কলকাতা, ২২ আগস্ট:- করোনার আবহে সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজো উদ্বোধন হল আজ। তবে করোনার কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় ছোট্ট করে করা হচ্ছে গণেশ পুজো। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পুজো। আজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায়। উপস্থিত ছিলেন মৈত্রী সংঘের সভাপতি তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং […]
কলকাতা
বিনামূল্যে কোভিড ১৯ পরীক্ষা কামারহাটিতে।
কলকাতা , ২০ আগস্ট:- কলকাতাকে টপকে একদিনে আক্রান্তের নিরিখে প্রথম স্থানে চলে এলো উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৩১৯৭ । কলকাতায় একদিনে আক্রান্ত ৫৮৩ । সেখানে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৪৭ । এই পরিস্থিতিতে নয়া পদক্ষেপ উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার । জ্বর সহ করোনার নানা […]
ভুয়ো ওয়েবসাইট খুলে গ্রুপ-ডি তে চাকরি দেবার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার -২ ।
কলকাতা , ২০ আগস্ট:- ১০০ এর বেশি ফেক ওয়েবসাইট খুলে গ্রুপ ডি তে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ । অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চক্রের দুই মূল পান্ডা । গ্রেপ্তার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ । রবীন্দ্র নাথ মন্ডল (অভিনয়ের সাথে যুক্ত) ও শুভজিদ মুখার্জি (ফেক ওয়েবসাইট তৈরির […]
বাগুইআটির সঞ্জয় রায় খুনের ঘটনায় সাজা ঘোষণা।
কলকাতা , ১৯ আগস্ট:- বাগুইআটির সঞ্জয় রায়কে নৃশংস ভাবে খুনের ঘটনার সাজা পাঁচ দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। বুধবার বারাসাত আদালতের নির্দেশক্রমে সাজা ঘোষণা হয়। বারাসত জেলা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (প্রথম আদালত) বিজয়েশ ঘোষাল এদিন প্রত্যাশা মত পাঁচ আসামীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। আগেই রঞ্জু দে, কালীদাস অধিকারী, প্রবীর সরকার, টুকাই বিশ্বাস […]
ফের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ।
কলকাতা , ১৯ আগস্ট:- ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি […]
উম্ফুনের পর পরিবেশ রক্ষায় এক লক্ষ গাছ বসাবে ভারত সেবাশ্রম।
কলকাতা , ১৬ আগস্ট:- প্রতিবছরই বর্ষায় দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে নোনাজল গ্রামে ঢুকে যায় । প্রশাসনকে বারংবার সেই বাঁধ নির্মাণ করতে গিয়ে চরম সংকটের মুখে পড়তে হয় । এবার বাঁধ নির্মানে স্থায়ী সমাধানের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার । রবিবার ভারত সেবাশ্রম সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পঞ্চায়েত ও […]
রেড রোডের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৫ আগস্ট:- করোনা আবহের মধ্যেই রেড রোডে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের এই অনুষ্ঠান থেকে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। প্রতিবছরের […]
স্বাধীনতা দিবসে নয়া মেন্যু কলকাতা মেডিকেলে।
কলকাতা , ১৫ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবসে কলকাতা মেডিকেল কলেজের কোভিড আক্রান্তদের জন্য নয়া মেন্যু কলকাতা মেডিকেল কলেজে ভর্তি কোভিড আক্রান্তদের জন্য । এদিন সকালে নার্সিং স্টাফেরা দেশাত্মবোধক গানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেন । সকালে লুচি , আলুর তরকারি দুপুরে কাতলা মাছের ঝোল অন্যান্য উপাদেয় খাওয়ার বিকেলে ভেজিটেবল চপ রাতে মুরগির মাংস দেওয়া […]
স্বাধীনতা দিবসে বিনামূল্যে জেরক্স কলকাতা মেডিকেল কলেজে।
নিজস্ব সংবাদদাতা , ১৫ আগস্ট:- প্রায় 27 বছর ধরে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বিনামূল্যে রোগীর পরিবারকে বিনামূল্যে প্রয়জনীয় নথি ফটোকপি করে দেন গৌতম টেলিকম।গত ৭ই মে ২০২০ থেকে কোভিড হাসপাতাল কোভিড হাসপাতাল হয়েছে কলকাতা মেডিকেল কলেজ।ফলে এই স্বাধীনতা দিবসের দিনটিতে রোগীর পরিবারকে প্রয়জনীয় কাগজের ফটোকপি বিনামূল্যে করা হলো কলকাতা মেডিকেল কলেজের গৌতম টেলিকমে।বর্তমানে কোভিড […]
ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচারে তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা , ১৩ আগস্ট:- একদিকে যখন করোনার দাপট ঠিক সেইসময় অন্যান্য বছরের মতো চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। আজ সল্টলেকে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ গাড়ি ছাড়া হল। কেএমডিএর আবাসন এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্প্রে, ব্লিচিং পাউডার ছড়াবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন সল্টলেকের […]

