হাওড়া, ২৭ অক্টোবর:- করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। কন্টেনমেন্ট জোন করা হলো হাওড়ার কয়েকটি ব্লকে। হাওড়া জেলার বালি-জগাছা, সাঁকরাইল, জগৎবল্লভপুর, আমতা, শ্যামপুরের মতো কয়েকটি ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ২৩টি এলাকাকে কন্টেনইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমে করোনার সংক্রমণ বাড়ায় এইসব এলাকাকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সেই ঘোষনার পরেই বুধবার […]
জেলা
ডানলপে চাঁদার জুলুমে গ্রেপ্তার দুই।
সুদীপ দাস, ২৭ অক্টোবর:- হুগলীর সাহাগঞ্জ ডানলপ জিটি রোড গেট বাজারে চাঁদার জুলুম কান্ডে গ্রেফতার দুই। ধৃত উত্তম পাসওয়ান ও অজয় সিং নামে দু’জনকেই বুধবার চুঁচুড়া আদালতে তোলা হয়। সোমবার রাতে কালি পুজোর চাঁদা নিয়ে বচসার জেরে সাহাগঞ্জ ডানলপ বাজারের ব্যাবসায়ী সুব্রত সমাদ্দার প্রহৃত হন। সাহাগঞ্জ মোল্লাপোতার ইউনিয়ন সংঘ নামক ক্লাবের ব্যানারে সুব্রতবাবুকে ৫০১টাকা চাঁদা […]
কালীপুজোর আগে শহরে অভিযান। প্রায় ৪৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ যুবক।
হাওড়া, ২৭ অক্টোবর:- কালীপুজোর আগে শহরে অভিযান চালিয়ে প্রায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার করলো হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন ২ যুবক।হাওড়ার নিবড়া ফ্লাইওভারের কাছে গাঁজা সমেত এদের গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ডোমজুড় থানার পুলিশ ডোমজুড়ের নিবড়া ফ্লাইওভারের কাছে অভিযান চালিয়ে এদের হাতেনাতে ধরে। ধৃতেরা জানিয়েছে, তারা ওড়িশা থেকে হাওড়ায় এই […]
এখনও প্রথা মেনে ডাকাতি করেই পুজোর আয়োজন হয় খানাকুলের ডাকাতকালীর।
মহেশ্বর চক্রবর্তী, ২৬ অক্টোবর:- হুগলি জেলার খানাকুলের চক্রপুরের ডাকাতকালির পুজো এ বছর ৩৫৬ বছরে পদার্পণ করলো। এখনও প্রথা মেনে ডাকাতি করে পুজোর আয়োজন হয়। তবে সেই ভাবে ডাকাতি না হলেও প্রথা মেনে রাতের অন্ধকারে ফল চুরি করে মায়ের কাছে নিবেদন করেন কালি ডাকাতের বংশ ধরেরা। ৩৫৬ বছর আগে এলাকায় কালি ডাকাত নামে পরিচিত হলেও কালিচরন […]
চুঁচুড়ায় ভ্যাকসিন ক্যাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগ বিজেপির সদস্যের বিরুদ্ধে।
সুদীপ দাস, ২৬ অক্টোবর:- চুঁচুড়ার কোদালিয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েতের ভ্যাকসিন ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ বিজেপির পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে পাল্টা অভিযোগ বিজেপি সদস্যর। পঞ্চায়েত সূত্রে খবর প্রত্যেকদিনকার মত মঙ্গলবারও পঞ্চায়েতে নিয়মমাফিক ভ্যাকসিন হচ্ছিল সাধারণ মানুষের। এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে পাওয়া কুপন নিয়ে প্রতিদিন এখানে ভ্যাকসিন […]
ভীন রাজ্য থেকে নাবালিকা উদ্ধার খানাকুলে।
খানাকুল, ২৬ অক্টোবর:- ভিন্ন রাজ্য থেকে আবারও নাবালিকা উদ্ধার। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান খানাকুল থানার পুলিশের। প্রায় ছয়মাস নিখোঁজ থাকার পর অবশেষে খানাকুলের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সোমবার গভীর রাতে হায়দ্রাবাদের দোমালগূড়া এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে খানাকুল পুলিশের একটি দল। এই ঘটনায় সন্টু প্রামানিক নামে এক যুবককেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। […]
বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় গৃহ সম্পর্ক অভিযানে নামলেন।
উঃ২৪পরগনা, ২৬ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচন বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে খড়্গপুরের বিধায়ক তথা হিরণ চট্টোপাধ্যায় গৃহ সম্পর্ক অভিযানে নামলেন। এবং খড়দহের অধিবাসীদের উদ্দেশ্যে বলেন জয় সাহা আপনাদের কাছের লোক যেকোনো সময় ডাকলেই আপনারা জয় সাহাকে পাবেন তাই এই উপনির্বাচনে জয় সাহা বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের আত্মবিশ্বাস যে খড়দহের […]
কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।
সুদীপ দাস, ২৬ অক্টোবর:- কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ব্রহ্মচারিণী অঞ্জুদিদি আগে থাকতেন রিষড়ায়। পরবর্তীকালে তিনি চলে যান বৃন্দাবনে। সেখানে আশ্রমে থাকতেন। বেড়াতে গিয়ে অঞ্জু দিদির খোঁজ পায় ভদ্রেশ্বরের বাসিন্দা অমল শীল। রিষড়ায় থাকাকালীন এই ব্রহ্মচারিণী শরীর অসুস্থতার কারনে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় হাসপাতালে চাকরি করত অমলের […]
প্রকাশ্য দিবালোকে আইনজীবীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা। উত্তেজনা হাওড়ার শিবপুরে।
হাওড়া, ২৬ অক্টোবর:- হাওড়া শিবপুর থানা এলাকার কাজীপাড়ায় প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালালো দুষ্কৃতিরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হাইকোর্টের ওই আইনজীবীর উপর প্রকাশ্য রাস্তায় হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, […]
চুঁচুড়ায় কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি , ব্যাপক মারধর ব্যাবসায়ীকে।
সুদীপ দাস, ২৬ অক্টোবর:- কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি। ব্যাপক মারধর ব্যাবসায়ীকে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ ডানলপ বাজারে। আক্রান্ত ব্যাবসায়ীর নাম সুব্রত সমাদ্দার(৪০)। বাড়ি চুঁচুড়ার পাঙ্খাটুলি কাবেরী পাড়া রোডে। স্থানীয় সূত্রে খবর সোমবার ব্যান্ডেল বাজারে নিজের স্টেশনারী দোকানে ছিলেন সুব্রত। রাত ৮টা নাগাদ সাহাগঞ্জ মোল্লাপোতা ইউনিয়ন সংঘের নামে জনা কয়েক […]











