এই মুহূর্তে কলকাতা

এসএসসি নিয়োগ জটিলতার সমাধান খুঁজতে সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।

কলকাতা, ৯ মার্চ:- এস এস সি নিয়োগ জটিলতার সমাধান সূত্র খুঁজতে আগামী সোমবার এসএলএসটি(নবম-দশম) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। তারপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী। জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন। সোমবারের বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত […]

এই মুহূর্তে জেলা

জনগর্জন সভায় যোগ দিতে ট্রেনপথে হাওড়ায় বিভিন্ন জেলার কর্মীরা।

হাওড়া, ৯ মার্চ:- রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শনিবার হাওড়ার ঘুসুড়ির শ্যাম গার্ডেনে উত্তরবঙ্গের মালদহ থেকে শনিবারও প্রচুর সমর্থকরা এসে পৌঁছান। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করছেন বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া স্টেশনে এদিনও সকাল থেকে এসে পৌঁছান সমর্থকরা। হাওড়া স্টেশন থেকে তাদের বাসে করে […]

এই মুহূর্তে জেলা

তিনদিন ধরে জ্বলছে চুঁচুড়ায় আগুন।

হুগলি, ৮ মার্চ:- চুঁচুড়ার সুকান্তনগরের ভাগাড়ে প্রায় তিনদিন ধরে জ্বলছে আগুন। ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। মুক্তি মিলবে, জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাওয়া দিলেই জ্বলছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে, ক্ষুদ্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। যদিও পুর […]

এই মুহূর্তে জেলা

শিবের পুজো নিয়েও তৃনমূল বিজেপি তরজা।

হুগলি, ৮ মার্চ:- আজ শিবরাত্রী উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙার একটি শিব মন্দিরে পুজো দেন।তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন নির্বাচন আসছে তাই হিন্দু ভোট দরকার। এতদিন তুষ্টিকরণের রাজনীতি করেছেন। ভগবান ওনার মঙ্গল করুন। লকেট চট্টোপাধ্যায় দেবানন্দপুরে শিবপুজো দেন। সেখানে তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন নারীরা এরাজ্যে […]

এই মুহূর্তে জেলা

বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে শিবরাত্রিতে পুজোয় অংশ নিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা।

হাওড়া, ৮ মার্চ:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ১২ই মার্চ নবান্ন থেকেই ভার্চুয়ালি কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৮ মার্চ:- লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ মার্চ নবান্ন থেকেই ভার্চুয়ালি এই সব প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব বি পি গোপালিকা। সেই বৈঠকের পর মুখ্য সচিব জানান, আগামী ১২ মার্চ বেশ […]

এই মুহূর্তে কলকাতা

বয়স ৮৫ পেরোলেই বাড়িতে কড়া নাড়বে নির্বাচন কমিশন।

কলকাতা, ৭ মার্চ:- যদি আপনার বয়স ৮৫ বছর হয়ে থাকে বা তার বেশি তাহলে এই বছর আপনাকে আর ভোট দিতে কোথাও যেতে হবে না। খোদ নির্বাচন কমিশন এবার আপনার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়বে আপনার ভোট নেওয়ার জন্য। ভাবছেন মশকরা করছি একেবারেই না। এতদিন পর্যন্ত কমিশনের নিয়ম ছিল আপনাকে নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে আবেদন […]

এই মুহূর্তে কলকাতা

প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগদান নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৭ মার্চ:- সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর জন্যই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি দলের […]

এই মুহূর্তে জেলা

পানীয় জলের মেশিনের শুভ সূচনা চাঁপদানিতে।

প্রদীপ বসু, ৭ মার্চ:- শীতল পানীয় জলের মেশিনের শুভ সূচনা হয়ে গেল চাপদানি ২১ নং ওয়ার্ড এর রবীন্দ্র স্মৃতি সর্বধাত্রী বিদ্যানিকেতনে।বিধায়কের উন্নয়ন তহবিল অর্থে প্রায় দু লাখ টাকা ব্যয়ে এই কর্মসূচির উদবোধন করেন বিধায়ক অরিন্দম গুইন ও পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন সম্পাদক সুভাষ বসু ঠাকুরতা, প্রধান শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রবৃন্দ। […]

এই মুহূর্তে জেলা

সামাজিক ক্ষেত্রে এক ব‍্যতিক্রমী নজির রাখছে পিপলস সোস‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

হুগলি, ৭ মার্চ:- ‘সকলের জন্য স্বাস্থ্য’ – এই লক্ষ্যকে সামনে রেখে গত প্রায় এক দশক ধরে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে হুগলি জেলায় কাজ করে চলেছে পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পি.এস.ডব্লু.এফ)। প্রাথমিকভাবে কাজকর্ম স্বাস্থ্যমেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ সংক্রান্ত প্রচারে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে মেলার পাশাপাশি শ্রীরামপুর – উত্তরপাড়া ব্লকের কানাইপুর, নবগ্রাম ও রঘুনাথপুর পঞ্চায়েতের […]