হুগলি , ১৫ এপ্রিল:- ভোট পর্ব মিটতেই করোনা সংক্রমণের মোকাবিলায় রাস্তায় নামলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন। বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিলি করে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। অরিন্দম বলেন, করোনা সংক্রমণের তীব্রতা বাড়তে থাকায় সচেতনতাই একমাত্র হাতিয়ার। তাই নতুন বছরে সবাই যাতে মাস্ক পড়ে রাস্তায় বের হয় সেই জন্যই এই উদ্যোগ। যেভাবে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধে তিনি মানুষকে সচেতন করেন। মানুষের কাছে আহ্বান জানান এই মরণব্যাধী রুখতে সকলকে সতর্ক হয়ে জীবন যাপন করতে হবে। এর সঙ্গে সঙ্গে নববর্ষের শুভেচ্ছা স্বরূপ এলাকাবাসীর হাতে মিষ্টি তুলে দেন। অরিন্দম বাবুর আজকে এই করোনার বিরুদ্ধে প্রচারে বহু মানুষ যোগ দিয়েছিলেন। বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
Related Articles
করোনা ভাইরাস-সতর্কতায় ১৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার হাওড়ার স্পোর্টস অ্যাকাডেমি।
হাওড়া,১৪ মার্চ :- বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার ভাইরাস-সতর্কতায় ১৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস অ্যাকাডেমিও। হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এল আর এস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জন্য করোনা সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে ওই অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের হাতে করোনা সচেতনতায় প্রতীকী হিসাবে […]
কর্মসংস্থানের লক্ষ্যে বিপুল বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপের ঘোষণা বাজেটে।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের তরুণ প্রজন্মের কর্মসংস্থান পাখির চোখ রাজ্য সরকারের। সেই লক্ষ্যে শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ টানতে রাজ্য বাজেটে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। কোভিডের সংকট পর করে আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন কে সামনে রেখে রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্তের সন্ধানে নামছে রাজ্য সরকার। শুক্রবার তাঁর বাজেট ভাষণে রাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন […]
শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো।
কলকাতা, ১৬ অক্টোবর:- ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো সোমবার শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখেন। এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, ফিরহাদ হাকিম প্রমুখ। মুখ্যমন্ত্রী ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান। […]








