এই মুহূর্তে জেলা

ডেঙ্গু পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে হাওড়ার রাজপথে ‘যমরাজ’।

হাওড়া, ৮ অক্টোবর:- ডেঙ্গু পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার ‘যমরাজে’র দেখা মিলল হাওড়ার রাস্তায়। রবিবার হাওড়ার ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় দেখা যায় এই ‘যমরাজ’কে। যে সকল মানুষজন রাস্তায় বেরিয়েছেন বা দোকানে বিক্রেতা, ক্রেতাদের কাছে নিজেই হাজির হয়ে যান ‘যমরাজ’ স্বয়ং। সকলে যাতে ডেঙ্গু নিয়ে সচেতন হন সেই সচেতনতার বার্তা দেন ‘যমরাজ’। এদিন ২৯ নম্বর […]

এই মুহূর্তে জেলা

নিয়োগ দুর্নীতির তদন্তে কৃষ্ণনগরে পুরো প্রধানের বাড়িতে সিবিআই।

কৃষ্ণনগর, ৮ অক্টোবর:- পৌরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নদীয়ার কৃষ্ণনগরে সিবিআই এর প্রতিনিধিদল। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপতি অসীম সাহার বাড়িতে সকাল সাড়ে ১১ টা নাগাদ ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল […]

এই মুহূর্তে কলকাতা

পরিবেশ বান্ধব বাজি বিক্রিতেও কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন।

কলকাতা, ৭ অক্টোবর:- রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া মনোভাব নিয়েছে নবান্ন। চিরাচরিত বাজি বিক্রি ছাড়াও পরিবেশ বান্ধব বাজি বিক্রিতেও কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। অনুমতির আগে বাজি বিক্রির নির্দেশিকা মানা হচ্ছে কিনা তার ওপরও নজরদারি রয়েছে। ফলে স্থায়ী ও অস্থায়ী পরিবেশবান্ধব বাজির দোকান তৈরির লাইসেন্স দেওয়ার আগে চলছে কঠোর পরীক্ষা। এইরকম দোকান […]

এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের টাকা বাকি রেখে কর্মসংস্থানের পথ বন্ধ করেছে কেন্দ্র, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর।

কলকাতা, ৭ অক্টোবর:- কেন্দ্রীয় সরকার আইনের তোয়াক্কা না করেই একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের প্রায় ছ’হাজার কোটি টাকা বকেয়া রেখে গ্রামীণ কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়েছে বলে প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতন্ত্র ধ্বংস করারও তিনি অভিযোগ করেন। আজ এক সাংবাদিক বৈঠক করে তিনি […]

এই মুহূর্তে জেলা

হিন্দমটরের বন্ধ কারখানার চত্বরে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।

হুগলি, ৭ অক্টোবর:- হিন্দ মোটরের বন্ধ কারখানার চত্বর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পান একটি নিকাশি ড্রেনে যুবকের দেহ পরে রয়েছে।খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। ঠিক কি কারণে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। এলাকার মানুষের […]

এই মুহূর্তে জেলা

কলকাতার ধরনা সমাবেশে আজও সামিল হুগলির জয়হিন্দ বাহিনীর কর্মীরা।

হুগলি, ৭ অক্টোবর:- একশ দিনের কাজের মজুরি এবং আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্না সমাবেশ চলছে তাতে প্রতিদিন সারা পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৃণমূল কর্মীরা গিয়ে তাতে অংশ নিচ্ছেন এবং এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন, শনিবার সকালে হুগলির বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার […]

এই মুহূর্তে কলকাতা

পায়ে চোট, চিকিৎসকের নির্দেশে গৃহবন্দী মুখ্যমন্ত্রী, বাড়িতেই বসবে মন্ত্রিসভার বৈঠক।

কলকাতা, ৬ অক্টোবর:- পায়ে চোট পেয়ে চিকিৎসকের নির্দেশে এখন গৃহ বন্দী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আপাতত বাড়ি থেকেই কাজ করছেন তিনি। তাঁর চলাচলে বিধি নিষেধ থাকায় এবার মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসবে আগামী মন্ত্রিসভার বৈঠক। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এবারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনা হতে পারে। যে কারণেই এই সিদ্ধান্ত […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গাপুজোর হেরিটেজ তকমা ও ১৫০ বছর ট্রামের পূর্তিকে স্মরণীয় রাখতে উদ্যোগি রাজ্য।

কলকাতা, ৬ অক্টোবর:- ইউনেস্কোর খেতাব পেয়ে কলকাতার দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সেই খেতাব পাওয়ার একবছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে ১৫০ বছর পূর্তি হল কলকাতার বুকে ছুটে চলা জীবন্ত ঐতিহ্য ট্রামের। এই দুই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার একটি ট্রামকে নানা রঙে, নানা ছবিতে সুসজ্জিত করে তোলা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য।

হাওড়া, ৬ অক্টোবর:- বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। তিনি এদিন মন্তব্য করেন “এরা বিজেপির কাছ থেকে লাথ না খেলে পাগলা কুত্তারা সিধে হবেনা”। হাওড়া পুরসভার অধিকারদের পাগলা কুত্তার সাথে তুলনা করে এদিন বিতর্কে জড়িয়ে পড়েন হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি। […]

এই মুহূর্তে জেলা

একদা বন্ধ কলেজে মিউজিয়াম তৈরি করে স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ চন্দননগরে।

হুগলি, ৬ অক্টোবর:- ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজ।স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের সাক্ষি এমন কলেজের মিউজিয়াম তৈরী করে উৎসর্গ করা হল সেই সব স্বাধীনতা সংগ্রামীদের। চন্দননগর কলেজে ক্যাম্পাসে প্রায় দুশো বছরের প্রাচীন একটি ভবন ছিল।সেই ভবনকে মিউিয়ামে রূপান্তরিত করা হয়। পাঁচটি ঘর রয়েছে এই মিউজিয়ামে। রয়েছে একাধিক বিপ্লবীদের হাতের লেখা […]