হাওড়া, ২১ জুলাই:- প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভক্তি শ্রদ্ধায় ভাবগম্ভীর পরিবেশে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালিত হলো। গুরু পূর্ণিমার বিশেষ দিনে বেলুড় মঠে হাজির ছিলেন ভক্ত অনুরাগীরা। মন্ত্রদীক্ষিত গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন হয় বেলুড় মঠে। […]
এই মুহূর্তে
আগামীকাল মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী বিজেপি বিরোধী জোটকে মজবুত করার বার্তা দেবেন, মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা, ২০ জুলাই:- তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ আগামীকাল। সাম্প্রতিক লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপ নির্বাচনে দলের সাফল্যকে সামনে রেখে এবারের শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাই মঞ্চ সজ্জা থেকে জমায়েত সবকিছুই এবার অন্যবারের থেকে কিছুটা বেশি জমকালো হতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কলকাতা থেকে জেলায় সর্বত্র প্রস্তুতি শেষ […]
শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য শিবির বৈদ্যবাটি পুরসভার।
হুগলি , ২০ জুলাই:- শ্রাবণ মাস পড়ে গেলেও শ্রাবণীমেলা শুরু গুরু পূর্ণিমা থেকেই, তার আগেই জমজমাট ভিড় বাবা ধামের দিকে। চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত, পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য শিবির বৈদ্যবাটি পুরসভার। আগামীকাল গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা। বৈদ্যবাটি বিভিন্ন ঘাট থেকে জল তুলে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে তারকেশ্বর এ বাবা তারকনাথের মাথায় […]
প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চুঁচুড়া হসপিটালে।
হুগলি, ২০ জুলাই:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজারের পর এক প্রসূতির মৃত্যু চার প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার ঘটনার তদন্তে এল স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। চিকিৎসক নার্স হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তারা। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা জানান, তারা দেখেছেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন তার পর স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবেন। গত সোমবার এক […]
বৃক্ষরোপণ কর্মসূচি পালন সিঙ্গুরে ছাত্র-ছাত্রীদের।
হুগলি, ২০ জুলাই:- অরণ্য সপ্তাহ উপলক্ষে সিঙ্গুরের ভোলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা প্রভাতফেরির মধ্য দিয়ে এলাকার মানুষদের সচেতনতা করে। এরপর স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষ রোপনের কার্যকারিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা মুর্মু, কামারকুন্ডু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম […]
ব্যান্ডেল রেল ইয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। বরাত জোরে বাঁচলেন রেল কর্মি।
হুগলি, ২০ জুলাই:- ব্যান্ডেল আরপিএফ এর কর্মি মিথিলেশ কুমার ইয়ার্ডের যাওয়ার লাইনে একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাক বা অন্যান্য কিছু তল্লাশী করছিলেন।সেই সময় হঠাৎ সেই ট্রেন চলতে শুরু করে দেয়।এরপরেই ঘটে যায় বিপত্তি।নিজের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন ওই আরপিএফ কর্মি।তিনি দুটি লাইনের মাঝে শুয়ে পড়ে নিজের প্রাণ বাঁচান।রেল সূত্রে জানা যায় ওই কর্মি ব্যান্ডেল আর পি […]
মেট্রো স্টেশনে ফার্স্ট এইডে’র ব্যবস্থা কেন নেই, প্রশ্ন তুললেন আহত যাত্রীর পরিবার।
হাওড়া , ২০ জুলাই:- কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেন উত্তর হাওড়ার বাসিন্দা জনৈক যাত্রীর পরিবার। অভিযোগ, গতকাল শুক্রবার ধর্মতলা মেট্রো স্টেশনে চলমান সিঁড়ির হাতলে হাতের আঙুল কেটে যায় এক বয়স্ক যাত্রীর। রক্তাক্ত অবস্থায় মেডিক্যাল সাহায্য না পাওয়ার অভিযোগ তোলেন বছর আশির শ্যামপ্রসাদ ঘোষ। শ্যামপ্রসাদ বাবুর পরিবার সূত্রের খবর, এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য […]
একুশে জুলাই শহীদ সমাবেশের আগে হুগলিতে পোস্টার ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ২০ জুলাই:- “যারা ২১ জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন”। প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা এমনই পোস্টারে ছেয়েছে পোলবার জোড়াশ্বত্থতলা, দাদপুরের মালপারা। ২১ জুলাই তৃনমূলের শহীদ সমাবেশের আগে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। আজ সকালে এই রকম পোস্টার দেখতে পান স্থানীয়রা। কে লিখেছে কারা মেরেছে তা […]
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে রাজ্য পুলিশের অনলাইন মাধ্যম চালু হলো।
কলকাতা, ১৯ জুলাই:- রাজ্য পুলিশের তরফে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার অনলাইন মাধ্যম চালু করা হল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা হল। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধান নগর পুলিশ কমিশনারেট এ অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যে। পশ্চিমবঙ্গ […]
কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা,দেখবে বিশেষজ্ঞ কমিটি!
হুগলি, ১৯ জুলাই:- হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক পাঁচ প্রসূতির একজনের মৃত্যু,আশঙ্কাজনক তিনজন ভর্তি কলকাতার হাসপাতালে। একজন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। কি কারনে এমন হল তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধি দল আসবে জেলায়। হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলি জেলা সহ জেলার বাইরে […]











