হুগলি , ৩০ নভেম্বর:- রাষ্ট্রপতি পুরষ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য সিমলাগড়ে। কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দূর্গাপুরে গিয়েছিলেন বাড়ি তালা দিয়ে। রাতে বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে আলামারি ভেঙে চুরি হয়েছে নগদ টাকা আর রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া সোনার মেডেল। পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের অঙ্কের শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। অঙ্কের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পান ২০০৫,২০০৯ […]
এই মুহূর্তে
আলুর দামে আগুন , দিন কয়েকের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে আসবে আশা আলু ব্যাবসায়ীদের।
হুগলি , ৩০ নভেম্বর:- মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চবিত্ত সকল মানুষের রান্না ঘরে আলু একটি খুবই প্রয়োজনীয় জিনিস।যে কোনো রান্নার পদে আলুর গুরুত্ব অপরিহার্য। আর সেই আলুর দামেই এখন আগুন। বাজারে আলু কিনতে গিয়ে হাতে ছেকা লাগছে মানুষের। আলু বাজারে বিকোচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। অস্বাভাবিক ভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আলুর […]
রাজ্যের দুয়ারে সরকার নামের নতুন কর্মসূচিতে মানুষ সুবিধা পাচ্ছেন কিনা তার ওপর থাকছে নজরদারি – মুখ্যসচিব।
কলকাতা , ৩০ নভেম্বর:- আগামীকাল থেকে শুরু হতে চলা রাজ্যের দুয়ারে সরকার নামের নতুন কর্মসূচির মাধ্যমে মানুষ সরকারি প্রকল্পের তার সমস্ত সুবিধা পাচ্ছেন কিনা তার উপরে সম্পূর্ণ নজরদারি রাখা হবে বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে ওই কর্মসূচি রূপায়ণে গঠিত রাজ্য স্তরের সর্বোচ্চ কমিটির চেয়ারম্যান আলাপন বাবু বলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, অর্থসচিবকে […]
বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল , কর্মহীন সাড়ে চার হাজার শ্রমিক।
ব্যারাকপুর , ৩০ নভেম্বর:- ফের বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আর একটি জুট মিল। সোমবার সকালে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটে সাসপেনশন ওফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। ফলে ওই মিলে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে কর্মহীন হয়ে পড়ল প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার গেটে বন্ধের নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন […]
সরকারি বাসের ধাক্কায় হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চায়ের স্টল।
হাওড়া , ৩০ নভেম্বর:- যাত্রী নামিয়ে ডিপোর দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের স্টল ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস। সোমবার বেলা ১১-১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন ১১ নং সাবওয়ের সামনে। ট্রাফিক সূত্রের খবর, সরকারি এসি বাসটি এদিন যাত্রী নামিয়ে হাওড়া ডিপোতে আসছিল। গোলাবাড়ি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ পেরিয়ে সাবওয়ের সামনে খুব সম্ভবত […]
করোনা ভাইরাস আক্রান্তদের ওপর প্লাজমা থেরাপির পরীক্ষার রিপোর্ট আজ প্রকাশিত হলো।
কলকাতা , ৩০ নভেম্বর:- কলকাতায় করোনা ভাইরাস আক্রান্তদের ওপর কনভেলেসেন্ট প্লাজমা থেরাপির যে পরীক্ষা নিরীক্ষা চলছিল, তার রিপোর্ট আজ প্রকাশিত হলো। বেলেঘাটা আই ডি হাসপাতালে জনা ৮০ রোগীর ওপর এই পরীক্ষা চালিয়ে দেখা যায়, বেশ কয়েকজনের উপকার হয়েছে। তবে, ৬৬ বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে কোনো উপকার হয়নি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, একটা বড় অংশের […]
আইএসএল-কে লড়াইতে হারিয়ে দিতে চলেছে আই লিগ
প্রসেনজিৎ মাহাতো, ৩০ নভেম্বর:- আইএসএল-কে টক্কর দিতে চলেছে আই লিগ। চলতি আইএসএলে যা নেই, সেটাই এবার হতে চোখেছে আই লিগে। আই লিগের মূলপর্ব নিয়ে বেশি সতর্ক সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। জৈব বলয়ে দলগুলিকে রেখে নতুন বছরের শুরুতে হবে আই লিগ। এআইএফএফের তত্ত্বাবধানে আইএফএ পরিকল্পনা নিয়েছে, আসন্ন আই লিগের জন্য তৈরি হবে […]
৬ তারিখে শিলিগুড়ি ফিরছেন বিমল গুরুং :- রোশন গিরি
শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- দীর্ঘদিন সাড়ে তিন বছর পড় এদিন বিকাল পাঁচটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের অন্যতম নেতা রোশন গিরি। এবং বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানতে ভীড় করেন বিমলপন্থী কর্মী সমর্থকরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোশন গিরি বলেন যে বিমল গুরুং নেতৃত্বের উপর পাহাড়বাসিদের দীর্ঘ বিশ্বাস রয়েছে। গত সাড়ে তিন […]
দু একজন দলবদল করলে তার প্রভাব দলের উপর পড়বে না – ফিরহাদ হাকিম।
শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- সোমবার তৃনমূলের একটি মিছিল ও গান্ধী মূর্তির উদ্বোধনের জন্য এদিন শিলিগুড়ি আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং শিলিগুড়িতে একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি। এরপর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন দু একজন দল বদল করলে তার প্রভাব দলের উপর পড়বে না। কারন তৃনমূল কংগ্রেস গুজরাট […]
বিষ খেয়ে মরব , তবু বিজেপিতে যাব না – রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার, ২৯ নভেম্বর:- গত শনিবার রাজ্য বিজেপি–র যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ সহ এক ঝাঁক তৃনমূল নেতাকর্মী বিজেপি তে যোগদান করবেন। পাশাপাশি তিনি বলেন, সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, সহ একঝাঁক তৃণমূল নেতানেত্রীর বিজেপি–তে আসা সময়ের অপেক্ষা। কিন্তু রবিবার এই দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ […]

