হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে […]
এই মুহূর্তে
হাওড়ার কল্পতরু ক্লাবের থিম জুড়েই এবার করোনা সতর্কতা।
হাওড়া , ২৪ অক্টোবর:- সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজোর থিম জুড়েই এবার করোনা সতর্কতা। মন্ডপে আসা দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে থিমের মাধ্যমে। থিমের হাত ধরে ফুটিয়ে তোলা হয়েছে করোনা সচেতনতার বার্তা। মন্ডপ ভাবনা যাঁর সেই থিম শিল্পী সৌভিক কালীর কথায়, গোটা বিশ্ব এই মুহূর্তে আক্রান্ত হয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯শে।বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। […]
মহারাজের মহাষ্টমীর অঞ্জলি
স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর:- বেহালার বড়িশা প্লেয়ার্স কর্ণারে পাড়ার পুজোয় হাজির মহারাজ। এদিন অষ্টমীর সকালে মণ্ডপে গিয়ে স্বপরিবারে সন্ধিপুজো দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে পঞ্চমীর দিন প্লেয়ার্স কর্ণারে মণ্ডপে গিয়ে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধনও করেছিলেন সৌরভ। আর এদিন অষ্টমীর সকালে মণ্ডপে বেশ খোশ মেজাজে পাওয়া গেল মহারাজকে।
হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে কোন্নগরে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থার অভিযোগ
হুগলি , ২৪ অক্টোবর:- কোন্নগরের বাটার মোড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাজে বাধা দিয়ে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বাটার মোড়ে ডিউটি করছিল কোন্নগর পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে একটি এম্বুলেন্স পাশ করানোর সময় সেখানে বেআইনি ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ে কোন্নগর দেব পাড়ার বাসিন্দা সায়ম্বর দেব। সিভিক […]
কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল বিষ্ণুপুর শহর।
বাঁকুড়া ২৪ অক্টোবর:- কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল গোটা বিষ্ণুপুর শহর। শ্রীশ্রী মৃন্ময়ী মাতার পুজোকে কেন্দ্র করে আকাশে বাতাসে উন্মাদনা। ইতিহাস বলে 303 মল্লাব্ধ বাংলা 404 শাল ইংরেজি 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে জগত মল্লমা মৃন্ময়ী দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি মেনে আজও মা মৃন্ময়ী দেবীর পুজো হয়ে আসছে। ষষ্ঠীর পরের দিন থেকে মৃন্ময়ী দেবীর […]
সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের কুমারী পূজা অনুষ্ঠিত হলো
হুগলি , ২৪ অক্টোবর:- করোনা আবহে কামারপুকুর রামকৃষ্ণ মঠের চলছে কুমারী পুজো। করোনা অাবহের কারণে সরকারি নির্দেশ মেনে কামারপুকুর মঠ ও মিশনের দুর্গাপুজোর কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পুজো কে কেন্দ্র করে কামারপুকুর মঠ মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনকে। শুধু তাই নয় কামারপুকুর মিশনের থার্মাল গান থেকে শুরু করে স্যানিটাইজার, স্যানিটাইজার চ্যানেল দিয়ে প্রবেশ করানো […]
কার্যত আইপিএল অভিযান শেষ ধোনিদের
স্পোর্টস ডেস্ক , ২৪ অক্টোবর:- মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। ২০ ওভারে তিন বারের চ্যাম্পিয়নরা করে ৯ উইকেটে ১১৪ রান। মুম্বই বোলারদের মধ্যে বোল্ট (৪-১৮), বুমরা (২-২৫) ও রাহুল চহার (২-২২) সফল। রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই। ঈশান কিষাণ (৬৮) ও কুইন্টন ডি’ কক (৪৬) […]
বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন।
হাওড়া , ২৪ অক্টোবর:- মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল। এদিন অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় কুমারী পূজা। তবে এবার কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম চাতালে এবার কুমারী পূজার আয়োজন করা হয়। করোনা অতিমারীর কারণে এবার […]
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি অপ্রাপ্তবয়স্ক হাতির।
জলপাইগুড়ি , ২৪ অক্টোবর:- জঙ্গলপথে দ্রুতগতিতে ছুটে চলা একটি ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি অপ্রাপ্তবয়স্ক হাতির। গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে চালসা থেকে নাগরাকাটাগামী ৩১ সি জাতীয় সড়কে পানঝোরার কাছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, এদিন নাগরাকাটার দিক থেকে তীব্রগতিতে জঙ্গলপথে গাড়িটি মালবাজারে আসছিল। সেইসময় একটি হাতির দল রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকছিল। তীব্রগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে […]
১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল এনসিবি।
কলকাতা, ২৩ অক্টোবর:- প্রায় ১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল নারকোটিক কন্ট্রোল বিউরো অর্থাৎ এনসিবি। এবং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নারকটিক কন্ট্রোল বিউরোর কলকাতা জোনাল ইউনিট। এনসিবির নিউটাউনের সদর দপ্তর তরফ থেকে জানানো হয় পুজোর সময় মাদকের চাহিদা তুঙ্গে থাকায় আগেভাগেই নজরদারি বাড়িয়েছিল নারকটিক কন্ট্রোল বিউরো। গোপন সূত্রে তারা খবর পায় […]

