কলকাতা,২ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ১৬ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট ৭ জন করোনা আক্রান্তের মত্যু হল। মোট আক্রান্তের সংখ্যা ৫৩। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্য চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। পড়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান মৃতদের মধ্যে তিনজনের অন্যান্য শারীরিক সমস্যা ছিল।তাই করোনা সংক্রমনের জন্যই তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত ভাবে বলা যাবে না। অন্যদিকে মৃত এবং ইতিমধ্যেই সেরে ওঠা রোগীদের সংখ্যা ধরলে বর্তমানে রাজ্যে ৩৪ জন করোনা সংক্রামিত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন। এদিকে টাস্কফোর্সের অন্য সদস্য ডাক্তার অভিজিৎ চৌধুরী জানিয়েছেন করনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম দফায় যে ১৮ জন আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে ৯ জনের দ্বিতীয় দফার নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে।সম্ভবত আগামীকালই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।তবে তাদের আরো কিছুদিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।
Related Articles
ভোটমুখী ৩ বিধানসভার আইনশৃঙ্খলার নজর রাখতে রাজ্যকে চিঠি কমিশনের।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- রাজ্যে ভোট মুখী ৩টি বিধানসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি র দিকে বিশেষভাবে নজর রাখার কথা বলে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর যাতে ওউ তিন কেন্দ্রে কোনওভাবেই আইন-শৃঙ্খলার অবনতিজনিত পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য নির্বাচনী […]
প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের কমিশনের।
কলকাতা, ২০ মে:- হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় একটি বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা যৌন হেনস্থার অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন। গতকাল ওই মহিলা এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর কমিশন অভিযুক্ত প্প্রিসাইডিং অফিসারের পাশেই দাঁড়িয়েছে। অভিযোগকারীনের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারের বক্তব্য অনুযায়ী থানায় […]
শ্রদ্ধায় স্মরণ শিলচর দিবস শ্রীরামপুরে।
হুগলি, ১৯ মে :- শ্রদ্ধায়, স্মরণে শিলচর দিবস পালন করলো শ্রীরামপুর শহর। মঙ্গলবার সকালে শহরের গঙ্গাতীরের ভাষা বাগানে জড়ো হয়ে শহরবাসী ভাষা স্তম্ভে ফুল দিয়ে অসমের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের এগারোজন বাঙালি শহিদকে শ্রদ্ধা জানালো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রীরামপুরের একটি সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘আ মরি বাংলাভাষা’। এদিনের সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্রীরামপুরের নব […]











