হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর […]
এই মুহূর্তে
জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা, ৮ জানুয়ারি:- জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। পরে চিরঞ্জীববাবু বলেন, সব বিষয়ে সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পুরো পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার […]
দুদিনের গঙ্গাসাগর সফরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৮ জানুয়ারি:- দু’দিনের গঙ্গাসাগর সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা হন তিনি। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এদিন প্রথমে যাবেন ভারত সেবাশ্রমে। এরপর সেখান থেকে কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন। সোমবার গঙ্গাসাগরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, […]
আজাদ হিন্দ ফৌজ গঠনে রিষড়ার বোস হাউসের নিবির যোগ- সুগত বসু।
হুগলি, ৭ জানুয়ারি:- নেতাজীর আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকান্ডে রিষড়া বোস হাউসের নিবির যোগ রয়েছে বলে উল্লেখ করেন সুগত বসু। তিনি বলেন,১৯৪১ সালে ২৬ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়ার বোস হাউস থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়।ওই বছরেই খবর হয় নেতাজী কাবুল থেকে ইউরোপ পৌঁছে গিয়েছেন। ১৯৪১ সালের এপ্রিল মাসে জাপানি কনসোল জেনারেল […]
জন্ম থেকে দৃষ্টিহীন ছেলে ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে !
হুগলি, ৭ জানুয়ারি:- চুঁচুড়া কামারপাড়ার অনির্বান মুখার্জি প্রতিবন্ধী আন্দোলন সহ গণ আন্দোলনের শরিক। শিক্ষা শেষে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না তাদের জন্য পথে নেমে সোচ্চার হতে দেখা যায় তাকে। মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন অনির্বান। বামেদের ব্রিগেড সমাবেশ হলেই বাবার সঙ্গে পৌঁছে যান। আজও যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সভায় বাবার হাত ধরে […]
শুরু হলো ৩২ তম জমজমাট রিষড়া মেলা।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জানুয়ারি:- রিষড়া বাসীর আবেগের মেলা ৩২ তম রিষরা মেলার উদ্বোধন হলো শনিবার বিকালে। বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এখানকার সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষেরা। শুধু রিষড়া বাসী নয়, জেলার অন্যতম বৃহৎ এই মেলা আকর্ষণের কেন্দ্রবিন্দু সমগ্র জেলাবাসীর কাছে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন […]
সন্দেশখালি নিয়ে হাওড়া ব্রিজ অবরোধ বিজেপির, ব্যাপক যানজট।
হাওড়া, ৬ জানুয়ারি:- সন্দেশখালিতে শুক্রবারের ঘটনায় ইডি, কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যমের উপর হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজে অবরোধ করলো বিজেপি। শনিবার বিকেল ৪টে নাগাদ বিজেপির রাজ্য নেতা উমেশ রাইয়ের নেতৃত্বে ওই কর্মসূচি নেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবরোধের জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। প্রায় ১৫ মিনিট […]
ইডির ওপর আক্রমণের প্রতিবাদে শেওড়াফুলিতে পথ অবরোধ বিজেপির।
হুগলি, ৫ জানুয়ারি:- সন্দেশখালিতে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণের প্রতিবাদে শেওরাফুলিতে বিজেপির রাস্তা অবরোধ রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যান ইডির আধিকারিকেরা সেখানেই কেন্দ্রীয় বাহিনীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। সেখানে ইডির আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে শেওড়াফুলি উদয়নের সামনে জি টি রোডের ওপর […]
হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা।
হাওড়া, ৫ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে হাওড়া বাস স্ট্যান্ডের উল্টোদিকে একটি চায়ের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, চায়ের দোকানের মালিক দোকানের সামনে গাড়ি রাখায় প্রতিবাদ করেছিলেন। এই নিয়ে দু’পক্ষের বচসা হয়। আক্রান্তের পরিবারের অভিযোগ, গাড়ি রাখতে বাধা দেওয়াতেই এই ঘটনা। বেশ কিছু যুবক সেখানে এসে তাকে বেধড়ক মারধর […]











