এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে হাওড়ার রাজপথে যমরাজ।

হাওড়া , ৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে। যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না […]

এই মুহূর্তে খেলাধুলা

চার মাস পর ফিরছে ক্রিকেট, তবে দর্শকশূন্য মাঠে ম্যাচ।

স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- প্রায় চার মাসের জন্য বন্ধ ছিল বাইশ গজের লড়াই। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ইংল্যান্ড। আর তিন টেস্টের এই সিরিজ হবে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে। মাঠে থাকবেন না কোনও দর্শক। কেবলমাত্র ক্রিকেটাররা, ম্যাচের সঙ্গে জড়িত অফিসিয়ালরা, ম্যাচ সরাসরি সম্প্রচারের সঙ্গে জড়িতরা থাকবেন স্টেডিয়ামে। থাকবেন নিরাপত্তাকর্মীরাও। ক্রিকেটবিশ্ব এর […]

এই মুহূর্তে খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার জয়বর্ধনেকে জেরা।

স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা, কুমার সঙ্গাকারার পর মাহেলা জয়বর্ধনে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ নিয়ে এ বার জেরা করা হল মাহেলাকে।শুক্রবার কলম্বোয় সুগথাদাসা স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রকের স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিটের সামনে হাজিরা দিতে দেখা যায় জয়বর্ধনেকে। শ্রীলঙ্কার এক সাংবাদিক টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে […]

এই মুহূর্তে খেলাধুলা

বার্সা ছাড়ছেন এলএম টেন ? জল্পনা ফুটবল বিশ্বে।

স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- বার্সেলোনার সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কথাবার্তায় এখনও আগ্রহ দেখাচ্ছেন না তিনি। বরং ‘এলএমটেন’ থামিয়েই রেখেছেন এই সংক্রান্ত আলোচনা। ৩৩ বছর বয়সি নাকি ঘনিষ্ঠ মহলে ক্লাবের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার লড়াইয়ের জায়গায় আসার জন্য ঠিকঠাক বিনিযোগ করা প্রয়োজন, […]

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ৪ জুলাই:- রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত কল্যাণবাবু এক ট্যুইট বার্তায় জানান আমি ভগবানের কাছে প্রার্থনা করছি লকেট চট্টোপাধ্যায়যেন খুব শীঘ্রই যেন আরোগ্য লাভ করেন । অন্যদিকে দিকে কল্যান বাবুর এই ট্যুইট সাধারণ মানুষ খুবই […]

এই মুহূর্তে জেলা

রাজীব গান্ধীর শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনার রেশ , উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। সংঘর্ষে জখম ৫।

হাওড়া , ৪ জুলাই:- দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে বানানো শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনা ঘিরে শুক্রবার বিকেল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার বাকসাড়া এলাকায়। রাতে তা ব্যাপক আকার নেয়। পরিস্থিতি ফের অগ্নিগর্ভ আকার নেয়। লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চলেছে বলে অভিযোগ। ওই ঘটনায় ৫ জন জখম হন। সাঁতরাগাছি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল।

হাওড়া , ৩ জুলাই:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় […]

এই মুহূর্তে খেলাধুলা

স্বস্তি টেনিস দুনিয়ায়, করোনা নেগেটিভ জকোভিচের।

স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- এক সপ্তাহ পর করোনা পরীক্ষা নেগেটিভ টেনিস তারকা নোভাক জকোভিচের। গত সপ্তাহে ২৩ জুন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। শুধু নিজেই নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হন টেনিস তারকা। যারপর ফ্যানেদের মনে জকোভিচ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জোকারের স্ত্রী এলেনা […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা যুদ্ধে জয়ী আফ্রিদি ও তাঁর গোটা পরিবার।

স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- মারণ করোনা ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন শাহিদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় করোনা মুক্ত হলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার। শাহিদ আফ্রিদির পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান। প্রাক্তন পাক অধিনায়ক টুইটারে নিজেই জানালেন সে কথা। গত ১৩ জুন নিজেকে করোনা আক্রান্ত ঘোষণা করেছিলেন তারকা অল-রাউন্ডার। পরবর্তীতে […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্তদের জন্য পাল্স অক্সিমিটার যুক্ত আইসোলেশান বেডের ব্যবস্থা হুগলিতে।

হুগলি , ৩ জুলাই:- এতদিন শুধু হাসপাতালেই আইসোলেশান ওয়ার্ডে করোনা লক্ষণযুক্তরা ভর্তি হয়ে সোয়াব টেস্ট করাতেন। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে আক্রান্তকে পাঠানো হত কোভিড হাসপাতালে। ইদানিং করোনা আক্রান্তের অধিকাংশ এসিমটোমেটিক হওয়ায় আইসোলেশানে ভর্তি থাকতে হচ্ছে না।তবে টেস্টে যাদের কোভিড পজিটিভ আসছে তারা অনেকের শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম ধরা পরছে।তাদের কথা ভেবেই পাল্স অক্সিমিটার যুক্ত […]