কলকাতা, ২২ আগস্ট:- করোনার আবহে সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজো উদ্বোধন হল আজ। তবে করোনার কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় ছোট্ট করে করা হচ্ছে গণেশ পুজো। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পুজো। আজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায়। উপস্থিত ছিলেন মৈত্রী সংঘের সভাপতি তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পুজোর অনুমতি পেতে অসুবিধায় পড়তে হয়। বিধাননগর পৌরনিগম পুজোর অনুমতি দেয়নি। এমনকি বিধাননগর পুলিশের তরফ থেকেও অনুমতি দেওয়া হয়নি। মৈত্রী সংঘের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে হস্তক্ষেপে অবশেষে গণেশ পুজোর অনুমতি পায় সল্টলেক মৈত্রী সংঘ।
Related Articles
বাজেট অধিবেশনের সূচনার প্রথমদিনই এন পি আর ,এন আর সি বিরোধী প্রতিবাদ তৃণমূলের সাংসদদের।
নয়াদিল্লী,৩১ জানুয়ারি:- বাজেট অধিবেশনের সূচনার প্রথমদিনই এন পি আর ,এন আর সি ,সি এ এ এ এর বিরোধী পোস্টার বুকে লাগিয়ে নীরব প্রতিবাদ তৃণমূলের সংসদের । শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতেই সংসদের সেন্ট্রাল হলে এই বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। তাদের এই বিক্ষোভ শুধুমাত্র প্ল্যাকার্ড এই সীমাবদ্ধ থাকেনি। তাদের পোষাক জুড়েও ছিল সি এ এ ,এন পি […]
৭৫ দিনের মাথায় আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।
কলকাতা, ১৮ মে:- শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে । সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। প্রত্যেক বছরের মতো এবারও প্রথম দশে থাকা […]
হাওড়ায় এক অনুষ্ঠানে এসে মমতা ও ফিরহাদ হাকিমকে একহাত নিলেন অর্জুন।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমকে একহাত নিলেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। তিনি মিথ্যে কথা বলেন। বন্যার সময় সারা বাংলা যখন জলের তলায় যেখানে দাঁড়িয়ে সরকার কোনওরকম ত্রাণের ব্যবস্থা ঠিক করে করতে পারছে না। যার জন্য […]








