প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- জরুরী পরিষেবা দেবার জন্য লকডাউনে বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। লকডাউন হবার পরে বুধবার কলকাতায় সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখেছিল রাজ্য পরিবহন দফতর। কিন্তু তাতে সমস্যায় পড়েছে জরুরী পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত জীবিকার মানুষরা। অন্যদিকে হাসপাতালে যেতেও অসুবিধে হচ্ছে সাধারন মানুষের। সেইজন্য এবার শহর কলকাতায় কয়েকটি রুটে বাস […]
এই মুহূর্তে
প্রশংসনীয় উদ্যোগ বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের।
তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।এদিন সকাল থেকে তাঁর নিজস্ব উদ্যোগে এলাকার বিভিন্ন গরিব মানুষদের মধ্য চাল বিলি করলেন ।শুধু গরীব মানুষদের বাড়ি নয় এলাকার বিভিন্ন মন্দির এবং মসজিদ কতৃপক্ষের হাতে তিনি চাল তুলে দেন যাতে সেখান থেকে গরিব মানুষ সেই চাল পেতে […]
লকডাউন এর জের,ব্যাপক খাদ্যসংকটে গবাদীরা।দুধে ভাসতে পারে শহর,আশঙ্কায় গোয়ালারা।
চিরঞ্জিত ঘোষ,২৬ মার্চ:- রাজ্যজুড়ে লকডাউন এ রাস্তাঘাট গাড়ীঘোড়া দোকানপাট সব বন্ধ। এরই মাঝে হুগলির ডানকুনিতে কয়েকশো খাটাল মালিক এবং তাদের খাটালে থাকা গরু-মহিষ গুলি খাদ্যের অভাবে ধুঁকছে । এদিন সকালে ডানকুনির বিভিন্ন খাটালে গিয়ে দেখা গেছে এই একই চিত্র। খাটাল মালিকদের কাতর আবেদন সরকার এই বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন । খাটালে কয়েকশো গরু-মোষ […]
সামর্থ্য অনুযায়ী একুশ দিন ন’টি পরিবারের দায়িত্ব নিন, সেটাই হবে প্রকৃত নবরাত্রি: নরেন্দ্র মোদী।
প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- বুধবার থেকে শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি।করোনাভাইরাসের প্রকোপে দেশজোড়া লকডাউনে উৎসব হয়নি কোথাও। অযোধ্যাতেও নমঃ নমঃ করে পুজো সেরেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানালেন, যাঁদের আর্থিক সামর্থ্য আছে, তাঁরা এই একুশদিন ন’টা পরিবারের দায়িত্ব নিন। তাঁর কথায়, “সেটাই হবে সত্যিকারের নবরাত্রি।” এদিন সন্ধেবেলাই বিজেপি সদর দফতরে […]
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির নামে কালোবাজারি হচ্ছে কিনা জানতে হাওড়ায় বাজারে পুলিশের তল্লাশি।
হাওড়া,২৬ মার্চ:– ন্যায্যমূল্যে বাজারগুলিতে বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করছেন কিনা তা জানতে হাওড়া শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালেন হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লোকেদের কাছে পৌঁছেছে কিনা এবং তা ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এনফোর্সমেন্ট শাখার অফিসাররা হাওড়ার বিভিন্ন বাজারে আজ সকাল থেকে অভিযান চালান। পুলিশ সূত্রে জানা […]
আটকে পড়া যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা রাজ্য সরকারের।
হাওড়া,২৬ মার্চ:- লকডাউনের জেরে হাওড়া স্টেশনে এসে আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। গত রবিবার এরা ব্যাঙ্গালোর থেকে ট্রেনে হাওড়া ফিরেছিল। এরপর থেকে এরা কার্যত আটকে পড়েছিল। এবার তাদের বাসে করে বাড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করল রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীরা মূলত অসমের গুয়াহাটি ও আশপাশের এলাকার বাসিন্দা। ব্যাঙ্গালোর […]
লকডাউনে আটকে পড়া দিনমজুরদের ঘরে ফেরালো মান্নান।
তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- বৈদ্যবাটি এবং আরামবাগে আটকে পড়া মুর্শিদাবাদের নির্মাণ কর্মীরা ঘরে ফিরে যাচ্ছেন। বিধায়ক এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর। আব্দুল মান্নান জানান এই সমস্ত রাজমিস্ত্রিরা এখানে কাজ করতে এসে লকডাউন এ আটকে পড়েছেন এবং খুব অসহায় অবস্থার মধ্যে ছিলেন। তাদের বাড়ি যাবার কোন রকম সুযোগ হচ্ছিল […]
নির্দেশিকা জারি করা হলেও মানুষ ভিড় করছেন বিভিন্ন বাজারে বর্ধমান শহরে।
পূর্ব বর্ধমান,২৫ মার্চ:- করোনা ভাইরাসের প্রতিরোধ আটকানোর জন্য বিভিন্ন জায়গায় মানুষজনকে সচেতন করা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার জন্য মানুষজনকে নির্দেশিকাও জারি করা হয়েছে তবুও মানষ ভিড় করছেন বিভিন্ন বাজারে বর্ধমান শহরে বিভিন্ন ওষুধের দোকানে। ওষুধের দোকানদার তারাও নিয়ন্ত্রন করার চেষ্টা করছন মানুষকে সচেতন করার জন্য তারাও ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালাচ্ছেন।করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য নানা […]
দু’মাসের টাকা একসঙ্গে, বিধবা ভাতা-সহ অন্যান্য সামাজিক পেনশনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- বুধবার রাজ্যে লকডাউনের তৃতীয় দিনে বেশ কিছু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, সরকারের তরফে দু’মাসের সামাজিক পেনশন (বিধবাভাতা, জহর পেনশন, জয় বাংলা প্রকল্প-সহ একাধিক সামাজিক প্রকল্প) একলপ্তে দেওয়া হবে। এর আগেই আইসিডিএস এবং মিড ডে মিলের চাল, আলু একইসঙ্গে দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এদিন মমতা বলেন, রেশনেও […]
উত্তরপাড়ায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এর মাস্ক ,স্যানিটাইজার বিতরণ ও করোনা থার্মল স্ক্রিনিং পরীক্ষা শিবির।
প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । তার কথা চিন্তা করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক)।গত কদিন ধরে উত্তরপাড়ার আসে পাশে স্থানীয় মানুষদের সকাল থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও করোনা […]

