এই মুহূর্তে জেলা

সাতসকালে হাওড়ায় স্কুলবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম পড়ুয়া সহ বেশ কয়েকজন।

  হাওড়া,৬ ফেব্রুয়ারি:- আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোড এবং বাইপাস ক্রসিংয়ে স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে বলে জানা গেছে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। স্কুল বাসের নিচে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আমতা, উদয়নারায়ণপুরে বন্যা কিছুদিনের মধ্যেই অতীত হবে। বললেন সেচমন্ত্রী।

  হাওড়া,৬ ফেব্রুয়ারি:- সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে গৃহীত ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের সেচ ও জলপথ, পরিবহন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা স্কুল মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমতা, উদয়নারায়ণপুর সহ হাওড়া ও […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও মানববন্ধন কর্মসূচি পালিত হলো।

সুদীপ দাস,৫ ফেব্রুয়ারি:- দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও মানববন্ধন কর্মসূচি পালিত হলো। পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে ও পঞ্চায়েতে বুথে বুথে পালিত হলো এই কর্মসূচি। নাগরিক সংশোধিত আইনের প্রতিবাদে মানববন্ধন পালন করলো তৃণমূল। চুঁচুড়া-হুগলি পৌরসভার ৩০ টি ওয়ার্ড এ পালিত হয় । পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এই কর্মসূচিতে ছিলেন চুঁচুড়ার বিধায়ক […]

এই মুহূর্তে জেলা

ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর।

   বাঁকুড়া,৫ ফেব্রুয়ারি:- ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার লিগেমোচড় গ্রামে। আজ ভোরে স্থানীয় জঙ্গল থেকে লিগেমোচড় গ্রামে তিনটি হাতি ঢুকে পড়ে। নষ্ট করে বিভিন্ন ফসল ও ঘরবাড়ি। গ্রামের মানুষের তাড়া খেয়ে হাতির দলটি ঢুকে পড়ে একটি ক্ষেত বাড়িতে। আজ ভোরে এক ব্যাক্তি প্রাতঃভ্রমণে গিয়ে একটি হাতির সামনে পড়ে […]

এই মুহূর্তে জেলা

বেআইনি ভাবে চলা এক বেসরকারী স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

হুগলি,৫ ফেব্রুয়ারি:- নিমন্ত্রণ বাড়ীতে এসে একটি বেসরকারি স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন চূঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনা হুগলীর তালডাঙা এলাকায়। চূঁচুড়ার তালডাঙা এলাকায় ওই বেসরকারি স্কুলের নির্মাণ কাজ বেআইনি ভাবে চলছিল বলে অভিযোগ ছিল দীর্ঘদিনের। এর আগেও পুরসভার পক্ষ থেকে গাছ কাটার অভিযোগে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয় স্কুলটি কে। যদিও সেই নির্দেশ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিতর্কিত মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের।

  হাওড়া,৫ ফেব্রুয়ারি:- বিজেপি করে তিনি গরীব হয়ে গিয়েছেন। বিজেপি করাতে কাজ পাচ্ছেন না। তার সিনেমা হিট হলে বিজেপির সুবিধা হবে। সেই কারণেই তাকে সিনেমা করতে দেওয়া হয় না। হাওড়ায় এসে সাংবাদিকদের বললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুদ্ধিজীবীদের নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। বুধবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, “আজকে বিজেপি করতে এসে […]

এই মুহূর্তে জেলা

এনআরসি এবং ক্যা-র প্রতিবাদে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি হাওড়ায়।

  হাওড়া,৫ ফেব্রুয়ারি:- সিএএ, এনআরসি এবং এনপিআর-র বিরুদ্ধে হাওড়ায় তৃণমূলের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হল। বুধবার বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টার এই কর্মসূচি নেওয়া হয়। এই ইস্যুতে ফেব্রুয়ারীর ১ ও ২ তারিখ মিছিল ও জনসভার পর এদিন হাওড়ায় মানব বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়। বালিখাল থেকে শুরু করে দানেশ শেখ লেন সর্বত্রই […]

এই মুহূর্তে জেলা

ভালো কাজে মিলবে পুরস্কার , ভুল করলে তিরস্কার কর্মীদের উদ্দেশ্যে কৃষ্ণনগরে বললেন মুখ্যমন্ত্রী।

নদীয়া,৫ ফেব্রুয়ারি:- কৃষ্ণনগরে ফের নিজের দলের নেতাদের সংযত হতে বললেন মমতা। নদিয়া জেলায় শাসকদলের নেতাদের কোন্দল কিছুতেই রোখা যাচ্ছে না। তাই এবার সরাসরি সেই সব নেতাদের সতর্ক করলেন মমতা। এদিন নেতাদের সতর্ক করে মমতা বলেন যৌথ নেতৃত্বে চলতে হবে। নেতা একটাই , সেটা জোড়াফুল। এর বাইরে চঞ্চল বড় না রত্না বড় এসব করলে আমি বরদাস্ত […]

এই মুহূর্তে জেলা

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে নার্সের চাকরি দেবার নামে অভিযুক্ত গ্রেফতার।

উঃ২৪পরগনা,৫ ফেব্রুয়ারি:– বিদেশে নার্সের চাকরির টোপে অভিযুক্ত মিঠুন বাগ গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে নার্সের চাকরি দেবার নামে বারাসাতের তরুণী দুবাইতে আটকে,এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হবার পর গতকাল রাতে বারাসাত থানার পুলিশ কাকদ্বীপ থেকে গ্রেফতার করলো মিঠুন বাগ কে ।তার বিরুদ্ধে ৪২০ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।আজ বারাসাত থানার পুলিশ আদালতের […]

এই মুহূর্তে জেলা

অস্ত্রসহ চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো জামালপুর থানার পুলিশ।

পূর্ব বর্ধমান,৫ ফেব্রুয়ারি:- অস্ত্রসহ চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রাতে গাড়িতে করে ছয়জন গুরাপ থেকে ধনিয়াখালি যাওয়ার পথে জামালপুরের মহেশগড়িয়ায় দাঁড়ায়। তখন তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে গেলে দুজন পালিয়ে গেলেও চারজন ধরা পরে। গাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপগান, তিন টি গুলি সহ তরওয়াল […]