এই মুহূর্তে কলকাতা

কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷

রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- করোনাকালে যে সব হাসপাতালে কোভিড বেড বাড়ানো হয়েছিল৷ এবার সেই কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷ যাতে সব হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেদিকেই নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা […]

এই মুহূর্তে কলকাতা

নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযানে নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের মারেই ওই নেতার মৃত্যু হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তিনি। বামফ্রন্টে দাবি, নবান্ন অভিযানে সময় পুলিশের মারে মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ […]

এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযান নিয়ে গিয়ে পুলিশের আঘাতে মৃত্যু কোতুলপুরের যুবকের।

বাঁকুড়াঃ, ১৫ ফেব্রুয়ারি:- গত ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান এর ডাক দিয়েছিল আমাদের রাজ্যের দশটি যুব ফেডারেশন সংগঠন। কাজের দাবিতে ও চাকরির দাবিতে তারা এই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু নবান্নর অনেক আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং জলকামান ও কাঁদুনে গ্যাস ছোড়েন। এছাড়াও তাদের ওপর পুলিশ ও অমানবিক আচরণ করেন ও লাঠি চার্জ […]

এই মুহূর্তে জেলা

নবান্নে ১৪ তলায় ফিস ফ্রাইয়ের টেবিলে বিজেপি বাদে সব দলই থাকে

পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি:- নবান্নে ১৪ তলায় ফিস ফ্রাইয়ের আসরে বিজেপি বাদে সব দলই থাকে। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে বাঁকুড়ায় এক বাম কর্মীর মৃত্যুর ঘটনা সম্পর্কে এমনটাই মন্তব্য করেন বিজেপি নেত্রী তথা লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে পরিবর্তন রথ যাত্রায় চেপে তিনি ডেবরা, সবং, পিংলা যান। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি […]

এই মুহূর্তে কলকাতা

মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এই নিয়ে সারা রাজ্যে ১৭টা এই ধরনের হাব তৈরি হল। অসুস্থ সদ্যোজাতদের চিকিৎসার জন্য রাজ্যে ৩০৩টি Sick New Born Care Unit তৈরি […]

এই মুহূর্তে কলকাতা

২২শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , হুগলির ডানলপে সভা করবেন তিনি।

রিংকা পাত্র , ১৩ ফেব্রুয়ারি:- ২২শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একুশের নির্বাচনের আগে ফের বাংলা সফরে আসছেন মোদী। জলসম্পদ প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। ডানলপে সভা করবেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ বাংলা। সেদিকে নজর রেখেই বিজেপি হাইকমান্ডের আনাগোনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি একটা বড় বিষ , মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগিয়ে দেয় – নুসরত জাহান।

ব্যারাকপুর ,১৩ ফেব্রুয়ারি:- বিজেপি পার্টির ইতিহাস হচ্ছে দাঙ্গা। এঁদের হাতে প্রচুর মানুষের রক্ত লেগে আছে। শনিবার সন্ধেতে নৈহাটির স্বপ্নবীথি পার্কের কাছে আয়োজিত সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বাংলার কৃষ্টি,বাংলার সংস্কৃতি রক্ষার্থে আয়োজিত সভায় তৃণমূল সাংসদ নুসরত জাহান বলেন, বিজেপি একটা বড় বিষ। মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগিয়ে দেয়। বিজেপি বাংলাকে ভালোবাসে না। […]

এই মুহূর্তে কলকাতা

চার রাজ্যের জন্য বড়সড় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।

রিংকা পাত্র, ১৩ ফেব্রুয়ারি:- চার রাজ্যের জন্য বড়সড় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র দফতরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। রাজ্যগুলিকে প্রায় ৩১১৩ কোটি টাকা দেবে কেন্দ্র। যদিও বিশেষ আর্থিক প্যাকেজের এই তালিকায় উল্লেখ যোগ্যভাবে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স – মহঃ সেলিম।

সুদীপ দাস , ১৩ ফেব্রুয়ারি:- তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স। পুলিশের ক্ষেত্রে যেভাবে এক থানা থেকে আর এক থানায় বদলি হয়। তৃণমূল নেতারা সেভাবে বিজেপিতে বদলি হচ্ছে। শনিবার হুগলির পান্ডুয়ায় দলীয় কর্মসুচিতে এসে এমনই মন্তব্য করলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। এদিন পান্ডুয়ার কলবাজার থেকে বামেদের ডাকা মহামিছিলে অংশগ্রহন করেন মহঃ সেলিম। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক আমজাদ […]

এই মুহূর্তে কলকাতা

পার্শ্ব শিক্ষকদের বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে।

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার পার্শ্বশিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের ভাতা বাড়িয়েছে। এবার থেকে বছরে তাদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। অর্থ দফতরের সম্মতিক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতার হার কার্যকর হচ্ছে বলে শিক্ষা দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্য়ালয়ের পার্শ্বশিক্ষক, […]