এই মুহূর্তে কলকাতা

স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তোলা অভিযোগ ওরালো কমিশন।

কলকাতা, ১১ জুলাই:- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কর্তৃপক্ষের তোলা অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি দাবি করেছেন শুধু স্পর্শকাতর নয় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা আগেই দেওয়া হয়েছিল। পাশাপাশি বাহিনীর কাছে বুথের তালিতা না থাকলে তারা সেখানে পৌঁছল কিকরে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য নির্বাচন কমিশনার। […]

এই মুহূর্তে জেলা

পুলিশের সঙ্গে বচসা, অসুস্থ বিজেপি সাংসদ জগন্নাথ।

নদীয়া, ১১ জুলাই:- গণনা কেন্দ্রে সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই জ্ঞান হারালেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাকে ধরে ফেলে তার নিরাপত্তা রক্ষিরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে অভিযোগ উঠে সেখানকার কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের গুন্ডাবাহিনীরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট […]

এই মুহূর্তে কলকাতা

এক নজরে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ফলাফল।

কলকাতা, ১১ জুলাই:- তৃণমূল জয়- ৩৭০২ এগিয়ে ৩১৬৭, বিজেপি জয়- ৬৭৩ এগিয়ে ৭৮২, Cpi জয়- ২ এগিয়ে ৪, Cpim জয়- ২৪১ এগিয়ে ৬২৭, Fb জয়- ৬ এগিয়ে ২০, কংগ্রেস জয়- ১০৭ এগিয়ে ২৪১, নির্দল জয়- ২১৭ এগিয়ে ২৩৯, অন্যান্য জয়- ১৩৭ এগিয়ে ৯১।

এই মুহূর্তে কলকাতা

বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।

কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]

এই মুহূর্তে জেলা

]রণক্ষেত্র বালির পল্লী মঙ্গল স্কুল, প্রতিবাদে সিপিএম।

হাওড়া, ১১ জুলাই:- হাওড়ার বালি-জগাছা ব্লকের পল্লীমঙ্গল স্কুলে আবারও উত্তেজনা। এবার ব্যালট পেপার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্কুলের গেটের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদে নামলো সিপিএম। রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে হাওড়ার বালি-জগাছা ব্লকের পল্লীমঙ্গল স্কুল। পল্লীমঙ্গল স্কুলে সকাল থেকেই রণক্ষেত্র চেহারা নিয়েছে। সিপিএম বিজেপি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং খন্ডযুদ্ধ হয় এখানে। বিরোধীদের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ভোট গণনা কেন্দ্রের বাইরে ভীড় হটাতে লাঠিচার্জ নিরাপত্তা বাহিনীর।

হাওড়া, ১১ জুলাই:- হাওড়া সাঁকরাইলের সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ। ভোট গণনাকেন্দ্রের গেটে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ভোটকেন্দ্রে ঢোকার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠচার্জ করে নিরাপত্তা বাহিনী।

এই মুহূর্তে জেলা

বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা, পাঁচলায় হাইরোড অবরোধ বিজেপির।

হাওড়া, ১১ জুলাই:- হাওড়ার বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা। বাগনানে সিপিএমের কোনও এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় সিপিএম এবং বিজেপি থানা ঘেরাও করে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আমতা ২ এর জয়পুর পঞ্চানন রায় কলেজেও সিপিএম এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে বামেরা। হাওড়া সদর মহকুমার বালি-জগাছা ব্লকের দুর্গাপুর […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার শান্তিতেই মিটলো পঞ্চায়েতের পূর্ণনির্বাচন পর্ব।

কলকাতা, ১০ জুলাই:- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া […]

এই মুহূর্তে কলকাতা

মঙ্গলবার ভোট গণনা, ৩৩৯টি কেন্দ্র খোলা হয়েছে রাজ্যে।

কলকাতা, ১০ জুলাই:- মঙ্গলবার রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। সমতলের ২০ জেলায় ত্রিস্তরীয় ও পাহাড়ে দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে সকাল আটটায়। গণনার জন্য রাজ্যে মোট ৩৩৯টি গণনা কেন্দ্র খোলা হয়েছে।গণনা পর্বে কোনও রকম অপ্রীতিকর ঘটনা আটকাতে রাজ্য নির্বাচন কমিশন ব্য়পক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। গণনা পর্ব মসৃণ ও শান্তিপূর্ণ রাখতে […]

এই মুহূর্তে জেলা

নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।

নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী […]