এই মুহূর্তে জেলা

আধার নিষ্ক্রিয়তার চিঠি হুগলিতেও, নতুন করে বায়োমেট্রিকও করাচ্ছেন অনেকে।

হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- ইউ আই ডি এ আই থেকে আধার নিষ্ক্রিয় করার চিঠি ধরানো হয়েছে বহু মানুষকে। আধার বাতিল হলে সরকারি পরিষেবা থেকে গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক লেনদেনে সমস্যা হবে ভেবে আতঙ্কিত হয়ে পরেন তারা। হুগলির কোদালিয়া -১ ও ২ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র নগর সুকান্ত নগর কৃষ্ণপুর এলাকায় অনেকের আধার চিঠি এসেছে। মোগরা-১ গ্রাম পঞ্চায়েতের সুকান্ত […]

এই মুহূর্তে জেলা

সন্দেশখালি ধাঁচে আন্দোলন এবার হাওড়ায়!

হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- সন্দেশখালির ধাঁচে আন্দোলন এবার হাওড়ার পাঁচলায়। স্থানীয় দীঘিরপাড় এলাকায় একটি দীঘি ভরাট করাকে উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে দীঘি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এরই প্রতিবাদে সরব হন এলাকাবাসীরা। এর জেরে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। সোমবার ওই এলাকা পরিদর্শন করেন বিজেপির হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী […]

এই মুহূর্তে জেলা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হাওড়ায়।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ‘বেআইনিভাবে’ রিফিলিংয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এবার হাওড়ার বাঁকড়ায়। বিস্ফোরণের জেরে ভাঙে বাড়ির পাঁচিল। এছাড়াও আবাসনের একাধিক পাঁচিলে ফাটল দেখা গেল। ঘটনায় আহত হয়েছেন ২ জন। ডোমজুড় থানার বাঁকড়া মন্ডলপাড়ার ঘটনায় চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে।

এই মুহূর্তে জেলা

হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনায় প্রকাশ, হাওড়ার সাঁকরাইল বিধানসভার আন্দুল পঞ্চায়েতের ৫১নম্বর পার্টে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। নাবালিকার বিয়ে আটকায় সাঁকরাইল ব্লক প্রশাসন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জনৈক পাত্রের সঙ্গে বিবাহ হতে যাচ্ছিল আন্দুলের ভান্ডারী পাড়ার এক নাবালিকার। অপ্রাপ্তবয়স্কার বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইলের বিডিও ও সাঁকরাইল […]

এই মুহূর্তে জেলা

পেঁয়াজের বস্তায় গাঁজা পাচার!উদ্ধার প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫।

হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- পেঁয়াজের বস্তায় পাচার হচ্ছিল গাঁজা ! এমনই চাঞ্চল্যকর ঘটনা এবার হাওড়ার সাঁকরাইলে। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫। জানা গেছে, শনিবার ভোরে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে একটি লরি থেকে উদ্ধার হয় ১০২.৮ কেজি গাঁজা। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লরিটিকেও পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর […]

এই মুহূর্তে জেলা

চুরির ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, চশমা কারখানার মেশিন উদ্ধার চাঁপদানিতে।

প্রদীপ বসু, ১৭ ফেব্রুয়ারি:- চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চশমা কারখানার ১০ টি মেশিন উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হুগলির চাপদানি টিওপির পুলিশ। চাপদানির পি বি এম রোডের বাসিন্দা সাহিদ মিরাজের বাড়িতে রয়েছে চশমার কারখানা। ওই কারখানা থেকে ১৩ ০২ ২০২৪ তারিখ রাতে ১০ টি অপটিক্যাল মেশিন চুরি হয়। এই অভিযোগ পেয়ে চাপদানি টিওপির […]

এই মুহূর্তে জেলা

আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি গুমটি ঘর, লিলুয়া স্টেশন রোড এলাকায় চাঞ্চল্য।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- রাস্তা তৈরির কাজে পিচ গলানোর সময় হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়লো রাস্তার ধারের বেশ কয়েকটি গুমটিতে। শনিবার দুপুরে এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লিলুয়া স্টেশন রোডে ওই ঘটনা ঘটে। লিলুয়া পুলিশ স্টেশনের সামনের ওই অগ্নিকান্ডে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান।

এই মুহূর্তে জেলা

একসঙ্গে মদ্যপান করে স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন, হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত।

হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দাদপুরের মহেশ্বরপুরের টায়ার ব্যবসায়ীর।তার দোকানে টায়ারের কাজ করাতে গিয়ে বন্ধুত্ব হয়েছিল দুজনের। শেখ সিকান্দার আলীকে গ্রেফতার করে খুনের কিনারা করল হুগলি গ্রামীন পুলিশ। পুলিশি হেফাজেতে চেয়ে অভিযুক্তকে আজ চুঁচুড়া আদালতে পাঠায় দাদপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নবী আলম আনসারী […]

এই মুহূর্তে জেলা

ভাড়াটে উচ্ছেদে ভাড়াটে খুনি, তার দেখানো জায়গা থেকেই উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- রিষড়া শুট আউটে আগেই ধরা পড়েছিল অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত পদ্দুম সাউকে গত ৭ ফেব্রুয়ারী গ্রেফতারের পর উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ। রিষড়া হেস্টিং মাঠের পার্শ্ববর্তী গোঁসাইবাগান এলাকায় গত মাসের ১৮ তারিখে দীপক জয়সওয়াল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দীর্ঘদিন এসএসকেএমএ চিকিৎসাধীন থাকতে হয়। সেই […]

এই মুহূর্তে জেলা

চাঁদা দিতে না পারায় বেধড়ক মার সাধুকে।

প্রদীপ বসু, ১৬ ফেব্রুয়ারি:- চাঁদা না দিতে পারায় বেধড়ক মার খেল এক সাধু।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভদ্রেশ্বরে। জানা যায় ভদ্রেশ্বরের গভরমেন্ট কলোনীর বাসিন্দা শংকর ঘোষ প্রতি দিনের মত শুক্রবার সকালে গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। গেট বাজারের কাছে কয়েকজন যুবক শংকরের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর মাথায় মুখে কানে […]