হাওড়া,৭ ফেব্রুয়ারি:- ফের আগুন হাওড়ায়। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার শ্রীরাম ঢ্যাং রোড বাবুডাঙ্গা এলাকায় আজ বিকালে একটি বহুতল বাড়ির নিচের তলায় আগুন লাগে। দমকল সূত্রে খবর বহুতলের মিটার বক্স থেকেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও বাসিন্দাদের ওই ফ্ল্যাটের পিছন দিকের দরজা দিয়ে প্রত্যেককেই বার করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে মালিপাঁচঘড়া থানার পুলিশ এবং দমকলকর্মীরা পৌঁছেছেন। দমকলের ২টি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। গোটা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Related Articles
হুগলিতে ১৪ টি ব্লক ক্ষতিগ্রস্ত , ৭৮৩২৭ মানুষ জলবন্দি , কয়েক লক্ষ টাকার কৃষিজমির ফসল নষ্ট।
মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় সারা হুগলি জেলায় কয়েক লক্ষ টাকা কৃষিজমির ফসল, মাছ ও কয়েক লক্ষ টাকার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। হুগলি জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ( ০১/০৮/২১ ও ০২/০৮/২১) বন্যার জলে প্রায় ৩৪৩৪৭ হেক্টোর কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৪৪২৬৬ লক্ষ টাকা। বন্যার জলে […]
মাখলা হাইস্কুল মাঠে পালিত হলো বসন্ত উৎসব।
হুগলি,৮ মার্চ:- উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে পালিত হলো একটু অন্যরকম বসন্ত উৎসব।দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসী মেতে উঠেছে বসন্ত উৎসব পালনে।কিন্তু এদিন উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে বসন্ত উৎসব পালন করলো লুই বেল মেমোরিয়াল স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা।প্রায় ৯০ জন ছাত্র ছাত্রী এদিন বসন্ত উৎসবে যোগ দেন।তারা গান গেয়ে আগত মানুষদের মন জয় করে নেয়।দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের […]
শহীদ মিনারে বসছে আতশবাজির মেলা।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে এবার ফের আতশবাজির মেলা বসছে। করোনা অতিমারীর সময় থেকেই ময়দানে ওই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ১২ ই অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একমাস ওই মেলা বসবে। তবে সেখানে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। সারা বাংলা আতশবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায় […]








