এই মুহূর্তে জেলা

ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা।

হুগলি, ২০ এপ্রিল:- পূর্ব রেল সূত্রে জানা গেছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন।যাত্রীরা নেমে পড়েন। কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পর ট্রেন ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ৯.০৫ এর ডাউন ব্যান্ডেল […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় তৃনমূলের কোন্দলে ছেঁড়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার!

হুগলি, ২০ এপ্রিল:- কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের মাখলার বিভিন্ন জায়গায় কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। মমতা অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল।সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রুবি চক্রবর্তী বলেন, আমাদের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় নির্বাচনী প্রস্তুতি ঘুরে দেখে গেলেন সিপি, ডিএম-সহ প্রশাসনের আধিকারিকরা।

হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে নির্বাচনী প্রস্তুতি ঘুরে দেখে গেলেন জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা। আগামী ২০মে হাওড়ায় লোকসভা নির্বাচনে ভোট দেবেন হাওড়া সদরের ৭টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৫ লক্ষাধিক ভোটার। সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য সবকটি বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথগুলি পরিদর্শন করছেন কমিশনের আধিকারিকরা। শনিবার বেলা ১টা নাগাদ হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া […]

এই মুহূর্তে জেলা

গরমে ডিউটিরত পুলিশ কর্মীদের হাতে গ্রীষ্মকালীন কিট তুলে দিলেন সিপি।

হাওড়া, ২০ এপ্রিল:- তীব্র তাপপ্রবাহের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে সারাদিন ডিউটি করেন ট্রাফিক পুলিশের কর্মীরা। এবার তাঁদের মনোবল বাড়াতে পথে নামলেন হাওড়ার নগরপাল প্রভীন কুমার ত্রিপাঠী। শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা, রোদ চশমা-সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। দেওয়া হয় ওআরএস এবং গ্লুকোজ। হাওড়ার বঙ্গবাসী মোড় থেকে শুরু হয় পরিদর্শন। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।

হাওড়া, ১৯ এপ্রিল:- লিলুয়ার জগদীশপুরে বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। জানা গেছে, তৃণমূল থেকে দল বদলে বিজেপিতে আসা এক নেতার বাড়ির নিচে দলীয় কার্যালয় উদ্বোধনের পর থেকেই মতানৈক্যের সূত্রপাত। ওই কার্যালয় উদ্বোধন করে যান শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। এরপর থেকেই মতানৈক্য শুরু হয় দুই গোষ্ঠীর। প্রতিবাদে ধর্নায় বসে যান এলাকার ‘আদি’ নেতা সোমনাথ নস্কর ও তাঁর […]

এই মুহূর্তে জেলা

বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের।

শান্তিপুর, ১৯ এপ্রিল:- এক আদিবাসী যুবককে মারধরের ঘটনায় এবার তীর ধনু হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। পাশে থাকতে দেখা গেল তৃণমূল নেতৃত্ব দের। এই ঘটনায় সকাল থেকে সরগরম গোটা শান্তিপুর। শুক্রবার বেলা বারোটা থেকে নদীয়ার শান্তিপুর বাবলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। যদিও […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির প্রচার কার্যত জনজোয়ারে পরিণত হলো।

হুগলি, ১৮ এপ্রিল:- শ্রীরামপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জী।লোকসভা নির্বাচনের আগে দিকে দিকে নির্বাচনি প্রচার সারছেন তিনি। এর আগেও শ্রীরামপুর লোকসভার বিভিন্ন এলাকায় প্রচার করেছেন তিনি।এদিন ও সেরকমই চোখে পড়লো। ১৯ এ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু।তার আগে দলের সংগঠন কে মজবুত করার জন্যই এই প্রচার। এদিন রিষড়া ৪ নং গেট […]

এই মুহূর্তে জেলা

ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।

হাওড়া, ১৮ এপ্রিল:- ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এদিন তাঁর প্রচারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আমতা বিধানসভা এলাকার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষের দাবি, কয়েক মাস ধরে তাঁদের এলাকার একমাত্র কল খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এর জেরে এই দাবদাহে দীর্ঘদিন […]

এই মুহূর্তে জেলা

বিজেপির ফ্লেক্স ছিড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ জিরাটে।

হুগলি, ১৮ এপ্রিল:- হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোরে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ, মানেনি তৃনমূল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল ফ্লেক্স হোর্ডিং এ।নরেন্দ্র মোদি,জেপি নাড্ডা,সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী,হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ছিল।সে সব ছিঁড়ে আগুন দিয়ে […]

এই মুহূর্তে জেলা

নির্বিঘ্নেই মিটলো রিষড়ায় রামনবমীর মিছিল।

রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার বেষ্টনী। আধা সামরিক বাহিনী চন্দননগর পুলিশ র‍্যাফ পাহারায় একের পর এক শোভাযাত্রা এগিয়ে চলে রিষড়া থেকে শ্রীরামপুরের দিকে। রিষড়ার বিভিন্ন এলাকা থেকে ছোটো ছোটো শোভাযাত্রা মিলিত হয়ে সন্ধা বাজার হয়ে জিটি রোড দিয়ে ব্যান্ড পার্টি বক্স তাসার তালে এগোতে থাকে। নজির বিহীন ভাবে দেখা যায় প্রতিটি শোভাযাত্রায় পুলিশ পাহারা থাকে। […]