এই মুহূর্তে কলকাতা

রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২৫ কোম্পানি বাহিনী।

কলকাতা, ২৭ মার্চ:- রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ এপ্রিল আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে। তার মধ্যে প্রথম দফার জন্য ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট […]

এই মুহূর্তে জেলা

পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা।

হুগলি, ২৭ মার্চ:- হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছে, বলে পূর্ব রেল সূত্রে খবর। সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এরফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরনানন্দকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত ভক্তের ভিড় বেলুড় মঠে।

হাওড়া, ২৭ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের নশ্বর দেহ ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রয়েছে বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে। রাত থেকেই তাঁর অগণিত ভক্ত অনুরাগীরা বেলুড় মঠে আসতে শুরু করেন। মালা, শ্বেতপদ্ম নিয়ে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তাঁরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে […]

এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের জীবনাবসান।

হাওড়া, ২৬ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গত ৩ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মেডিক্যাল বোর্ড গঠন করে ৯২ বছর বয়সী মহারাজের চিকিৎসা শুরু হয়। ওইদিনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। মহারাজের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত […]

এই মুহূর্তে কলকাতা

ফের কুরুচিকর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষের।

কলকাতা, ২৬ মার্চ:- কুকথায় তার জুড়িমেলা ভার। প্রতিপক্ষের নেতা-মন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। এমনকি বিজেপি শীর্ষ নেতৃত্বও তাকে বেশ কয়েকবার সেন্সর করেছেন। যদিও তাতে মোটেও স্বভাব বদলাননি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারে নেমে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। শালীনতার সব সীমা ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়েও খোঁচা […]

এই মুহূর্তে কলকাতা

ভোটার ও ভোট কর্মীদের কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ কমিশনের।

কলকাতা ২৬ মার্চ:- ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রবল গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলা নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এমত অবস্থায় সাধারণ ভোটার ও ভোট কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশন। প্রবল গরমে যাতে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন তা দেখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কমিশনের নির্দেশিকায় বলা […]

এই মুহূর্তে জেলা

অন্ধকারে ডুবে হাসপাতাল,ভাইরাল ভিডিও।

হাওড়া, ২৬ মার্চ:- ঝড়বৃষ্টির পর ইমারজেন্সি বিভাগ ব্যতীত ‘অন্ধকারে’ ডুবে রয়েছে গোটা হাসপাতাল। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে সোমবার সন্ধ্যার ঘটনা। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির পরেই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। মোবাইলের আলো জ্বেলে পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হয়। অভিযোগ, ইমারজেন্সি […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে জানতে এবার ওয়েবসাইট।

কলকাতা ২৬ মার্চ:- কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ নিরসনে এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েব সাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে প্রবেশের পর রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারেন। যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য […]

এই মুহূর্তে জেলা

এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।

হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে পালিত দোল উৎসব।

হাওড়া, ২৫ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠে নিষ্ঠা ভক্তি এবং প্রথা মেনে দোল উৎসব পালিত হলো। এই দোল উৎসবে উপস্থিত ছিলেন মঠের সন্ন্যাসী মহারাজরা। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের মন্দিরে চৈতন্য পুজোর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর বেলুড় মঠের সব মন্দির প্রাঙ্গণ ঘুরে একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেন তাঁরা। প্রচুর ভক্তরাও আসেন এই দোল […]