এই মুহূর্তে জেলা

২০২১ এর বিধানসভা ভোটের পর ধুপ-ধুনো দিয়ে বিসর্জন দিতে হবে তৃণমূলকে- দিলীপ।

বাঁকুড়া, ৩ নভেম্বর:- আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনসভা করলেন জয়পুর থানার ময়নাপুর বাজারে। বিজেপি সমর্থকরা দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন। একটা বড় অংশ দেখা যায় সংখ্যালঘুদেরও এই সমর্থক হিসেবে। দিলীপ ঘোষ শুরু থেকে শেষ পর্যন্ত চাঁচাছোলা ভাষায় সিপিএম-তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান। দিলীপ ঘোষ মঞ্চ […]

খেলাধুলা এই মুহূর্তে

বিরাট ও সৌরভকে আদালতের নোটিশ , চাঞ্চল্য ক্রিকেট মহলে।

স্পোর্টস ডেস্ক, ৩ নভেম্বর:- অনলাইন গেম বন্ধের আর্জি জানিয়ে ইতিপূর্বে অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল। এবার মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারি করা হল। এই নোটিসে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন সম্পর্কে ভারতীয় তারকারা একেবারেই অবগত নন। তাঁরা শুধুমাত্র নিজেদের মুনাফার কথাই […]

এই মুহূর্তে কলকাতা

করোনা থেকে রাজ্যে মৃত্যু সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ৩ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে মৃত্যুর সংখ্যা সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৫৮৯ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪২ হাজার ১৩৩ জন […]

এই মুহূর্তে খেলাধুলা

এটিকে-মোহনবাগানের জার্সি থেকে সরানো হচ্ছে তিনটি স্টার

স্পোর্টস ডেস্ক , ৩ নভেম্বর:- এটিকে-মোহনবাগানের একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হয় বিতর্ক। তবে এবার সেই বিতর্কে ইতি পড়তে চলেছে। কারণ মোহনবাগানের ইতিহাস এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে, ইতিমধ্যেই সম্প্রচারিত বিজ্ঞাপনটিকে নতুন আঙ্গিকে দেখানোর সিদ্ধান্ত নিল স্টার স্পোার্টস। মঙ্গলবার থেকে নতুন ভাবনা নিয়ে বিজ্ঞাপনটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। একই সঙ্গে এদিনের আলোচনায় সিদ্ধান্ত হয়, এটিকে-মোহনবাগানের জার্সি […]

এই মুহূর্তে খেলাধুলা

হাসপাতালে ভর্তি মারাদোনা ! কেমন আছেন কিংবদন্তি ? জেনে নিন

স্পোর্টস ডেস্ক , ৩ নভেম্বর:- আবারও হাসপাতালে ভর্তি হলেন দিয়েগো মারাদোনা। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সি মারাদোনাকে লা প্লাতার ইপেনসা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বুয়েনস আর্য়াস থেকে প্রায় এক ঘণ্টা দুরত্বে এই হাসপাতালটি অবস্থিত। বর্তমানে স্থানীয় ক্লাব জিমনাশিয়া ওয়াই এসগ্রিমাকে কোচিং করান […]

এই মুহূর্তে জেলা

ক্ষমতার দম্ভ দেখালে মানুষ তাদের সরিয়ে দেয় – শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর , ৩ নভেম্বর:- আমাকে নেত্রী বললে আমি লড়াই করে দেব, আপনারা দেখেছেন ২০০৯ ছিলো ১৭২০০০ মার্জিন, ২০১৪ তা বেড়ে হয় ২৫০০০০। ক্ষমতার দম্ভ দেখালে তাদের মানুষ সরিয়ে দেয়, যেমনটা ২৩৫ এর হয়েছ। শুভেন্দু অধিকারীর আজকের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হলো। রাজনৈতিক মহলের ধারনা এই মন্তব্য এর পর বেশ কিছু পথ […]

এই মুহূর্তে জেলা

ফ্লিপকার্টের মাল ডেলিভারি দিতে এসে ব্যাগ সমেত মাল গায়েব , ধৃত দুই যুবক , উদ্ধার মাল।

হাওড়া , ৩ নভেম্বর:- অনলাইনে অর্ডার দেওয়া মাল ডেলিভারি দিতে এসে পার্সেল সমেত ভারি ব্যাগ বাইরে বাইকে রেখে ভিতরে গিয়েছিলেন ডেলিভারি ম্যান। মিন্টু মৌর্য। মুহুর্তের অসতর্কতায় সেই ব্যাগ চুরি করে নিয়ে চলে যায় দুষ্কৃতিরা। হাওড়ার শিবপুর থানায় কয়েকদিন আগে এমনই একটি অভিযোগ দায়ের করেছিলেন মিন্টু মৌর্য নামের এক ব্যক্তি। এই ব্যাগ চুরির তদন্তে নেমে পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

আতশবাজি বন্ধ করতে কোর্টে হওয়া মামলাকে কটাক্ষ আতশবাজি উন্নয়ন সমেতির।

কলকাতা , ৩ নভেম্বর:- আতশবাজি বন্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলাকে তীব্র কটাক্ষ করলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমেতির চেয়ারম্যান বাবলা রায়। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন, আতশবাজি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আতশবাজি সঙ্গে ৩১ লক্ষ মানুষ জড়িত রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে আগামী […]

এই মুহূর্তে কলকাতা

দার্জিলিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয় তামাং এর।

কলকাতা , ৩ নভেম্বর:- দার্জিলিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং এবং অনীত থাপা আজ নবান্নে তার সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে এক ঘন্টার কিছু বেশি সময় ধরে চলা এই বৈঠক নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু না জানানো হলেও বিনয় তামাং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে […]

এই মুহূর্তে কলকাতা

কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করার আবেদন রাজ্য সরকারের।

কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার […]