হাওড়া, ১৩ মার্চ:- সাতসকালেই বিদ্যাসাগর সেতুতে ঘটলো বাস দুর্ঘটনা। বুধবার সকালে সাঁতরাগাছির দিক থেকে কলকাতার দিকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারায় ধূলাগোড়-শিয়ালদহ রুটের একটি যাত্রীবাহী বাস। সামনে থাকা মালবাহী গাড়িকে সজোরে ধাক্কা মারে। মালবাহী গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনায় বাসের যাত্রীরা অল্প-বিস্তর আহত হন বলে জানা গেছে। […]
জেলা
গৃহকর্ত্রী কে শৌচালয়ে আটকে চুরি!সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ।
হুগলি, ১২ মার্চ:- চুঁচুড়া থানার কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে দম্পতি সৃজিত ও শ্রাবণী গোস্বামী ওই বাড়িতে থাকেন। সৃজিত বাবু গ্যাস অফিসে চাকরি করেন। সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির পরিচারিকা কাজ করে বারোটা নাগাদ বেরিয়ে যান। গৃহকর্ত্রী জানান, তিনি দুপুরে বাড়ির দরজায় ছিটকানি […]
রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯তম জন্মতিথি পালিত হচ্ছে কামারপুকুরে।
হুগলি, ১২ মার্চ:- আজ ২৮শে ফ্লাগুন। রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি ও উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে হুগলীর কামারপুকুর এ। সকাল থেকেই ভক্তদের ভিড়। আজ থেকে তিনদিন ব্যাপি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি ও উৎসব পালিত হবে কামারপুকুর এ। আজ ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতি ও বেদ পাঠের মাধ্যমে আজকের দিনটি সূচনা হয়। তারপর শ্রী […]
রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ১২ মার্চ:- মহাসমারহে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯তম জন্মতিথি উদযাপিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে মঙ্গলবার ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। এরপর দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। ঊষাকীর্তন, বৈদিক পাঠ, ভজন, কীর্তন, বিশেষ পূজা, হোম, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। […]
সিএএ লাগু হতেই মতুয়াদের উৎসব হুগলিতেও।
হুগলি, ১১ মার্চ:- মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। কোদালিয়া, রবীন্দ্রনগর, সুকান্তনগর এলাকায়। জয়ডঙ্কা বাজনা সহযোগে ভক্তরা সঙ্ঘের ব্যানার নিয়ে মিছিল করেন। কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা সভাপতি নির্মল বিশ্বাস বলেন, আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল মতুয়া যারা উদ্বাস্তু তারা যেন নাগরিকত্ব পায়। আজ সিএএ লাগু হওয়ার মধ্যে […]
কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তায় সুরক্ষা সপ্তাহ পালন রিষড়া হিন্দুস্তান ন্যাশনাল গ্লাসে।
হুগলি, ১১ মার্চ:- কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় সুরক্ষা সপ্তাহ পালন করল রিষড়া হিন্দুস্থান ন্যাশানাল গ্লাস। সোমবার কর্মসূচির শেষ দিনে কারখানার প্রায় দেড় শতাধিক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়া কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় পোশাক, জুতো ও হেমলেটের ব্যবহার বাধ্যতামূলকভাবে মকড্রিলে সেটা তুলে ধরেন বিশেষঞ্জরা। এদিন উপস্থিত ছিলেন কারখানার বিভাগীয় […]
হাওড়ায় প্রথম প্রচারে প্রসূন, দেওয়াল লিখন থেকে জনসংযোগ সারলেন প্রার্থী।
হাওড়া, ১১ মার্চ:- হাওড়ায় বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রথম প্রচার শুরু করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। দেওয়াল লিখন থেকে জনসংযোগ সারলেন প্রার্থী। রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ সভায় প্রার্থী তালিকা ঘোষণার পর সোমবার সকালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্জুন পুরস্কারজয়ী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার শুরু হলো। লিলুয়া পঞ্চাননতলায় ৩৩ নম্বর ওয়ার্ডে বাবা পঞ্চাননের মন্দিরে পূজো […]
মিলন বন্দী ক্লাবের উদ্যোগে কোন্নগরে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু।
হুগলি, ১১ মার্চ:- কোন্নগরের মিলন বন্দি ক্লাবের পরিচালনায় ৮ দলীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো শনিবার কালিতলা মাঠে, যা সপ্তাহব্যাপী চলবে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মার্চ। উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরী ও কোন্নগর পুরসভার পুরোপ্রধান স্বপন দাস। ক্লাবের সম্পাদক দোলন খান চ্যাটার্জি বলেন, গ্রামগঞ্জ থেকে এই ধরণের ফুটবল প্রতিযোগিতা […]
তারকেশ্বর মন্দিরে পূজো দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ।
হুগলি ১০ মার্চ:- নাম ঘোষণা হতেই তারকেশ্বর মন্দিরে পূজা দিতে এলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ।হুগলি ৪৬ নং জেলা পরিষদের সদস্য এবং গোঘাট দুই ব্লকের সভা নেত্রী পদে আছেন মিতালি বাগ। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ তারকেশ্বর মন্দিরে পূজা দিয়েই নির্বাচনী প্রচার শুরু করে দেন। সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি […]
আদি- নব্য দুই মুখের মেলবন্ধন ঘটানোর চেষ্টা তৃণমূলের প্রার্থী তালিকায়, বাদ বিদায়ী ৭ সাংসদ।
কলকাতা ১০ মার্চ:- রবিবাসরীয় দুপুরে ব্রিগেড ময়দানের মেগা সমাবেশ থেকে আনুষ্ঠানিক ভাবে ২৪ এর ভোট যুদ্ধে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। চিরাচরিত রীতি থেকে বেরিয়ে এই প্রথম ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রকাশ্য সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ব্রিগেডের জন সমাবেশ যার পোশাকি নাম জন গর্জন সমাবেশ, সেখান থেকেই রাজ্যের ৪২ টি আসনে […]











