তরুণ মুখোপাধ্যায়,৩ এপ্রিল:- করোনার হুমকি থেকে মানুষকে রক্ষা করতে রিষড়া পুরসভা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন। আজ রিষড়া পুরভবনে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাংবাদিকদের জানান দেশের এই সংকটকালে যাতে মানুষ কোনরকম কষ্টের মধ্যে না পড়েন বিশেষ করে গরীব মানুষেরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভার সমস্ত কাউন্সিলররা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে শামিল হয়েছেন । বিজয়বাবু জানিয়েছেন প্রত্যেকটি গরিব মানুষের মধ্যে আমরা খাদ্যবস্তু বিলি করছি এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার এবং প্রতিষেধক সাবান আমরা প্রত্যেক বাড়িতে পৌঁছে দিয়েছি । রেশন দোকান থেকে পর্যাপ্ত রেশন সরকার যেটা বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করেছেন সেগুলো যাতে সুষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছয় তার জন্য পৌরসভার পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেল পুর এলাকার রাস্তাঘাট স্যানিটাইজ করা হচ্ছে । পুরসভার অ্যাম্বুলেন্স গুলি ২৪ ঘণ্টা তৈরি আছে যদি কোন মানুষ অসুস্থ হয়ে পড়েন তার জন্য তারা পুরসভার এই অ্যাম্বুলেন্স পরিষেবা তারা পাবেন । এছাড়াও অতি গরীব মানুষরা যারা আছেন যাদের কোনরকম সংস্থান নেই এমনকি রেশন কার্ড নেই তাদের পৌরসভার পক্ষ থেকে জি আরে চাল দেয়া হচ্ছে । চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী রয়েছে অতএব মুখ্যমন্ত্রীর নির্দেশ যেন কোনো মানুষ এই সংকটকালে অভুক্ত না থাকেন ও অসুবিধার মধ্যে না পড়েন সেই ব্যাপারটা পুরসভা লক্ষ্য রাখছে।
Related Articles
মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যর্থ , অপদার্থ – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১৩ মার্চ:- মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যর্থ, অপদার্থ। উনি নরেন্দ্র মোদী, অমিত সাহর হয়ে কাজ করছেন, তাই পশ্চিমবাংলায় আট দফা নির্বাচন করেছেন তবে শুনে রাখুন বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, আপনি যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির উত্তর পাড়ায় দলীয় প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে এক […]
হাবাসকে অনুসরণ ইস্টবেঙ্গল কোচ ফাউলারের
প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- প্রথম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে সদস্য–সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, অধিনায়ক নীতি এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও হাবাসের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন ইস্টবেঙ্গলের হাই–প্রোফাইল কোচ রবি ফাউলার। ডার্বি দিয়ে আইএসএল অভিযান শুরু। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে স্বদেশি–বিদেশি মিলিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে […]
গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে।
কলকাতা, ২২ মার্চ:- এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই এসে গেছে শতাধিক কোম্পানী বাহিনী। নিয়মিত রুটমার্চ করছে তাঁরা। এই বাহিনীর থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ আপাতত রাজ্য সরকারকেই বহন করতে হবে। পরে তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফেরৎ পাবার কথা। কিন্তু সে টাকা আদৌ […]







