হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি। এদিন রানিহাটির পাঁচলা ব্লকের বিকি হাকোলা পঞ্চায়েতের ঊমেশ চন্দ্র হাইস্কুলের ২৩৫ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে গ্রামসভার বিজেপি প্রার্থী টিনা ঘোষকে ভোটকেন্দ্রের ভেতরে মারধর করার অভিযোগ ওঠে। এছাড়াও ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। পানিয়াড়ায় গ্রামীণ পুলিশের মূল অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে […]
এই মুহূর্তে
হিংসা ও অশান্তির আবহে চলছে রাজ্যে পঞ্চায়েত ভোট।
সোজাসাপটা ডেস্ক, ৮ জুলাই:- হিংসা এবং অশান্তির আবহে রাজ্যে পঞ্চায়েত ভোটের ভোট গ্রহণ পর্ব চলছে। আজ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত ঘরে ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় অশান্তি, গুলি চালনা, প্রাণহানি, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ আসতে শুরু করে। বিভিন্ন জেলা […]
আরামবাগে জলে ভাসছে ব্যালট বাক্স।
হুগলি, ৮ জুলাই:- ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ব্যালট বাক্সই জলে ফেলে দিলো গ্রামবাসীরা। আরামবাগের ধামসা এলাকার ঘটনা।একটি নয় দুটি ব্যালট বাক্স ভাসছে জলে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। আর তার জেরেই শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ। পরে বুথে থাকা দুটি ব্যালট বাক্স তুলে নিয়ে […]
জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ।
হাওড়া, ৮ জুলাই:- জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ। বড়গাছিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭৩ এবং ৭৪ নম্বর বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ আইএসএফ এর কর্মী সমর্থকদের। গ্রামবাসীরা ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত সরিয়ে দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এছাড়াও চামরাইল […]
বীরভূমে অবাধে চলছে ছাপ্পা ভোট।
বীরভূম, ৮ জুলাই:- পাইকর থানার গোয়ালমাল গ্রামের ২৫৫ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথ দখল করে ছাপ্পা ভোট মারার অভিযোগ বীরভূমের হাঁসন বিধানসভার সন্তোষপুর হাইস্কুলের বুথে। কংগ্রেস ও বিজেপির প্রার্থীর এজেন্টদের বুথে ভয় দেখিয়ে বসিয়ে রেখে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর লোকজনদের বিরূদ্ধে।
ব্যারাকপুরের মোহনপুরে নির্দল প্রার্থীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি।
উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই:- প্রথমে নির্দল প্রার্থী দুষ্কৃতীদের তাড়া করে এবং একজন দুষ্কৃতিকে ধরে ফেলে। তাকে যখন মারধর করা হচ্ছে তখন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা সেখানে আসে এবং নির্দল প্রার্থী অরিজিৎ দাস কে মারধর করে এবং তাকে লক্ষ্য করে গুলি চালাতে যায়। মোট ৪ রাউন্ড গুলি চলে আগে তিনটে গুলি চলে পরে ১ রাউন্ড গুলি […]
হাতে ধরে ভোট করানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
হুগলি, ৮ জুলাই:- পুলিশের এক কর্মী ভোটারদের হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছেন। অবাক ছবি পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথ, উচাই প্রাথমিক বিদ্যালয়ে। ওই বুথের ভিতরেই রয়েছেন সেই পুলিশ কর্মী। তিনিই ভোটারদের হাত ধরে ব্যালট পেপার বক্সে ফেলা দেখিয়ে দিচ্ছেন। ওই কেন্দ্রের ভোটাররই এই অভিযোগ করছেন।এবিষয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে […]
নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, উত্তপ্ত তারকেশ্বর।
হুগলি, ৮ জুলাই:- নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থল থেকে উদ্ধার একটি ও একটি গুলির খোল। পুলিশ কে জানানোর পরিও গুলি বা গুলির খোল উদ্ধার করেনি পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা। নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং, তিনি ১৪৬ নং গ্রাম সাংসদ […]
মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে খুন তৃণমূল কর্মী।
মুর্শিদাবাদ, ৮ জুলাই:- ভোটের দিন সকালে ফের খুন মুর্শিদাবাদে। শনিবার ভোর ৩টা নাগাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃতের নাম সতোরুদ্দিন সেখ। বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তখনই কংগ্রেস কর্মীরা তাকে ডেকে নিয়ে গিয়ে খুন […]
বাহিনীর দেখা নাই !
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। পোদরা জিএসএফপি বিদ্যালয়ে বুথ নং ১০৫, ১০৫এ, ১০৬ এবং ১০৭এ ঠিক সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হলেও চোখে পড়ছে না কোনও কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটদাতারা। দেখা গেল রাজ্য পুলিশ এবং সিভিক পুলিশকে।











