কলকাতা, ২৮ জানুয়ারি:- শিক্ষা খাতে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ ে নির্দেশিকা জারি করে বিভিন্ন রাজ্যকে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই খাতে মোট ২৪২ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। শিক্ষা দফতর সুত্রে জানা গেছে, শিক্ষা সংবিধানের যৌথ তালিকাভুক্ত বিষয়। তাই শিক্ষা পরিকাঠামো উন্নয়ন গবেষণা ইত্যাদি উন্নতিতে নিয়মিত টাকা বরাদ্দ […]
এই মুহূর্তে
প্রয়াত নেতা তুষার সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাওড়ায় ববি হাকিম।
হাওড়া, ২৮ জানুয়ারি:- প্রয়াত নেতা তুষার সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাওড়া পুরসভায় ববি হাকিম। রাজ্যপালের হাতেখড়ি বিতর্ক, অমর্ত্য সেন, রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন তিনি। অল ইন্ডিয়া পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বাম আমলের হাওড়া পৌরসভার দু বারের বিরোধী কাউন্সিলর তুষার কান্তি সেনের প্রয়াণে হাওড়া কর্পোরেশনে শেষ শ্রদ্ধা জানাতে […]
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার লিলুয়ার কোনা সাব স্টেশনের সামনেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক। দমকল সূত্রের খবর, প্লাইউড ও উলু ঘাস থেকে কোনওভাবে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই মুহুর্তে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]
বেসরকারি গ্রন্থাগার গুলিতে বই কিনতে পাঁচ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।
কলকাতা, ২৭ জানুয়ারি:- রাজ্য সরকার বেসরকারি গ্রন্থাগারগুলির বই কেনার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষেবা উন্নয়ন এবং বই কেনার জন্য রাজ্যের বেসরকারি গ্রন্থাগারগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে কোন কোন […]
ডোমজুড়ে ইলেকট্রনিক দোকানে দুঃসাহসিক চুরি।
হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ে ইলেকট্রনিক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরায়। জানা গেছে, রাতে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে অ্যাসবেস্টারের চাল ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে চুরি করে। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত দক্ষিণবাড়ি এলাকায়। দোকান মালিক স্বপন বৈদ্য জানান, ২৬ তারিখ গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে ঢোকে। প্রায় […]
বাগদেবীর আরাধনায় রিষড়ার আবৃত্তি আলোকের ছাত্রছাত্রীরা।
হুগলি, ২৭ জানুয়ারি:- রিষড়ায় অভিজাত আবৃত্তি শিক্ষা কেন্দ্র, আবৃত্তির আলোকে শ্রদ্ধা ভরে পালিত হলো সরস্বতী উৎসব। ২০০২ সালে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হলেও এই প্রথমবার এখানে বাগদেবীর আরাধনায় সাক্ষী থাকলো এখানকার শতাধিক ছাত্র-ছাত্রী।। সরস্বতী পুজোর আনন্দের পাশাপাশি প্রায় দেড়শ শিক্ষার্থী অনলাইনে বসে আঁকো এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ২৮ তারিখে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিষ্ঠানের […]
রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ছাদনাতলায় ভদ্রেশ্বরের কন্যা।
প্রদীপ বসু, ২৭ জানুয়ারি:- মেয়ে গীতার বিয়ের জন্য রুপশ্রী প্রকল্পের টাকা পেতে চন্দননগর মহাকুমা শাসকের অফিসে আবেদন করেছিল ভদ্রেশ্বর সি এম ষ্ট্রীটের বাসিন্দা সরস্বতী বেহেরা। স্বামী মারা গেছে আগেই। মেয়ের বিয়ে কিভাবে দেবে চিন্তায় পড়ে গিয়েছিল বেহেরা পরিবার। অবশেষে এই সমস্যার সমাধান হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রুপশ্রী প্রকল্পের পরিষেবা পেয়ে। শুক্রবার ভদ্রেশ্বর প্রাচীন শিব […]
নাজিরগঞ্জের নেপালী পাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন। এলাকায় উত্তেজনা।
হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জ নেপালী পাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি রাই (৪২)। নেপালী পাড়ার মন্দিরের পাশে মদের ঠেকে শুক্রবার ভোরে ওই খুনের ঘটনা ঘটে। রবিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশি ব্যারিকেড করা হয়েছে। […]
সরস্বতী পুজোয় নিজের কলেজে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ জানুয়ারি:- সরস্বতী পুজোয় নিজের কলেজ দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সেরে সরাসরি গিয়ে কলেজ ঘুরে দেখেন তিনি। কলেজের পড়ুয়া, অধ্যাপকদের সঙ্গে’ আকাশ-ভরা সূর্য-তারা’ গানে গলাও মেলান। পুজোর মন্ত্রও পড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। হঠাৎ মুখ্যমন্ত্রীকে কলেজে দেখে উচ্ছ্বাস দেখা যায় অধ্যাপক ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। […]











