হাওড়া , ৫ জানুয়ারী:- যথাযোগ্য মর্যাদায় আজ শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছর সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব। এই উপলক্ষে ভোর থেকেই চলছে অনুষ্ঠান। এদিন শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বেদপাঠ, স্তবগান ভজন, […]
এই মুহূর্তে
পুরসভায় অবিলম্বে নির্বাচন করার দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হল হাওড়া জেলা সিপিএম।
হাওড়া , ৪ জানুয়ারি:- হাওড়া পুরসভায় অবিলম্বে নির্বাচন করার দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হল হাওড়া জেলা সিপিএম। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানি হবে।এবিষয়ে সিপিএম হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়।প্রশাসক বসিয়ে কোনওরকমে কাজ চলছে। আসলে রাজ্য সরকারের নির্বাচন […]
হুগলির মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা।
হুগলি , ৪ জানুয়ারি:- সরকারী স্বাস্থ্য কর্মীদের মর্যাদা দেওয়া, ন্যুনতম বেতন ২১০০০ টাকা দেওয়া সহ মোট ১৩ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হুগলি জেলা চারটি মহকুমা থেকে হাজারখানেক আশা কর্মী চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে উপস্থিত হয়। সেখান থেকে […]
অশোকনগরে তেল উত্তোলনের জন্য ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৪ জানুয়ারি:- উত্তর ২৪ পরগনার অশোকনগরে অপরিশোধিত তেল উত্তোলন এবং সংশ্লিষ্ট কাজকর্মের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে চিঠি দেওয়ার প্রেক্ষিতে ও এনজিসি সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য যে চল্লিশ একর জমি চেয়েছে রাজ্য সরকার তা বিনামূল্যে […]
গঙ্গাসাগর মেলা বন্ধ করতে মামলা হাইকোর্টে , ভার্চুয়াল মেলার পক্ষে সওয়াল মমতার।
কলকাতা , ৪ জানুয়ারি:- কোভিড আবহে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। দুর্গাপুজো নিয়ে যে ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই অজয় দে গঙ্গাসাগর নিয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের সঙ্গে তাঁর আর্জি গঙ্গাসাগর মেলা চত্বর ও বাবুঘাট এলাকাকে আগামী ১ মাসের জন্য কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করুক […]
ভোটের অগে ‘নেতাজী প্রীতি’ মমতার , ২৩ পালিত হবে দেশনায়ক দিবস।
কলকাতা , ৪ জানুয়ারি:- রাজ্য সরকার তেইশে জানুয়ারি দিনটি দেশ নায়ক হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে রাজ্য সরকার গঠিত এই সংক্রান্ত কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে কেন্দ্রের উপরে চাপ বাড়িয়ে তিনি আরো একবার ২৩ জানুয়ারি দিনটি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান। […]
খড়িবাড়িতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে
শিলিগুড়ি , ৪ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির বুরাগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযুক্তের নাম উজ্জ্বল সরকার। সে বাতাসির পূর্ব বদরাজোত এলাকার বাসিন্দা। অভিযোগ যে ওই নাবালিকার বাড়ির লোকজন যখন কেউ ছিল না সেই সুযোগে অভিযুক্ত নাবালিকাকে ফুসলিয়ে […]
দিনহাটায় ভয়াবহ আগুনের পুড়ে ছাই পাঁচটি বাড়ি , চাঞ্চল্য।
কোচবিহার , ৪ জানুয়ারি:- ফের অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট সংলগ্ন পিকনিধারা এলাকায়। জানা যাচ্ছে, ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুন […]
পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়
শিলিগুড়ি , ৪ জানুয়ারি:- সোমবার পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমান বন্দরে নামের। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে ৮ ই জানুয়ারি পর্যন্ত তিনি শিলিগুড়িতেই থাকবেন। এবং এখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা ও বৈঠক […]
কৃষকদের কথা মাথায় রেখেই কিষান সম্মান নিধি যোজনার সুবিধার বিষয়টি রাজ্য সরকার খেয়াল রাখবে।
কলকাতা , ৪ জানুয়ারি:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার তাদের পোর্টালে নথিভূক্ত রাজ্যের কৃষকদের নাম সহ যাবতীয় তথ্য রাজ্যকে দিলে রাজ্য সরকার তা পরীক্ষা করে পাঠাবে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়টি রাজ্য সরকার খেয়াল […]

