হাওড়া, ১৯ জুলাই:- জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায়। বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হলো আলমারি থেকে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে আসে হাওড়ার সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পালচৌধুরী। জানা গেছে, সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগোড় হাজিসাহেব পাড়ার জরির ব্যবসায়ী মীরজান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই […]
এই মুহূর্তে
হাতে বন্দুক নিয়ে একগুচ্ছ ছবি তৃণমূল ছাত্র নেতার।
উত্তর ২৪ পরগনা, ১৯ জুলাই:- হাতে বন্দুক নিয়ে একগুচ্ছ ছবি তুলেছেন তৃণমূলের ছাত্রনেতা! ভাটপাড়ার শাসক দলের নেতা শুভাশিস চক্রবর্তীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনও ছবিতে নিজের গালে ঠেকিয়ে রেখেছেন বন্দুক, আবার কোনও ছবিতে বন্দুক তাক করে আছেন সামনে। ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা জাগো টিভি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, ছাত্রনেতার হাতে আগ্নেয়াস্ত্র এল […]
সিজার হওয়া পাঁচ প্রসূতির শারীরিক অবস্থা সংকট জনক! চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।
হুগলি, ১৮ জুলাই:- ইমামবাড়া হাসপাতাল সূত্রে খবর গত সোমবার হাসপাতালে পাঁচ জন প্রসূতি সিজারের পর সন্তানের জন্ম দেন। অভিযোগ তার কয়েক ঘণ্টা পর থেকেই পাঁচজনই অসুস্থ বোধ করেন। সকলকেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি পাঁচ শিশুকে এস এন সি ইউ তে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে দুই প্রসূতি মাকে হাসপাতাল কর্তৃপক্ষ আই […]
চর্ম শিল্পে দশ হাজার কোটি বিনিয়োগ আসছে, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৮ জুলাই:- রাজ্যে চর্ম শিল্পের জন্য বিরাট সুখবর। কলকাতার চর্ম শিল্প নগরী কর্ম দিগন্তে আরও ১০ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ আসছে। কর্মসংস্থান হবে আরও আড়াই লক্ষ মানুষের। রাজ্যের চর্ম শিল্পের হাল হকিকত নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চর্ম শিল্পমহলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই এই বিনিয়োগ প্রস্তাব চূড়ান্ত হয়েছে বলে […]
কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক! শনিবার চুঁচুড়া আদালতে হবে রায় ঘোষনা।
হুগলি, ১৮ জুলাই:- গুড়াপ থানার কাঁটা গড়িয়া গ্রামে গত ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারী খুন হন সেখ ইব্রাহিম (৪৫)। জানা যায়, মহরম আলির সঙ্গে পুরোনো গন্ডোগোল ছিল তার। ঘটনার দিন বিকালে নামাজ পরে ফিরছিলেন ইব্রাহিম। রাস্তায় কাটারি নিয়ে দাঁড়িয়ে ছিল মহরম আলি। ইব্রাহিম কাছে আসতেই কাটারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পরে।এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় […]
নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে দুর্ঘটনা।
হাওড়া, ১৮ জুলাই:- নবান্ন থেকে ঢিল ছড়া দূরত্বে ঘটলো দুর্ঘটনা। আজ সকাল ১১টা নাগাদ বি গার্ডেন- ধর্মতলা রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ডিভাইডারে উঠে যায়। এই ঘটনায় দুজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় তাদের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অফিসাররা। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা […]
তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে তারকেশ্বরে মন্দির পরিদর্শনে প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
হুগলি, ১৮ জুলাই:- শ্রাবনী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামী ২১ শে জুলাই, রবিবার থেকে শুরু হতে চলেছে তারকেশ্বরে শ্রাবনী মেলা। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয় তারকেশ্বর শিব মন্দিরে। তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আজ তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীন পুলিশের পুলিশ সুপার […]
দেশের তিন নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য।
কলকাতা, ১৬ জুলাই:- দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের […]
দুর্গাপূজো নিয়ে মেগা বৈঠক মঙ্গলবার মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ জুলাই:- দুর্গাপুজোর আর ৯০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই বিভিন্ন বড়পুজোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে দুর্গাপুজো করার জন্য আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এ ছাড়াও দমকল, […]
হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ার মহরমের শোকযাত্রা।
হুগলি, ১৭ জুলাই:- হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়া থেকে বের হল মহরমের শোক যাত্রা। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের ধর্মকে রক্ষা করতে গিয়ে আজকের দিনে কারবালা প্রান্তরে ইমাম হোসেন তার সমগ্র পরিবারকে নিয়ে আত্ম বলিদান দিয়েছিলেন। তারপর থেকেই সেই দিনটিকে স্মরণ ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষরা পালন করেন মহরম। গত রবিবার অর্থাৎ সপ্তমী থেকে হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ায় […]











