এই মুহূর্তে কলকাতা

১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন রাজ্যের।

কলকাতা, ২৫ এপ্রিল:- রাজ্য সরকার বিভিন্ন স্বাস্হ্য প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে ১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় ধাপে ধাপে ১৬৫ টি কমন কালেকশন সেন্টার ও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের গ্রামীন এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নে স্বাস্থ্য দফতর […]

এই মুহূর্তে কলকাতা

পশু পাখিদের দত্তক নিয়ে আর্থিক বছরে কুড়ি লক্ষেরও বেশি আয়, আলিপুর চিড়িয়াখানার।

কলকাতা, ২৪ এপ্রিল:- পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপিকে সরাতে সব বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহবান নীতিশের।

কলকাতা, ২৪ এপ্রিল:- আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিজেপিকে সরাতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে বলে একযোগে জানালেন বিহারের মুখ্য মন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়াযের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দেশের শাসক দল নিজেদের প্রচারে ব্যস্ত। দেশের উন্নতির জন্য তাদের কোনও মাথাব্যথা […]

এই মুহূর্তে কলকাতা

মমতা-নীতিশ বৈঠকের পর বিজেপিকে বিতাড়নের বিরোধী প্রস্তুতি শুরু, মত রাজনৈতিক মহলে।

কলকাতা, ২৪ এপ্রিল:- জোট হবে। বিজেপিও সরবে। সোমবার দুপুরে নবান্ন থেকে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। দ্রুত বিরোধীরা একসঙ্গে বসবেন। এবং বিজেপি বিতাড়নের বিরোধী প্রস্তুতি শুরু হবে। সোমবার দুটো নাগাদ নবান্নে আসেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং নীতীশ মন্ত্রিসভার এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা জানান। […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতিশ কুমার।

কলকাতা, ২৪ এপ্রিল:- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবান্নে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাঁদের অভ্যর্থনা করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে নবান্নের ১৪ তলায় তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক শুরু হয়।

এই মুহূর্তে কলকাতা

১১ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন রাজ্যে।

কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে আরও প্রায় ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন। ফলে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে ১ কোটি ৯৮ লক্ষ হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে,সম্প্রতি শেষ হওয়া ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার। তার মধ্যে ১০ লক্ষ ৩৯ […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে সাহায্যের আবেদনের প্রক্রিয়া আরো সহজ হল।

কলকাতা, ২৩ এপ্রিল:- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্যের আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ হল। এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। www.cmrf.wb.gov.in ঠিকানায় এই পোর্টালের মাধ্যমে ত্রাণ তহবিল থেকে সাহায্য পেতে অনলাইনে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ইংরেজির পাশাপাশি বাংলাতেও সমস্ত তথ্য মিলবে পোর্টালে। প্রশাসনিক সূত্রে জানা গেছে এতদিন জেলা সদর, নবান্ন বা কালীঘাটে […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে  বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]

এই মুহূর্তে কলকাতা

পবিত্র ঈদে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২২ এপ্রিল:- রেড রোডে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অশান্তি সৃষ্টিকারীদেরও একহাত নিলেন তিনি। শনিবার তিনি সোচ্চারে ঘোষণা করেন, জীবন দেব কিন্তু দেশ ভাগ করতে দেব না। পাশাপাশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনতাকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সবাই শান্তিতে থাকুন। প্ররোচনায় পা […]

এই মুহূর্তে কলকাতা

সকাল থেকেই ঈদের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসী।

কলকাতা, ২২ এপ্রিল:- স্বস্তিদায়ক আবহাওয়ায় সকাল থেকেই ঈদের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসী। কলকাতার রেডরোড সহ বিভিন্ন জায়গায় সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের। তারপরে চলছে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পালা। ঈদ উপলক্ষে রাজ্যের সর্বত্র আটোসাটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরে ঈদের সবথেকে বড় জমায়ে ত হয়েছে কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]