এই মুহূর্তে জেলা

কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।

হুগলী ,১৯ মার্চ:-কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সম্প্রতি প্রবীর ঘোষাল বিজেপি দলে যোগদান করে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন। এই […]

এই মুহূর্তে জেলা

সিপিএম কংগ্রেসের জোটের তিন প্রার্থী শ্রীরামপুর মহকুমার দপ্তরে জমা দিলেন নমিনেশন।

হুগলি , ১৯ মার্চ:- সিপিএম কংগ্রেসের জোটের তিন প্রার্থী শ্রীরামপুর মহকুমার দপ্তরে জমা দিলেন নমিনেশন। হুগলী জেলার চাঁপদানি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্না, চন্ডীতলা বিধানসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। উত্তরপাড়া সিপিএম প্রার্থী রজত ব্যানার্জী শুক্রবার নমিনেশন জমা দেন। শ্রীরামপুরের আরএমএস মাঠ থেকে রেলি করে আসে শ্রীরামপুর মহকুমার শাসক দপ্তের সামনে।

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস।

কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। নদীয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং আমডাঙ্গা, এবং বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। আগে কল্যাণী বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসকে। অশোকনগর বিধানসভা কেন্দ্রে ধীমান […]

এই মুহূর্তে কলকাতা

প্রথম দফার ভোট নির্বিগ্নে করতে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী চাইলো কমিশন।

কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৭ মার্চ। এই পর্বের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশনের মনোনীত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইলেন। বিবেক দুবের এই দাবি সমর্থন করে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও এই একই দাবি করলেন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রথম দফার নির্বাচনে মোট […]

এই মুহূর্তে কলকাতা

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।

কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবার রাজ্যে।

কলকাতা , ১৯ মার্চ:-নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুল বেঞ্চ এবার রাজ্য সফরে। কমিশন সূত্রে খবর আগামী ২৩ শে মার্চ তারা রাজ্যে আসছেন। ওই দিন সকাল এগারোটা কুড়ি মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপর দুপুর বারোটা নাগাদ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সাথে বৈঠক করবেন। দুপুর তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, […]

এই মুহূর্তে জেলা

চন্ডিতলায় শুধুই হ্যাটট্রিকের অপেক্ষা স্বাতীর।

হুগলি , ১৮ মার্চ:- তৃতীয় বারের জয়ের লক্ষ্যে চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে স্বাতী দেবীকে নিয়ে হাজার হাজার তৃণমূল কর্মী এক বর্ণাঢ্য মিছিল করে প্রচারে অংশ নেয়। চন্ডিতলার দীর্ঘ পথ ঘুরে স্বাতী খন্দকার মানুষের কাছে আবেদন জানান যে চন্ডীতলার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত […]

এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।

হুগলি , ১৮ মার্চ:- ভদ্রেশ্বরে থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি দলের নেতা কর্মীরা। কয়েকদিন আগে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।ভোটের আগে বিজেপির উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। চাঁপদানি বিধানসভার কনভেনার পরাগতরু মিত্র বলেন অবিলম্বে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার চেষ্টার […]

জেলা এই মুহূর্তে

নরেন্দ্র মোদির দাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম – অনুব্রত মন্ডল।

বাঁকুড়া , ১৮ মার্চ:- বড়জোড়ার তৃণমূল  প্রার্থী অলোক মুখার্জির সমর্থনে একটি কর্মীসভার আয়োজন করে মালিয়াড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। কিভাবে ভোট পরিচালনা করবেন বুথ কর্মীদের সে বিষয়ে প্রশিক্ষণ দেন তৃণমূল নেতারা। এই কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তাদেরকে বেশ কিছু টিপস দিয়ে বলেন, মা বোনেরা সবাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বোঝান। যেন দিদিকেই ভোটটা […]

এই মুহূর্তে জেলা

আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ ! নিশীথের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি উদয়নের।

কোচবিহার , ১৮ মার্চ:- আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানিয়ে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। ওই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্যোসাল মিডিয়ায় অনেকেই বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক নেতাদের অনেক বেশী সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়ে চলেছেন। ঘটনার […]