এই মুহূর্তে জেলা

হাওড়ায় সাফাই কর্মীদের শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি দিয়ে অভিনন্দন এলাকাবাসীদের।

  হাওড়া,৩ এপ্রিল:- লকডাউনের মধ্যে হাওড়া শহরের মানুষ যখন ঘরবন্দি, তখন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা দায়িত্বের সঙ্গে নীরবে করে চলেছেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরাও। অনেকটাই যেন জীবনকে বাজি রেখে। সেই সাফাই কর্মীদের মনোবল বাড়াতে শুক্রবার সকালে হাওড়ায় সাফাই কর্মীদের পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সেইসঙ্গে সাফাই কর্মীদের হাতে সাবান, সানিটাইজার তুলে দেওয়া […]

এই মুহূর্তে জেলা

এই সংকটকালে রিষড়ার কোনো গরিব মানুষ অভুক্ত থাকবে না – বিজয় সাগর মিশ্র।

তরুণ মুখোপাধ্যায়,৩ এপ্রিল:-  করোনার হুমকি থেকে মানুষকে রক্ষা করতে রিষড়া পুরসভা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন। আজ রিষড়া পুরভবনে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাংবাদিকদের জানান দেশের এই সংকটকালে যাতে মানুষ কোনরকম কষ্টের মধ্যে না পড়েন বিশেষ করে গরীব মানুষেরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভার সমস্ত কাউন্সিলররা কাঁধে কাঁধ […]

এই মুহূর্তে দেশ

করোনা: সৌরভ-শচীন-কোহলিদের সঙ্গে বৈঠক মোদীর, মানুষের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর।

  প্রদীপ সাঁতরা,৩ এপ্রিল:- শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেওয়ার পরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় কী ভাবে এই সেলিব্রিটিরা সাহায্য করেছেন ও আরও কী ভাবে মানুষের মধ্যে তাঁরা সচেতনতার প্রচার ঘটাতে পারেন তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। করোনা […]

এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় নদিয়ার শান্তিপুর ব্লক হাসপাতাল ও কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করলেন বিধায়ক শংকর সিংহ।

নদিয়া৩ এপ্রিল:- এবার করোনা মোকাবিলায় নদিয়ার শান্তিপুর ব্লক হাসপাতাল ও কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির বিধায়ক শংকর সিংহ ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চক্রবর্তী এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ পূজা মৈত্র। এদিন শান্তিপুর ব্লক হাসপাতালের বিধায়ক শংকর সিংহের নির্দেশে সমস্ত ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফ দের জন্য অত্যাধুনিক N95 মাস্ক তুলে দেওয়া হয়। […]

এই মুহূর্তে জেলা

মানবিক ডাক বিভাগ , অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে দিয়ে এলেন পেনশনের টাকা।

হুগলি,৩ এপ্রিল:- ভারতীয় ডাক বিভাগকে আজ দেখা গেলো একজন পেনশন হোল্ডারের বাড়ীতে এসে তার পেনশন পৌঁছে দিতে। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডে বাড়ী পেনশন হোল্ডারের নাম রাধা গোবিন্দ চ্যাটার্জি প্রায় ৭০ উর্দ্ধ বয়স্ক এই পেনশনার। তিনি পোষ্টাল ডিপার্টমেন্ট আবেদন করেন যে তিনি অসুস্থ এবং ওনার বাড়ীতে কেউ নেই যে তাকে তার পেনশনটা তুলে এনে দেবে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও বিভিন্ন বিধানসভা এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষের জন্য মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে পাঠানো হল খাদ্যসামগ্রী।

  হাওড়া,৩ এপ্রিল:- রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হাওড়াতেও বিভিন্ন বিধানসভা এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষের জন্য মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে পাঠানো হল খাদ্যসামগ্রী। করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গরিব এবং দিনমজুররা যাতে কেউ অভুক্ত না থাকেন সেকথা মাথায় রেখে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে ১২ লরি চাল, ডাল, আলু […]

এই মুহূর্তে জেলা

লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হাওড়ায়।

হাওড়া,২ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হল শহরে। আজ সন্ধ্যে থেকে হাওড়ার বালিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের থানায় আটক করা হচ্ছে। লকডাউন মেনে চলার জন্য পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে।

এই মুহূর্তে জেলা

করোনাকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।

 নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে […]

এই মুহূর্তে কলকাতা

সৌজন্যে করোনাভাইরাস : অষ্টম শ্রেণি পর্যন্ত সকলেই পাশ ঘোষণা শিক্ষামন্ত্রীর।

  প্রদীপ সাঁতরা,২ এপ্রিল:- করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব এবছর বোর্ডের পরীক্ষা সহ সব পরীক্ষাতেই পড়েছে। সেকথা মাথায় রেখেই এবছর রাজ্য বোর্ডের স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই পাস করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একথা জানালেন। তিনি আরও বলেছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য। ইতিমধ্যেই প্রাথমিক […]

এই মুহূর্তে কলকাতা

গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

কলকাতা,২ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ১৬ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট ৭ জন করোনা আক্রান্তের মত্যু হল। মোট আক্রান্তের সংখ্যা ৫৩। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্য চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। […]