এই মুহূর্তে জেলা

নামেই অভিযান , তৃনমুলের মিষ্টি খেয়ে বাড়ি ফিরলো বিজেপি।

সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত অভিযানে অংশগ্রহনকারী বিজেপি সদস্যদের ফুল-মিষ্টি দিয়ে বরণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের। ঘটনাটি চুঁচুড়া-মগরা ব্লকের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের। আজ ব্যান্ডেল পঞ্চায়েত অভিযানের ডাক দেয় বিজেপির ব্যান্ডেল মন্ডল। সেইমত সকাল ১১টা নাগাদ লিচুবাগান মোড় থেকে মিছিল করে ব্যান্ডেল পঞ্চায়েতফর্যন্ত যায় মিছিল। পঞ্চায়েতের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানোর পর ৬জনের […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে তুলোর গোডাউনে ভয়াবহ আগুন।

হাওড়া, ৩০ নভেম্বর:- সকালে লিলুয়ার পর দুপুরে ভয়াবহ আগুন লাগলো হাওড়ার ডোমজুড়ে। সেখানে একটি তুলোর গোডাউনে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে। এখানে একটি তুলোর গোডাউনে আগুন লাগে। দুপুর প্রায় ২টা নাগাদ এই তুলোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।

হাওড়া, ৩০ নভেম্বর:- লিলুয়ার প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ১৫ নং বেলুড় রোডের ওই কারখানায় আজ সকালে আগুন লাগে। এখনো পর্যন্ত দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কারখানার সঙ্গেই গোডাউনে প্লাস্টিকের জিনিস মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

এই মুহূর্তে জেলা

এবারের পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসনে মহিলারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, চন্দননগরে এসে জানালেন বৃন্দা কারাত।

হুগলি, ২৯ নভেম্বর:- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনে এসে মঙ্গলবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বৃন্দা কারাত। গুজরাটে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে ধর্ষণকারীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে নেত্রী বলেন অমিত শাহ বলায় গুজরাট সরকার গণধর্ষণকারীদের মুক্তি দিয়েছে। ধর্ম ও সাম্প্রদায়িকতার নামে চশমা পরাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তুমি যদি বিজেপি কর, […]

এই মুহূর্তে কলকাতা

সুন্দরবনকে নতুন জেলা গঠনের আইনি প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ বিধানসভায়।

কলকাতা, ২৯ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর সুন্দরবনকে নতুন জেলা হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা ফের ঘোষণার পরের দিনই নতুন জেলা গঠনের আইনি প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ বিধানসভায়। বিধানসভায় বিল এনে সংক্রান্ত পুরনো আইনটি প্রত্যাহার করা হচ্ছে। যার ফলে নতুন জেলা তৈরির প্রশাসনিক সিদ্ধান্ত রূপায়ণ আরো সহজতর হবে বলে প্রশাসনিক মহলের অভিমত। প্রসঙ্গত সুন্দরবন সহ ইতিমধ্যেই সাতটি নতুন […]

এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ চন্দ্রিমার

কলকাতা, ২৯ নভেম্বর:- আবাস যোজনা টাকা ঠিক মত দিচ্ছি না কেন্দ্র। অভিযোগ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। মঙ্গলবার বিধান সভা চলাকালীন তিনি নিজের ঘরে এই অভিযোগ করেন। মাত্র 11 লক্ষ 34 হাজার বাড়ির করার জন্য এখন পর্যন্ত বাড়ি করার জন্য টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আরো অনেক টাকা রাজ্যের পাওনা আছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী অর্থ […]

এই মুহূর্তে জেলা

মানবিক পুলিশ।

হাওড়া, ২৯ নভেম্বর:- অসুস্থ অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় পুলিশের মানবিক মুখের পরিচয় মিলেছে। জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বে দীর্ঘক্ষণ ধরে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। অভিযোগ, পথচলতি মানুষ তা দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। শেষে সূত্র […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপির চাপে নতিস্বীকার করে নিজের অবস্থান থেকে সরবেন না, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র।

কলকাতা, ২৯ নভেম্বর:- বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। এ নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। এদিন সাবিত্রী বলেন,আমি যা বলেছি সেটা বাস্তব। কোথায় জনসভা হচ্ছে সেই খবরই রাখেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সভা […]

এই মুহূর্তে কলকাতা

নদী ভাঙ্গন সমস্যা নিয়ে, দিল্লী যাচ্ছেন বিধানসভার এক প্রতিনিধি দল।

কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বিধানসভার এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। ১২ সদস্যের ওই প্রতিনিধি দলের সরকারপক্ষের সাতজন ও বিরোধী দলের পাঁচজন বিধায়ক থাকবেন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ […]

এই মুহূর্তে

দীর্ঘ প্রতীক্ষার অবসান , চালু হল হুগলি শিল্পাঞ্চলে গুরুত্বপূর্ণ জেটি ঘাটগুলি।

হুগলি, ২৯ নভেম্বর:- প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে নবনির্মিত জেটির ভার্চুয়াল মাধ্যমে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় পাঁচ বছরে বেশি সময় ধরে বন্ধ ছিল এই ঘাট গুলি কারণ তেলেনিপাড়া জেটি দুর্ঘটনার পর প্রশাসনের তরফ থেকে অস্থায়ী ঘাট গুলিকে বন্ধ করে দেওয়া হয়। চন্দননগরের এই ঘাট দুটি সাধারণ মানুষের কাছে খুবই […]