এই মুহূর্তে জেলা

ত্রিপুরা দেখে মানুষ আন্দাজ করতে পারছেন বাংলায় বিজেপি এলে কি হতো- দেবাংশু’।

হাওড়া, ২২ নভেম্বর:- পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ত্রিপুরায় বর্বরোচিত অগণতান্ত্রিক আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল হলো হাওড়ায়। সোমবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে ধিক্কার সভা হয়। এরপর সেখান থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিশুর ব্রেন টিউমারের চিকিৎসা করাতে ভেলোরে পাড়ি আরামবাগের দম্পতির।

মহেশ্বর চক্রবর্তী, ২২ নভেম্বর:- ছোট শিশু মা ও বাবার কোলে কোলে কখনও ঘুরে বেড়ায় আবার কখনও দাদু ঠাকুমা এবং পরিবারে অন্যান্য সদস্যদের কোলে থাকে।সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখে শিশুটি। হঠাৎ পরিবারের বুকে নেমে আসে বিপর্যয়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে। সারা নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যায়। দরিদ্র এই পরিবার কি […]

এই মুহূর্তে জেলা

মিড-ডে মিল কর্মীদের অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়।

হুগলি, ২২ নভেম্বর:- বেতন বৃদ্ধি, সরকারী চাকরীর স্বীকৃতি, পি.এফ, ই.এস.আই সহ বেশ কয়েকদফা দাবীতে বিক্ষোভে সামিল হলো AIUTUC স্বীকৃত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের হুগলী জেলা শাখা। এদিন কয়েকশো মিড-ডে মিল কর্মী একত্রিত হয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসে। সেখানে নিজেদের দাবী-দাওয়া নিয়ে চরম বিক্ষোভ দেখায় মহিলারা। তাঁদের বক্তব্য মাত্র ১৫০০ টাকায় সংসার […]

এই মুহূর্তে জেলা

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির জমা জলের এখনও বিদায় হয়নি , প্রতিবাদে রাস্তা অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২২ নভেম্বর:- বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিলেও বৃষ্টির জমা জলের এখনও বিদায় হয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হাওড়ার নোনাপাড়ার বাসিন্দাদের। হাওড়ার টিকিয়াপাড়ার নোনাপাড়ায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে বর্ষার জল। জমা জল সরানোর দাবিতে সোমবার পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ৯ মাস ধরে এই অবস্থা সেখানে। বর্ষা কেটে গেলেও বিস্তীর্ণ এলাকায় এখনও […]

এই মুহূর্তে জেলা

রাস্তা দখলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ স্থানীয়দের।

সুদীপ দাস, ২২ নভেম্বর:- রাস্তা দখলকে কেন্দ্র করে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়ায় গঙ্গাপারে অবস্থিত হুগলী জেলা সংশোধনাগারের দক্ষিন দিকে দুটি রাস্তা। একটি সাধারন স্ট্রান্ড রোড। আর একটা ঘুটিয়াবাজার লোকালয়ে যাওয়ার রাস্তা। স্থানীয়দের বক্তব্য কয়েকশো বছর ধরে সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। আজ হঠাৎ করেই সেই রাস্তায় […]

এই মুহূর্তে জেলা

শীত ঘুমে আছেন মুখ্যমন্ত্রী , এই ঘুম একমাত্র ভাঙাতে পারে বিজেপি – রাজু বন্দোপাধ্যায়।

হুগলি, ২১ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীত ঘুমে আছেন। তাকে জাগাতে হবে। ওনাকে শীত ঘুম থেকে জাগাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। হুগলি জেলার শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভে এসে এভাবেই মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুর বেল্টিং বাজারে পেট্রল ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিজেপি বিক্ষোভ করে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের অন্যতম সহ […]

এই মুহূর্তে জেলা

পৌরসভার উন্নয়নমূলক পোস্টার ও ব্যানার ছেড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

হুগলি, ২১ নভেম্বর:- আরামবাগ পৌরসভার উন্নয়নমূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ড সংলগ্ন রেল ষ্টেশনের কাছে। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। এ দিন স্টেশন রোড সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের ফ্লেক্স এবং পৌরসভার উন্নয়নমূলক কাজের […]

এই মুহূর্তে জেলা

হাওড়া হোম-কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অগ্নিমিত্রা পালের।

হাওড়া, ২১ নভেম্বর:- হাওড়ার সালকিয়া বাবুডাঙার শ্রীরাম ঢ্যাং রোডের হোম-কান্ডে (নির্যাতন, শিশু বিক্রির অভিযোগ) অভিযুক্তদের নাম প্রকাশ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘটনাস্থলে (করুণা উইমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার সোসাইটি নামের ওই হোম) আসেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ঘটনা নিয়ে পুলিশকে […]

এই মুহূর্তে জেলা

স্বর্গবাসের পর ২য় ডোজের শংসাপত্র, মৃত মাকে ফেরানোর আর্জি ছেলের!

সুদীপ দাস, ২১ নভেম্বর:- সরকারি খাতায় কোভিডে মৃত্যু হয়েছে মায়ের। যার শংসাপত্রও রয়েছে ছেলের হাতে। মৃত্যুর মাসখানেক আগে কোভিডের প্রথম ডোজ নিয়েছিলেন ওই প্রৌঢ়া। কিন্তু সেই মৃত মায়েরই ২য় ডোজের শংসাপত্রও চলে এলো ছেলের হাতে! তবে কি মা বেঁচে রয়েছেন? অসম্ভব হলেও মাঝে মাঝেই নিজের বিবেককে এ প্রশ্নই করছেন ছেলে! আর তা থেকেই সরকারের কাছে […]

এই মুহূর্তে জেলা

কুকুর ছানাদের বস্তায় ভরে ফেলে আসা হলো ভাগাড়ে ? ভিডিও ভাইরাল হতেই নিন্দায় মুখর সাধারণ মানুষ।

হাওড়া, ২১ নভেম্বর:- পাড়ার কুকুর ছানারা প্রতিদিন রাস্তাঘাট নোংরা করছিল। এই অপরাধে কুকুর ছানাদেরই বস্তায় ভরে স্কুটিতে করে নিয়ে ফেলে আসা হলো ভাগাড়ে। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ এই ঘটনাকে অপরাধের সঙ্গেই তুলনা করছেন। যে বয়স্ক ব্যক্তি ও মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন তাদের শাস্তিও দাবিও করেছেন […]