স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে। তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস […]
খেলাধুলা
আইপিএল এর বাকি মাত্র ২৫ দিন , কবে ক্রীড়া সূচি প্রকাশ ? জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট। ফাইনাল হবে ১০ নভেম্বর। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। একমাসও বাকি নেই ক্রোড়পতি লিগের অথচ এত দেরি কেন করছে বিসিসিআই? সূত্রের খবর, আইপিএল শুরুর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওই সিরিজ খেলে […]
অগ্নিগর্ভ প্যারিস , হারের পর পিএসজি সমর্থকদের বিক্ষোভ ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- বায়ার্নের কাছে হারের পর শান্ত প্যারিসকে রীতিমতো অশান্ত করে ফেললেন পিএসজি সমর্থকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর এ সবই হল। এমনকী করোনার আতঙ্কও রাশ টানতে পারল না সমর্থকদের আবেগে। শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হল, এমনকী ছুঁড়তে হল কাঁদানে গ্যাসও। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য পিএসজির (PSG) নিজস্ব স্টেডিয়ামে দুটি জায়ান্ট স্ক্রিন বসানো […]
নেইমারদের আটকে , আবারও ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ।
স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- ষষ্ঠবারের জন্য ইউরোপ সেরার শিরোপা উঠল বায়ার্ন মিউনিখের মাথায়। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল বায়ার্ন। অন্যদিকে তীরে এসেও তরী ডুবল প্যারিস সা জাঁ-র। অঘটন ঘটার মতো একাধিক পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। বিশেষ করে প্রথমার্ধে নেইমার কিংবা এমবাপে নিজেদের নামের প্রতি সুবিচার করলে পরিষ্কার দু’গোলে এগিয়ে যাওয়ার […]
মমতার সরকারের জমি ফিরিয়ে দিলেন সৌরভ !
স্পোর্টস ডেস্ক, ২৩ আগস্ট:- নিউটাউনে সিটি সেন্টার ২-এর কাছে একটি জমিতে (প্লট নং আইআইডি-২৯২০/১) দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিএসই বোর্ডের অনুমোদিত স্কুল করতে চেয়েছিলেন সৌরভ। সেই কারণে হিডকোর তরফ থেকে তাঁকে তৃণমূল জমানায় জমি দেওয়া হয়। সেখানে মামলা হয়। সেই মামলা এখনও চলছে। অবশেষে স্কুল গড়ার জন্য তৃণমূল সরকারের কাছ থেকে পাওয়া জমি ফিরিয়েই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা-কালে নবান্নে […]
২০২১-এ এপ্রিলে শুরু আইপিএল , ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে ইংরেজরা ।
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- সৌদি আরবে চলতি বছরের আইপিএল এর ঢাকে কাঠি পড়তে এখনও বাকি বেশ কিছুদিন। তবে তার আগেই আগামী বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় জানান নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ হওয়ার পর ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং। […]
গণেশ আরাধনায় শচীন , দেশবাসীকে শুভেচ্ছা টিম ইন্ডিয়ার ।
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- করোনা আবহে আড়ম্বর না থাকলেও সিদ্ধিদাতার পুজোয় মেতেছেন গোটা দেশবাসী। পুজোর আয়োজন করেছেন অনেক ক্রিকেটাররাও। গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। তবে এবার দেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। ফলে পুজো বাতিল করেছেন অনেকেই। তবে গণেশ পুজোয় মাতলেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকর। প্রতিবার বাড়িতে বড় করে গণেশ পুজোর আয়োজন করে থাকেন […]
ধোনিকে রাজকীয় বিদায় জানাতে চায় মহারাজের বোর্ড , কী সেই পরিকল্পনা ?
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- ভারতীয় বোর্ড চাইছে ধোনির বিদায়কে স্মরণীয় করে রাখতে। মাহির জন্য বিদায়ী ম্যাচের পরিকল্পনা করতে চায় বিসিসিআই। এ প্রসঙ্গে এক বোর্ড কর্তা জানান, “আমরা ধোনির সঙ্গে আইপিএল-এর মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছে জানতে চাইব শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা […]
নয়া মাইলস্টোন ছুঁয়ে নজির আফগান লেগ স্পিনারের ।
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- সিপিএলে উইকেট তুলে নিয়ে এবার সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদিদের নিয়ে গড়া এলিট ক্লাবে ঢুকে পড়লেন এই লেগ স্পিনার। সেপ্টেম্বরে সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে আফগান তারকা ক্রিকেটার রশিদ খানকে খেলতে দেখা যাবে। তার আগে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন রশিদ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অষ্টম বোলার […]
রায়নাকেও প্রধানমন্ত্রীর চিঠি , পাল্টা মোদীকে চিঠি ভারতীয় তারকার ।
স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট:- অবসর ঘোষণার পর মহেন্দ্র সিংহ ধোনির মতো সুরেশ রায়নার কাছেও এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি । তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সুরেশ রায়না । ধোনির মতো ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়নাও । তার পর ধোনির মতো বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছেও পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রীর দুই পাতার চিঠি […]

