সুদীপ দাস , ১৩ এপ্রিল:-চালু হওয়ার পর এই প্রথম হুগলী-চুঁচুড়া পৌরসভার একমাত্র করোনার টিকা সেন্টার থেকে উধাও হলো ভ্যাকসিন। দেশে টিকা দেওয়ার প্রথম লগ্নেই হুগলী-চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ভ্যাকসিন দেওয়া শুরু হয়। চুঁচুড়া সায়রা মোড়ের কাছে হেলথ হোমে স্থায়ী ক্যাম্প করে টিকা দেওয়া শুরু হয়। এখান থেকে কোভিশিল্ড ভ্যাকসিনই দেওয়া হচ্ছিলো। টানা প্রায় দু’মাস […]
জেলা
করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ।
হুগলি , ১৩ এপ্রিল:-করোনা সংক্রমন বৃদ্ধির কারনে পূর্নার্থীদের জন্য আবার ও অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম একথা জানিয়ে বলেন, গত ১০ তারিখে একটি নির্দেশিকা জারি করে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। মূল কারন হল, এ বছর করোনা লাফিয়ে লাঠিয়ে বাড়ছে । […]
কলাছড়ায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩ আহত ২০।
চিরঞ্জিত ঘোষ , ১৩ এপ্রিল:- বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ২০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডিতলা থানার কলাছড়া এলাকায়। দুফুরের দিকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, বাস কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, গাড়ী কলকাতার দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কায় পাশে পুকুরে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। যদিও […]
কলকাতাগামী সরকারি বাস লক্ষ্য করে গুলি। অল্পের প্রাণে বাঁচলেন যাত্রীরা।
হাওড়া , ১৩ এপ্রিল:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সরকারি বাস লক্ষ্য করে গুলি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হাওড়ার বালির লালবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বাসটি বালির রাজচন্দ্রপুর থেকে সল্টলেক করুণাময়ী যাচ্ছিল। বাসে সে সময় জনা পঞ্চাশ যাত্রী ছিলেন। যাত্রীরা প্রত্যেকে সিটে বসে থাকার কারণে গুলি কারও গায়ে গায়েনি। বালিহল্ট থেকে নামার […]
জগদ্দলের ভারত হাউজিং লক্ষ করে দুষ্কৃতীদের বোমাবাজি,আতঙ্কিত এলাকাবাসী
ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট […]
আক্রান্ত তৃণমূল , তুমুল উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়।
হাওড়া , ১২ এপ্রিল:- রবিবারের ঘটনার রেশ। এবার বহিরাগতদের এনে তৃণমূলের মহিলা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সোমবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার অনন্তদেব মুখার্জি লেনে অগ্রণী সংঘের মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের মহিলা কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সব জেনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া […]
মগড়ায় বোমা ফেটে জখম বিদ্যুৎ দপ্তরের কর্মী।
সুদীপ দাস , ১২ এপ্রিল:- পুকুর পারে ফেলে যাওয়া বোমা ফেটে জখম এক বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরা থানার বড় খেজুরিয়া এলাকায়। এদিন ওই এলাকায় ইলেকট্রিক পোল বসানোর কাজ করছিলো বিদ্যুৎ দপ্তরের ৯জন কর্মী। তাঁদের মধ্যে থেকেই গোবিন্দ মালিক(৩৬) কিছুটি দূরে রাখা গাড়ি থেকে শাবল আনতে যায়। শাবল মাটিতে পরে থাকা আবর্জনায় […]
আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ১২ এপ্রিল:- বাঁকড়ার রাজীবপল্লীতে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় আহতদের দেখতে সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে আসেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় একদিকে যেমন তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তেমনই এই ঘটনায় পুলিশের ভূমিকার কড়া নিন্দা করেন। এদিনই বিজেপির সদর নেতৃত্ব পুলিশ কমিশনারের কাছেও দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে […]
ফের রাতের অন্ধকারে ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি
ব্যারাকপুর , ১২ এপ্রিল:- ফের রাতের অন্ধকারে ভাটপাড়ায় বোমাবাজিতে আতঙ্ক ছড়াল। রবিবার রাতে ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের ওপর কুলিডিপো মোড়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জানা গেছে রবিবার রাত ১২-১০ নাগাদ বিজেপির নির্বাচনী ক্যাম্পের সামনে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ,ওই […]
নৈহাটিতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী ,অভিযুক্ত তৃণমূল।
ব্যারাকপুর , ১২ এপ্রিল:- দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক বিজেপি কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার গিরিশ ঘোষাল রোডের পালবাগানের হিন্দি স্কুলের সামনে। অভিযোগ, বিজেপি পার্থী ফাল্গুনী পাত্র ওইদিন রাতে শ্যামসুন্দরী তলার রক্ষা কালী মন্দিরে পুজো দিয়ে এলাকা ছেড়ে চলে যাবার পরই অস্ত্র-সস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে এই […]

