কলকাতা , ৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ ৯ টি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, প্রধান সচিব ও অতিরিক্ত মুখ্য সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, আসাম,পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং কেরালা যোগ দেয়। কেরালার স্বাস্থ্য মন্ত্রী শ্রীমতি কে কে শৈলজা, আসামের স্বাস্থ্যমন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা, পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী […]
এই মুহূর্তে
১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কলকাতা , ৯ নভেম্বর:- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। অতিমারীর আবহে ভোটার তালিকা সংযোজন ও সংশোধন এর ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বৈঠক করেন। ওই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা […]
অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে।
কলকাতা , ৯ নভেম্বর:- অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাজের প্রয়োজনে কলকাতা আসতে পারেননি। তাঁরা এবার আসবেন। তাই শিয়ালদা ,হাওড়া বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজে শহরের প্রাণ কেন্দ্রে আসতে পারে, তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা করা করছে রাজ্য সরকার। […]
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল।
কলকাতা , ৯ নভেম্বর:- অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের […]
দীর্ঘদিন বাদে চালু হচ্ছে রেল পরিষেবা , হুগলি জেলার স্টেশনগুলোতে দেখা গেল ব্যাস্ততার ছবি
হুগলি , ৯ নভেম্বর:- করোনা আবহে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে রেল পরিষেবা।এবার দীর্ঘদিন বাদে বুধবার থেকে রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা।তার আগে সোমবার থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা গেল রেল কতৃপক্ষের তরফ থেকে চরম ব্যাস্ততার ছবি। এদিন শেওরাফুলি স্টেশনে রেল কতৃপক্ষের তরফ থেকে মানুষকে সচেতন করতে করা হলো মাইকিং। এছাড়া সম্পূর্ণ করোনা […]
এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে।
বাঁকুড়া , ৯ নভেম্বর:- এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে। নেই তাতে দলীয় প্রতিক। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে টাঙ্গানো হয়েছে একাধিক পোস্টার। আর শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। আমরা দাদার অনুগামীদের নাম করে একাধিক পোস্টার বাঁকুড়া শহর ঢোকার মুখে গুরুত্বপুর্ন ব্যস্ততম ধলডাঙ্গা মোড়ে। শুধু ধলডাঙ্গা মোড় নয় ওন্দা বাজার থেকে ৬০ নং জাতীয় সড়ক […]
উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার
হুগলি , ৯ নভেম্বর:- হুগলি জেলাতেও কি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নতুন সমীরণের অঙ্ককে আরো জাগিয়ে তুললো হুগলি জেলার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার দেখে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ব্যানার পোস্টার। তাতে নেই মমতা ব্যানার্জীর ছবি […]
হায়দরাবাদের বিজয় রথ থামিয়ে প্রথমবার আইপিএল ফাইনালে দিল্লি
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- রবিবার আইপিএল কোয়ালিফায়ার ২-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে একাই হায়দরাবাদের ফাইনালে যাওয়ার আশায় জল ঢেলে দিলেন মার্কাস স্টোইনিস। ব্যাট হাতে ৩৮ রানের ঝোড়ো ইনিংশের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন তিনি। রাবাডাও নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নারের হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস৷ এই […]
অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে খেলবেন না বিরাট
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- আইপিএল শেষ হতেই দীর্ঘদিন পর করোনা আবহে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত. সামনেই অজিভূমে দীর্ঘ ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার. আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। তবে এবার হয়ত স্বয়ং ভারত অধিনায়ক বিরাটকেই বাদ দিয়েই শেষ দুটি টেস্টে নামতে হতে পারে ইন্ডিয়াকে. কারণ […]
নভেম্বরেই ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’, টিসিএম-সিএবি চুক্তি
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। রবিবার সিএবিতে মউ চুক্তি স্বাক্ষরিত হল। ৬ দলীয় এই প্রতিযোগিতায় গতবছর সিএবির টুর্নামেন্টে খেলা প্রতিটি দল তাদের ৮ জন করে ক্রিকেটারদের রাখতে পারবে। বাকি ক্রিকেটারদের ড্রাফটিংয়ের মাধ্যমে নিতে হবে। করোনা পরিস্থিতির উপর আবারও ২২ গজে বল […]

