এই মুহূর্তে জেলা

পুণ্যলাভের আশায় সাগরে ডুব লাখো পুণ্যার্থী।

  দ:২৪পরগনা,১৫ জানুয়ারি:- ভিড় এড়াতে মঙ্গলবার সন্ধে থেকেই গঙ্গাসাগরে স্নান সারতে শুরু করেছেন পুণ্যার্থীরা।বুধবার ভোর ২.৫০ মিনিট থেকে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। পুণ্যস্নান চলবে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত।প্রায় ৩০-৪০ লক্ষ মানুষের ভিড়ে জমজমাট গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। কপিলমুনির আশ্রমে উপচে পড়া ভিড়। এরাজ্যে তো বটেই ভিনরাজ্য থেকে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে থিক-থিক করছে পুণ্যভূমি গঙ্গাসাগর। বুধবার ভোররাত থেকে […]

এই মুহূর্তে জেলা

সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড়।

হাওড়া,১৫ জানুয়ারি:- আজ পুণ্য মকর সংক্রান্তি। সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, চাঁদমারি ঘাট এবং বেলুড়ের বিভিন্ন ঘাটে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বিবেকানন্দ ঘাটে আগত ভক্তরা পুণ্যস্নান করছে। নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে বেলুড় মঠ চত্বর।

এই মুহূর্তে জেলা

ঘুড়ি বিলির মাধ্যমে প্রতিবাদ এনআরসি ও সিএএর l

  হুগলি,১৫ জানুয়ারি:- ঘুড়ি বিলির মাধ্যমে প্রতিবাদ এনআরসি ও সিএএরl হুগলির শ্রীরামপুরে তৃণমূলের উদ্যোগে বিলি করা হল ঘুড়ি l শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং এর উদ্যোগে যুবকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হলো ঘুড়িl তার দাবি এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে l

এই মুহূর্তে জেলা

যখনই মঞ্চে থাকি এমনভাবে মানুষকে মাতাই তারা যেন দুঃখ ভুলে আনন্দে ঘরে ফেরে , রিষড়া মেলায় একান্ত সাক্ষাৎকারে সুদেশ ভোঁসলে।

হুগলি,১৫ জানুয়ারি:- বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটি জায়গা যেখানে শিল্পীদের আলাদাভাবে উৎসাহিত করা হয়। খবর সোজাসাপটাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথাই বললেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁশলে। ৩০ তম রিষড়া মেলার ১১তম দিন নিজের গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন সুদেশ। এদিন মঞ্চে ওঠার আগেই গ্রীন রুমে বসে খবর সোজাসাপটার পক্ষে অর্নব বিশ্বাসের সাথে একান্ত আড্ডা […]

এই মুহূর্তে রাজ্য

দিল্লি বিধানসভার ৭০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আপের।

সোজাসাপটা ডেস্ক,১৫ জানুয়ারি:- যেখানে বিজেপি কংগ্রেস অথবা বিএসপি নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করে উঠতে পারল না,সেখানে এদের সবাইকে পিছনে ফেলে দিল্লি বিধানসভায় প্রার্থী ঘোষণা আপের। ভোট 8 ফেব্রুয়ারি। সমস্ত বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন  অরবিন্দ কেজরিওয়াল ।যদিও ১৫ জন বিধায়ক এই তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রত্যাশা মতন কাজ করে উঠতে […]

এই মুহূর্তে কলকাতা

পোর্ট ট্রাস্টের নাম বদলে ছাত্র পরিষদের বিক্ষোভ, পড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল।

  প্রদীপ সাঁতরা ,১৪ জানুয়ারি: .ছাত্র পরিষদের ডাকে গত সোমবার 13/01/20 তারিখ ১৫ নম্বর পোর্ট ট্রাস্টের মেইন অফিসের সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং প্রধানমন্ত্রী পোর্ট ট্রাস্টের নামকরণ করেছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা এই নামকরণ মানছে না, কারণ এটা সম্পূর্ণ বাঙালির অপমান বলে তারা মনে করে। কেননা নেতাজির ডক বলে […]

এই মুহূর্তে জেলা

শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা।

এই মুহূর্তে খেলাধুলা

তিন পয়েন্ট টার্গেট নিয়ে নামবে গোকুলাম ম্যাচ ইস্টবেঙ্গল।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- স্ট্রাইকার সমস্যা মেটাতে তরুণ ফুটবলার এডমুন্ড লালরিনডিকা’কে দলে নিল  ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি থেকে লাল- হলুদ শিবিরে ‘লোন’এ এলেন মিজোরামের এই ফুটবলার। ২০১৮-১৯ মরসুমের আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি দলেও ছিলেন স্ট্রাইকার। ২০১৯-২০ মরসুমে সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং’দের সঙ্গে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এডমুন্ড। চলতি মরসুম শুরু হওয়ার আগে লাল-হলুদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে বেঙ্গালুরু’র […]

এই মুহূর্তে খেলাধুলা

পিছিয়ে থেকেও শুভ ঘোষের গোলে শীর্ষস্থান ধরে রাখল কিবু-বাহিনী ।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- পিছিয়ে থেকেও শুভ ঘোষের গোলে শীর্ষস্থান ধরে রাখল কিবু-বাহিনী পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে শুভ ঘোষের দুর্দান্ত গোলে হার বাঁচাল সবুজ-মেরুন শিবির। ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিবু-বাহিনী।এই ম্যাচে নামার আগে লিগ টেবিলের শীর্ষস্থানে ছিল মোহনবাগান। পাঞ্জাবের বিরুদ্ধে জিততে পারলে শুধু শীর্ষস্থান ধরে রাখাই নয়, অন্যদের থেকে পয়েন্টের বিচারেও বেশ খানিকটা […]

এই মুহূর্তে জেলা

তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।

হুগলি,১৪ জানুয়ারি:- তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি টি এন মুখার্জী রোডে ওঠার আগে তুলো বোঝাই লড়িতে ওভারহেডের বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে লড়িটি।লড়িতে থাকা সমস্ত তুলো পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।রাস্তার মাঝখানে লড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে […]