এই মুহূর্তে জেলা

দৈনিক জল সংযোগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ হাজার করার নির্দেশ ।

নবান্ন , ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার চলতি অর্থবর্ষের মার্চ মাসের মধ্যে রাজ্যের ৫৫ লক্ষ পরিবারের কাছে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। সম্প্রতি মুখ্যসচিব রাজীব সিনহা এই বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই লকডাউনের মধ্যে গত ২ মাসে ১ লক্ষ ৪৫ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ […]

এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনে বুধবার থেকে পুরোপুরি চালু হল হাওড়া আদালত।

হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- কোভিড বিধি মেনে বুধবার থেকে পুরোপুরি চালু হল হাওড়া আদালত। এখন থেকে আদালতের সব বিভাগ এবং কার্যালয় আগের মতোই খোলা থাকবে। লকডাউনের পর পুরোপুরিভাবে এই প্রথম আদালত চালু হল। বুধবার আদালতের প্রায় সব আইনজীবীই উপস্থিত ছিলেন। তবে বিচারপ্রার্থীদের উপস্থিতির হার ছিল কম। এই ব্যাপারে হাওড়া জেলা আদালতের ক্রিমিন্যাল কোর্ট বার লাইব্রেরির […]

এই মুহূর্তে জেলা

শিল্পের দাবিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে সিঙ্গুরে।

হুগলি , ১৬ সেপ্টেম্বর:- শিল্পের দাবিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে সিঙ্গুরে। কেন্দ্রের কৃষক বিরোধী নীতি ও বাংলাকে আর্থিকভাবে বঞ্জনা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত মৌজার কৃষি জমির আলে দাড়িয়ে মেঠো প্রতিবাদে সামিল কৃষক ও ক্ষেতমজুদররা। সংগঠনের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না সিঙ্গুরের বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েতের ঘনশ‍্যামপুরে কৃষি […]

এই মুহূর্তে জেলা

অগ্নিমিত্রা পালের মিছিল আটকালো পুলিশ , প্রতিবাদে জি,টি,রোড অবরোধ বিজেপির।

হুগলি , ১৬ সেপ্টেম্বর:- অগ্নিমিত্রা পালের মিছিল আটকালো পুলিশ। করোনা সংক্রমন ঠেকাতে শেওড়াফুলি পাইকারী বাজার সরিয়ে বৈদ্যবাটি আর এম সি তে নিয়ে যাওয়া হয় পাঁচ মাস আগে। যার ফলে শেওড়াফুলি স্টেশন লাগোয়া বাজারে লোক সমাগম কমে যায়। প্রাচীন এই বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পরে।বিজেপি সহ বিরোধীরা এই বাজার সরানোর পিছনে শাাসকের উদ্যেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে […]

এই মুহূর্তে খেলাধুলা

বিড পেপার জমা করলো লাল হলুদ।

স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আজই অনলাইনে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ” নামে এফএসডিএলের কাছে বিড পেপার জমা দেওয়ার কাজ সম্পন্ন হল। শুধু তাই নয়, আজই ইস্টবেঙ্গল ক্লাব কুরিয়ারের মাধ্যমে বিড পেপারের হার্ড কপিটি এফএসডিএলের কাছে পাঠিয়ে দিয়েছে। যদিও সেটা এক-দুদিনের মধ্যেই এফএসডিএলের কাছে পৌঁছে যাবে। আর তারপরেই এফএসডিএল সরকারি ভাবে ২০-২২ তারিখের মধ্যেই আইএসএলে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯ হাজার ১৪৬ জন করনায় সংক্রমিত।

কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯ হাজার ১৪৬ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৮১ হাজার ১৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ৬১ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯১৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর […]

এই মুহূর্তে কলকাতা

দক্ষিণ–পূর্ব রেল গত বছরের আগস্ট মাসের থেকে এবছরের আগস্ট মাসে ৮.৭২ শতাংশ বেশি পণ্য পরিবহণ করেছে

কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- দক্ষিণ – পূর্ব রেল, গত বছরের আগস্ট মাসের তুলনায় এবছর আগস্ট মাসে ৮.৭২ শতাংশ বেশি পণ্য পরিবহণ করেছে। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় এবছরের একই সময়ে ২৩.৮৮ শতাংশ কম পণ্য পরিবহণ হয়। কিন্তু জুলাই মাসটিকে যদি আমরা ধরে নিই, তাহলে বলা যায়, গত বছরের হিসেবে এবছরও সমপরিমাণ পণ্য পরিবহণ হয়েছে। দক্ষিণ […]

এই মুহূর্তে জেলা

বিশ্বকর্মা পুজোর আগে সিঙ্গুরে কারখানার দাবিতে আবারও পথে নামল বামপন্হী ছাত্র, যুব সংগঠন।

হুগলি , ১৫ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোর আগে সিঙ্গুরে কারখানার দাবিতে আবারও পথে নামল বামপন্হী ছাত্র, যুব সংগঠন। আজকে বিকালে সিঙ্গুরের বুড়াশান্তি রেল গেট থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ‍্য, সরকারী প্রতিষ্টান বেসরকারিকরনের মাধ‍্যমে যুবক যুবতীদের কর্মহীন করা, দেশে কর্ম সংস্থান বাড়ানো সহ একাধিক দাবিতে এই মিছিলে পা মেলান […]

এই মুহূর্তে জেলা

শিক্ষা ও কাজ বেহাল স্বাস্থ্য ব্যবস্থা , এই দাবি নিয়ে সরব সিপিএমের ছাত্র ও যুবরা।

বারাসাত , ১৫ সেপ্টেম্বর:- শিক্ষা ও কাজ বেহাল স্বাস্থ্যব্যবস্থা এই রাজ্যে এই দাবি নিয়ে বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জির কাছে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন জমা দিল বারাসাত DYFI ও SFI ছাত্র যুব সংগঠন। তাদের মূলত দাবি, যেভাবে করোনা পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে তার প্রতিকার হিসেবে জরুরী পরিষেবার দিকে গুরুত্ব দান। মানুষ অসুস্থ হয়ে […]

এই মুহূর্তে জেলা

যুগল আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য শ্রীরামপুর মাহেশ কলোনীতে।

হুগলি , ১৫ সেপ্টেম্বর:- যুগল আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুর মাহেশ কলোনীতে। আজ দুপুর একটা নাগাদ ঘরের মধ্যে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় ।মৃত খোকন চক্রবর্তী(৫৭) ও তার স্ত্রী অঞ্জু চক্রবর্তী(৪৮)।শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পারিবারিক অশান্তির জেরে প্রৌঢ় দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। […]