হাওড়া, ১৭ জুন:- হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী এক মহিলা। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তাঁর হাত কেটে পড়ে যায় রাস্তায়। শনিবার সকালে উলুবেড়িয়ার নোনা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। জখম ওই মহিলার নাম রেবা মন্ডল(৪০)। তিনি হাওড়ার শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে কাজ করেন তিনি। এদিন সকালে […]
এই মুহূর্তে
উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
হাওড়া, ১৭ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এবার উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। হাওড়া জগৎবল্লভপুরের ইছানাগরিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজির ঘটনার পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও র্যাফ। বেশ কিছু বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আইএসএফের অভিযোগ, ওই এলাকার একটি মাঠে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তারা মিটিং […]
সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন।
কলকাতা, ১৬ জুন:- সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হতে চলেছে মামলা। আজ রাত বা কালকের মধ্যেই হবে ই-ফাইলিং করা হবে। সোমবার সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ এর সম্ভবনা। গতকাল হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সব জেলায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করেই, দায়ের হতে চলেছে মামলা।
রাজ্যে ৩০ হাজারেরও বেশি বাস ট্যাক্সিতে জিপিএস ট্র্যাকিং লাগানোর কাজ শেষ।
কলকাতা, ১৬ জুন:- রাজ্যে ৩০ হাজারের বেশি বাস ট্যাক্সিতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগানোর কাজ শেষ হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর জানিয়েছেন একাধিক সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি কেনার সুযোগ মেলায় এর দাম কমেছে। আগে যেখানে একটি গাড়িতে এই প্রযুক্তি লাগাতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচা হতো, এখন তা নেমে এসেছে ৫০০০ টাকায়। এর ফলে […]
প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
হাওড়া, ১৬ জুন:- এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এই নিয়ে হাওড়ার পুলিশ কমিশনার, জেলাশাসক, বিডিও সহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। জানা গেছে, ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী সহ গোটা পরিবারকে প্রাণনাশের […]
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]
হুগলি জেলা পরিষদের ১৩ নম্বর আসনে তিনজনকে পিছনে ফেলে নতুন মুখের উদয়।
হুগলি, ১৬ জুন:- চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া -১, ২ এবং দেনানন্দপুর তিনটি পঞ্চায়েত নিয়ে গঠিত এই ১৩ নম্বর আসন। গতবার এই আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়া ঢালি। জয়া যে এ বার টিকিট পাচ্ছেন না, তা নির্বাচনের আগে থেকেই ওই এলাকার তৃণমূল শিবির আঁচ করতে পেরেছিল। অপরদিকে, পাশের ১৪ নম্বর আসনের দাবিদার হয়ে উঠছিলেন গত বার […]
হুগলিতে প্রায় হাজারেরও বেশি অতিরিক্ত প্রার্থীর মনোনয়ন জমা করলো শাসক দল।
হুগলি, ১৬ জুন:- হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রায় দের হাজার,পঞ্চায়েত সমিতিতে আড়াই শো’র বেশি আসনে অতিরিক্ত প্রার্থী মনোনয়ন জমা করল তৃনমূল! বিজেপি বলছে এইতো নব জোয়ার,তৃনমূলের দাবী যারা প্রতীক পাবে তারাই দলের প্রার্থী,বাকিরা প্রত্যাহার করবে। হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ টি আসন। ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন। জেলা পরিষদের আসন ৫৩ […]
মুখ্যমন্ত্রী সম্পর্কে সোস্যাল মাধ্যমে কুরুচিকর ট্যুইট, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের।
হাওড়া, ১৬ জুন:- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সোস্যাল মাধ্যমে কুরুচিকর ট্যুইট করার অভিযোগে নাগপুর নিবাসী সুনয়না হোলে’র বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হলো। কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবলীনা ঘোষ দাস শুক্রবার দুপুরে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় আসেন এবং সেখানেই নাগপুরের সুনয়না হোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, […]
মনোনয়ন জমার শেষ লগ্নে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল শাসক দল।
হুগলি, ১৫ জুন:- মনোনয়ন জমা দেবার শেষ দিনের শেষ লগ্নে এসে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল তৃনমূল।প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ,বাদ পরলেন একাধিক কর্মাধ্যক্ষ।প্রার্থী হলেন তিন প্রাক্তন বিধায়ক। গত পাঁচ হুগলি জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ ছিলেন তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় দাস, যিনি বিদায়ী বোর্ডের বিদ্যুৎ দপ্তরে কর্মাধ্যক্ষ ছিলেন। মানিক দাস […]











