এই মুহূর্তে জেলা

করোনা ভাইরাসের আতঙ্কে চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি।

হুগলি,৪ ফেব্রুয়ারি:-  একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা।  তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই […]

এই মুহূর্তে জেলা

কাজের টোপ দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ। প্রাণে বাঁচতে তরুণী দোতলা থেকে নিচে ঝাঁপ দেন , গ্রেপ্তার অভিযুক্ত।

  হাওড়া,৪ ফেব্রুয়ারি:- এক তরুণীকে ঘরে হাত পা বেঁধে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে হাওড়ার বালির নিশ্চিন্দায়। অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, তরুণীকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের দরজায় তালাচাবি মেরে ওই যুবক বাইরে বেরিয়ে গেলে কোনওভাবে বাঁধন খুলে দোতলা ঘরের গ্রিলহীন জানলা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে পড়ে গুরুতর যখম হন ওই তরুণী। […]

এই মুহূর্তে জেলা

অসময়ে দূর্গা পূজার আনন্দে মাতোয়ারা নদীয়ার নাকাশিপাড়া।

নদীয়া,৩ ফেব্রুয়ারি:-  অসময়ে দূর্গা পূজার আনন্দে মাতোয়ারা নদীয়ার নাকাশিপাড়া থানার ম্যাচপোতা।অতীতে বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকতো বিস্তীর্ণ এলাকা পুজো করা তো দুরস্ত নিজেদের টিকে থাকাটাই ছিল কঠিন লড়াই। তাই শরৎকালের শারদীয়ার আনন্দ থেকে বঞ্চিত হতো এলাকার মানুষ। হতাশা দূর করতে বিধির বিধান মেনে আনুমানিক ৩২০ বছর আগে এই গ্রামে শুরু হয় গণেশ জননী উৎসব,যা […]

এই মুহূর্তে জেলা

করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে।

উঃ২৪পরগনা,৩ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে। এরাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে । রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত -বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোন নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে […]

এই মুহূর্তে জেলা

ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।

  বাঁকুড়া,৩ ফেব্রুয়ারি:- বাঁকুড়া জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছে মোট ৫ জনের।ফসলের ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার। এবার ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত মেজিয়ার রামচন্দ্রপুর সহ পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া জেলায় হাতির সমস্যা প্রায় লেগেই রয়েছে, কোন নতুন কথা নয়, গত কয়েক বছর ধরে হাতির সমস্যায় বাঁকুড়াবাসী। বিশেষ […]

এই মুহূর্তে জেলা

পুর পরিষেবার দাবিতে হাওড়ায় “মে আই হেল্প ইউ” হেল্প ডেস্ক চালু করল বিজেপি।

  হাওড়া,৩ ফেব্রুয়ারি:- গত এক বছরেও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। এর জেরে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই অভিযোগে সোমবার সকালে হাওড়া পুরসভার গেটের বাইরে “মে আই হেল্প ইউ” নামের হেল্প ডেস্ক চালু করে প্রতিবাদে সরব হল বিজেপি। দলের যুব মোর্চার পক্ষ থেকে এই নিয়ে তিন দিনের এক […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় দিনেদুফুরে দুষ্কৃতী তান্ডবে পেনশনের টাকা খোয়া গেল বৃদ্ধের।

হুগলি,৩ ফেব্রুয়ারি:- দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলো চুঁচুড়ার চকবাজার দেবীপার্ক এলাকায়। চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতি। খোয়া গেলো দু-দু’জনের পেনশনের টাকা। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়ার চকবাজার এলাকার দুই ষাটোর্দ্ধ দুই বাসিন্দা তথা রাজ্য পূর্ত দপ্তরের প্রাক্তন কর্মী কেশব রক্ষিত ও সত্যজিৎ দত্ত প্রতি মাসের […]

এই মুহূর্তে জেলা

এক টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মালদায়।

  মালদা,৩ ফেব্রুয়ারি:- টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ডোবা পাড়া এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ আজ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে মৃত চালকের পরিবার ইংরেজবাজার থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেরা। […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় মন্ত্রী বিধায়কের উপস্থিতিতে হয়ে গেল ছাত্র যুব উৎসব।

হুগলি,৩ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় হয়ে গেল ছাত্র যুব উৎসব । সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে উত্তরপাড়ায় হয়ে গেল ছাত্র যুব উৎসব।এদিন ছাত্র যুব উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত,উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল,হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সহ বিশিষ্ট মানুষরা।এদিন বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে হচ্ছে এই ছাত্র যুব উৎসব।

এই মুহূর্তে জেলা

স্কুলছাত্রীকে নির্যাতন করে খুন করা হয়েছে! অভিযোগে উত্তাল উলুবেড়িয়া, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ।

    হাওড়া,৩ ফেব্রুয়ারি:- তিনদিন নিখোঁজ থাকার পর স্কুল ছাত্রীর দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ল জনতা। ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে! পরে পরিকল্পনা করে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়। এই অভিযোগে রণক্ষেত্র উলুবেড়িয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রী ভূঁয়েরা বিএনএস হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। বাড়ি উলুবেড়িয়া […]