হাওড়া , ২০ সেপ্টেম্বর:- একদমই জমল না রাতের মঙ্গলাহাট। বিক্রেতারা সারা রাত দোকান খুলে পসরা সাজিয়ে রাখলেও দেখা মেলেনি ক্রেতার। ৬মাস বন্ধ থাকার পরে শনিবার রাতে মঙ্গলাহাটের এমনই হাল ছিলো বলে রবিবার সকালে জানান হাটের দোকানদাররা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে গত ২৪ মার্চ থেকে শুরু হয় দেশব্যাপী লকডাউন। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় মঙ্গলাহাট। আনলক […]
এই মুহূর্তে
উদ্বোধনের আগেই ভেঙে পড়লো শ্মশান।
হাওড়া , ২০ সেপ্টেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত হিরাপুর পাল পাড়া এলাকায় শ্মশান উদ্বোধনের আগেই ভেঙে পড়লো। আজ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নবনির্মিত শ্মশান এবং স্নানের ঘাট। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরে গ্রামবাসীরা ছুটে আসে ঘাটে এবং এই শ্মশান ঘাট দীর্ঘদিন এলাকার মানুষের একটা বড় চাহিদা ছিল তবে এই শ্মশানঘাট পিডব্লিউডির […]
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের মিছিল।
হুগলি , ২০ সেপ্টেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে করোনা কালে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে চুঁচুড়া র পথে নামলো তৃণমূলের জন জোয়ার। এদিন সকাল থেকে সাময়িক বৃষ্টি কে উপেক্ষা করেই শুরু হলো প্রতিবাদী মিছিল। প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামলো তৃণমূল কংগ্রেস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করণ […]
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , রেল , ব্যাঙ্ক বেসরকারীকরণ এর প্রতিবাদে মহামিছিল কোতুলপুরে।
বাঁকুড়া , ২০ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ কোতুলপুরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা ও কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে একটি মহা মিছিল অনুষ্ঠিত হলো। এই মহামিছিল কে কেন্দ্র করে প্রচুর তৃণমূল সমর্থক এই মিছিলে পা মেলান তারা কেন্দ্র সরকারের দ্বিচারিতা এবং বাংলার প্রতি বঞ্চনা পেট্রোপণ্যের […]
রেলের বেসরকারিকরণের প্রতিবাদে ফের পথে তৃণমূল , ডিআরএম অফিসের সামনে বিক্ষোভে মন্ত্রী অরূপ।
হাওড়া ,২০ সেপ্টেম্বর:- বেসরকারি সংস্থার হাতে রেলকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। শনিবার সকালে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া ১৫১ টি ট্রেনের মধ্যে […]
কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ ? ইঙ্গিত দিলেন কোচ।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামানো হতে পারে নাইটদের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। গত বার প্রতিযোগিতা জুড়ে একাই ৫৪টি ছক্কা মেরেছিলেন রাসেল। এ বার সেই ছক্কা বৃষ্টি দেখা যেতে পারে ইনিংসের শুরুর দিকেই। নাইটদের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শনিবার ম্যাকালাম বলেছেন, ‘‘মর্গ্যান সব সময়ই মিডল অর্ডারে বেশি কার্যকরী। শেষ দশ ওভারের বোলিংয়ের […]
নিম্নচাপের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামীকাল থেকে শুরু হতে চলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলার আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৯ […]
সুপার সানডে-তে দিল্লি-পঞ্জাব সুপার ফাইটের অপেক্ষা।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলের পথ চলা শুরু। শনিবার মুম্বই-চেন্নাই সুপার ক্লাসিকো ম্যাচের পর, রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে দিল্লি বনাম পঞ্জাব ডুয়েল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার বল গড়াতে চলেছে। যেখানে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন […]
বিধ্বংসী রাইডু , লড়াকু মেজাজে ডুপ্লেসি, জয় দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন মাহির ।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আম্বাতি রাইডু ও ফ্যাফ ডুপ্লেসির বিধ্বংসী ব্যাটে ভর করে আইপিএল এর প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয়ী ধোনির চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন পর মাঠে ফিরেই আম্বাতি রাইডু অসাধারণ ইনিংস খেলে একাই করলেন ৭১ রান। অন্যদিকে ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করলেন ফ্যাফ ডুপ্লেসি। পাশাপাশি শেষদিকে স্লগ ওভারে ব্যাটে নেমে […]
এ কী কাণ্ড কেকেআর শিবিরে! বোলারকে স্লেজিং করছেন আম্পায়ার।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- সাধারণত মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে গরমাগরমি সামাল দিতে এগিয়ে আসতে দেখা যায় আম্পায়ারকে। এহেন ব্যক্তি নিজেই বোলারকে স্লেজিং করতে শুরু করলে বিষয়টি অদ্ভুত মনে হতে বাধ্য। সেই অদ্ভুত ঘটনাই ঘটেছে কেকেআর শিবিরে। বোলার তথা দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে গুছিয়ে স্লেজিং করলেন আম্পায়ার তথা ক্রিকেটার কমলেশ নাগারকোটি। কেকেআরের ভিডিও […]

