এই মুহূর্তে জেলা

টানা একঘন্টা মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললো চতুর্থ শ্রেণীর ছাত্র।

হুগলি , ৩০ অক্টোবর:- মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পুরষ্কার অর্জন করলো হুগলির বেগমপুরের রক্ষিতপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র শম্ভ্রম দাস। একটানা ৪৫ টি বাংলা, হিন্দি ও ইংরাজি গানের সুর কে টানা একঘন্টা বাজিয়ে এশিয়া মহাদেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম নথিভুক্ত করেছে। আগামীদিনে শম্ভ্রমের লক্ষ্য পড়াশোনার পাশাপাশি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে […]

এই মুহূর্তে জেলা

অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর।

সুদীপ দাস , ৩০ অক্টোবর:- অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার হুগলী ঘাট স্টেশনের সামনে। মৃতের নাম বাসুদেব কর্মকার(৫৪)। বাড়ি চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গার প্রাইভেট কলোনি এলাকায়। পাশ ফিরে শোওয়া অবস্থায় মৃতদেহের পাশেই ছিল একজোড়া চটি ও একটি জলের বোতল। পাশাপাশি একদলা রক্ত পরে রয়েছে। বাসুদেববাবু হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী কর্মী। শনিবার […]

এই মুহূর্তে জেলা

শিল্পপতির কাছে তোলাবাজির টাকা না পেয়ে ইঞ্জিনিয়ারকে অপহরণ।

সুদীপ দাস, ৩০ অক্টোবর:- শিল্পপতির কাছে তোলাবাজির জন্য টাকা চেয়ে টাকা না পেয়ে শেষ পর্যন্ত তিন ইঞ্জিনিয়ারকে অপহরণ করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে হুগলির দাদপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে এই ঘটনার মূল পান্ডা স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ। ঘটনার পরই পুলিশ প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে শুক্রবার দুপুরে কলকাতার একটি খ্যাতনামা হোটেলের […]

এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার জগৎবল্লভপুরের শ্যামপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো বছর তিরিশের এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। মৃত যুবকের গলায় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে জেলা

রাত পোহালেই চার বিধানসভার উপ নির্বাচন।

উঃ২৪পরগনা, ২৯ অক্টোবর:- রাত কাটিয়েই শুরু হবে পশ্চিমবঙ্গে চারটে বিধানসভা উপনির্বাচন। এই চারটির মধ্যে একটি উত্তর ২৪ পরগনা জেলার খরদা বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচন কর্মীদের ব্যস্ততা। বিভিন্ন বুথে ইভিএম সহ কাগজপত্র নিয়ে পৌঁছানোর ডি সি আর সি নির্বাচনী পরিচালনা করবার জন্য হয়েছে নিউ ব্যারাকপুর এর এপিসি কলেজ। খরদা বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনে […]

এই মুহূর্তে জেলা

রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদের রায়ে নিষেধাজ্ঞা কোলকাতা হাইকোর্টের, বন্ধ আতসবাজি!

সুদীপ দাস, ২৯ অক্টোবর:- দিন কয়েক আগেই রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ নির্দিষ্ট সময় বেঁধে আতসবাজি পোড়ানোর রায় দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সেই রায়ে নিষেধাজ্ঞা জারি করল কোলকাতা হাই কোর্ট। ফলে দীপাবলি তো বটেই ছট, জগদ্ধাত্রী, ক্রিসমাস কিংবা বর্ষবরণ কোন উৎসবেই আতসবাজি পোড়ানো যাবে না। শুক্রবার কোলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ আগামি […]

এই মুহূর্তে জেলা

বন্ধ শোভাযাত্রা, তবে আলো ফিরছে চন্দননগরে!

সুদীপ দাস, ২৯ অক্টোবর:- কোভিড আবহে গতবারের মত এবারেও জগদ্ধাত্রীর শোভাযাত্রা বন্ধ চন্দননগরে। তবে আশার আলো ‘স্ট্রিট লাইট’! আলোক শিল্পীদের কথা মাথায় রেখে এবারে সর্বসম্মতিক্রমে স্ট্রিট লাইট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চন্দননগর-ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির ইচ্ছায় শিলমোহর দিয়েছে পুজো কমিটিগুলি। গতবছর কোভিড আবহে চন্দননগরের বেশ কয়েকটি বড় পুজো ঘট পুজোর মধ্যে সীমাবদ্ধ ছিল। […]

এই মুহূর্তে জেলা

এবার গানে আত্মপ্রকাশ। দিদি মমতাকে উৎসর্গ করে গান গাইলেন বালির চিকিৎসক বিধায়ক।

হাওড়া, ২৯ অক্টোবর:- বিশিষ্ট শিশু চিকিৎসক হিসেবে তাঁর সুনাম তো রয়েছেই। রাজনীতির ময়দানে নেমেও জনগণের বিপুল ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার গানের জগতেও পাকাপাকিভাবে আত্মপ্রকাশ ঘটলো বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের। দিদি মমতাকে উৎসর্গ করে এবার নিজের কন্ঠে গান রেকর্ডিং করেছেন বালির এই চিকিৎসক বিধায়ক। সেই গানের মিউজিক সিডি’র রিলিজ হলো শুক্রবার হাওড়া সদরের […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের দয়াময়ী মা কালীর প্রতিষ্ঠাকে কেন্দ্র করে লুকিয়ে আছে নানা ইতিহাস।

মহেশ্বর চক্রবর্তী, ২৯ অক্টোবর:- হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কালিপুজো হলো আরামবাগের কালিপুরের বড়ো মা তথা দয়াময়ী মা কালির পুজো।এই বড়ো মা কালির প্রতিষ্ঠাকে কেন্দ্র নানা ঘটনা লুকিয়ে আছে।আজ সেই প্রাচীন ঘটনার কথাই আপনাদের সামনে তুলে ধরবো। স্থানীয় সুত্রে জানা গেছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই বড়ো মা কালির প্রতিষ্ঠা হয়। […]

এই মুহূর্তে জেলা

বকেয়া ইনটেনসিভ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ২৯ অক্টোবর:- বকেয়া ইনটেনসিভ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীরা বিক্ষোভ দেখালেন হাওড়ায়। আশা কর্মী ইউনিয়ন হাওড়া শাখার তরফ থেকে শুক্রবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে বিক্ষোভ প্রতিবাদ এবং রাস্তা অবরোধ হয়। এদের দাবি, আশা কর্মীদের বেতন অত্যন্ত কম। তাই তাদের সংসার চলছে না। করোনার সময় তারা প্রধান ভূমিকা পালন করলেও তাদের জন্য মাস্ক, […]