখন সুপরিচিত। প্রায় প্রতিদিন শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা। ছেড়ে কথা বলছে না ঘাসফুল শিবিরও। এরই মধ্যে জল্পনা বাড়ালো মমতা-শুভেন্দু সাক্ষাৎ। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মমতাই এদিন ডেকে পাঠিয়েছিলেন শুভেন্দুকে। তিন-চার মিনিট মমতার ঘরে ছিলেন তিনি। […]

এই মুহূর্তে জেলা

পৌরসভার উদ্যোগে কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি।

তরুণ মুখোপাধ্যায় , ২৪ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই কোন্নগর পুরসভার উদ্যোগে শুরু হল এলাকার বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর রাজ রাজ্যেশ্বরী মঠের অধ্যক্ষ এই সন্ধ্যা আরতির সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস। স্বপন বাবু বলেন গঙ্গা আমাদের সমস্ত পাপ হরণকারী দেবী। মা গঙ্গার […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স।

কলকাতা, ২৪ নভেম্বর:- উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে গঠিত হল ‘নর্থ বেঙ্গল ট্যুরিজম প্রমোশন টাস্ক ফোর্স’। সম্প্রতি রা জ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি উত্তরবঙ্গ সফর করেন। সেখানে তিনি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত নানা পক্ষের সঙ্গে বৈঠকে বসেন। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের […]

এই মুহূর্তে জেলা

অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত এসটিএফ, পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি।

হাওড়া , ২৪ নভেম্বর:- চারজনকে খুন করে পালিয়ে আসা অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো বিহার এসটিএফের পুলিশ কর্মী। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় বিহারের কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা। বিহারের একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয় মোট চারজন। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে […]