হুগলি, ১২ জানুয়ারি:- ঘটনাটি বৈদ্যবাটী পুরসভায় ১৬ নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকার। সেখানেই রাতের অন্ধকারে নিচু জমি ভরাট করে প্লটিং করা অভিযোগ উঠল। এই জায়গা ভরাট করার জন্য মাটি আনার সময় বিভিন্ন জায়গায় মাটি পড়তে থাকে ,ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। বেশ কিছুদিন ধরেই চলছে এই ঘটনা এবং ওই এলাকাতেই রয়েছে দুটি স্কুল। এ […]
এই মুহূর্তে
প্রেস ক্লাবে সাপ।
হুগলি, ১১ জানুয়ারি:- যাদের নাম শুনলেই আতঙ্ক কিন্তু সৌন্দর্যের নিরিখে তারা পৃথিবীর সেরা প্রাণীদের মধ্যেই একটি। বহুবার দেখা যায় বিভিন্ন জায়গায় সর্প আতঙ্ক। তবে এবার কিন্তু আতঙ্ক নয় সাহসিকতার পরিচয় দিল হুগলি প্রেসক্লাব। চুঁচুড়ায় রূপনগর মাঠের পাশেই অবস্থিত প্রেসক্লাব ওফ হুগলি। খবর সংগ্রহের পরে খবর পাঠানোর জন্য বা ফাঁকা সময় এখানে এসেই আড্ডা দেন জেলার […]
দেশি লিট্টির স্বাদ শুভেন্দুর সাথ হাওড়ায়।
হাওড়া, ১১ জানুয়ারি:- বৃহস্পতিবার “দেশি লিট্টির স্বাদ, শুভেন্দু অধিকারীর সাথ” শীর্ষক এক অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার গোলমোহর ময়দান সংলগ্ন গোলমোহর রেলওয়ে ইনস্টিটিউটে। পুণ্য মকর সংক্রান্তির প্রাক লগ্নে এদিন লিট্টি-চোখা-দেশি ঘিয়ের মেলবন্ধনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া কমল সঙ্ঘ এর সম্পাদক বিজেপির রাজ্য নেতা উমেশ রাই। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]
হাওড়া ফুলমেলার শুভ সূচনা।
হাওড়া, ১১ জানুয়ারি:- চারদিনের হাওড়া ফুলমেলার শুভ সূচনা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে চারদিন ব্যাপী হাওড়া ফুলমেলার শুভ সূচনা হয়। এদিন হাওড়া ফুলমেলার উদ্বোধন করেন ফুলমেলা কমিটির সভাপতি তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ফুলমেলা সকলের কাছেই প্রচন্ড আকর্ষণের বিষয়। ৪ দিন ধরে চলা এই মেলায় […]
লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে তীব্র বিরোধিতা তৃণমূলের।
কলকাতা, ১১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট একযোগে করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নীতির তীব্র বিরোধিতা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রস্তাবে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে চিঠি লিখেছেন। সেখানে নিজের আপত্তির পক্ষে যুক্তি দিয়ে মমতা বলেছেন, ভারত একটি যুক্তরাষ্ট্র। সংবিধানে সেই […]
বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ফের উদ্বেগ বাড়াচ্ছে।
কলকাতা, ১১ জানুয়ারি:- বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। কেরালার মত দেশের কয়েকটি রাজ্যেও করোনার নতুন স্ট্রেইন মাথা চাড়া দিয়েছে। পরিস্থিতির গিকে সতর্ক নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবারও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে […]
স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ চাষের জমিতে, অভিনব উদ্যোগ হুগলি কৃষি দপ্তরের।
হুগলি, ১১ জানুয়ারি:- বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো হুগলি জেলা কৃষি দপ্তর। আজ সিঙ্গুর ব্লকের ২ নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়ায় কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। জেলা কৃষি দপ্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না […]
কোন্নগর বই মেলায় চাঁদের হাট।
হুগলি, ১১ জানুয়ারি:- রাজ্য বিধানসভা হট্টগোলের জায়গা নয়, অথচ অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এ রাজ্যের বিধানসভায় বিরোধীরা হইহট্টগোল এবং ওয়াক আউটের পথে হাঁটছেন, তারা যে যে কেন্দ্র থেকে জিতে এসেছেন সেইসব কেন্দ্রের মানুষের সুখ-দুঃখের কথা রাজ্য সরকারের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরতে তারা সেইভাবে পারছেন না। বুধবার ১৭ তম কোন্নগর বইমেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলি […]
“ভাগ্নে’র কীর্তি, মামী’র বৌমাকেই বিয়ের প্রস্তাব, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ১১ জানুয়ারি:- মামী’র বৌমাকেই বিয়ের কুপ্রস্তাব দিয়েছিল সম্পর্কে ‘ভাগ্নে’ যুবক। তাতে রাজি না হওয়ায় মামীর বৌমা সহ মামীকে প্রকাশ্য রাস্তায় বাঁশ দিয়ে ফেলে পেটালো ওই যুবক। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় এদের দুজনকেই চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর […]
বেলুড় মঠ দর্শনে সুকান্ত।
হাওড়া, ১০ জানুয়ারি:- ‘মন্দিরে প্রণাম করতে এসেছি। মিডিয়ায় কিছু বলার নেই।’ বেলুড় মঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার রাতে বেলুড় মঠ দর্শনে আসেন সুকান্ত মজুমদার। তিনি মঠের মূল মন্দির দর্শন করেন। এরপর ব্যাটারি চালিত গাড়িতে মঠের অন্যান্য মন্দির দর্শন করেন। সাক্ষাৎ করেন মহারাজদের সঙ্গেও।











