কলকাতা , ২৫ ফেব্রুয়ারি:- দার্জিলিংয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে যোগ দিয়ে এদিন কলকাতার উদ্দেশ্য ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার এক দিনের সফরে এসেছিলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে প্রথমবার রাজভবন দার্জিলিংয় সকলের জন্য খোলা হয়েছে। এবং গত তিন ধরে সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষ যোগ দিয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে […]
কলকাতা
বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীকার এ হস্তক্ষেপের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। আন্তর্জাতিক স্তরে অনলাইন প্রশিক্ষণ,আলোচনাসভা ইত্যাদি আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জারি করা এক নির্দেশিকার কথা চিঠিতে উল্লেখ করে মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেছেন। ও নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।চিঠিতে তিনি […]
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বলানি তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে আজ তিনি গাড়ির বদলে ই ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্য সচিবালয় নবান্নে যান। তাকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল থেকে প্রতিবাদ আরো জোরদার হবে বলে জানালেন […]
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]
দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে আরো একদফা অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং উন্নয়নের বকেয়া কাজের জন্য আরো প্রায় দেড় কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কাজের জন্য কেএমডিএ ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে। দিন কয়েক আগেই দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হওয়ায় জীবনযাত্রা সহজতর হয়েছে সেখানকার মানুষের। নোয়াপাড়া […]
বিধানসভা ভোটের আগে সমস্ত মানুষের করোনার টিকা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই যাতে সমস্ত মানুষ করোনার টিকা পান সে জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ তাকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটদান কে কেন্দ্র করে যাতে কোনোভাবেই রাজ্যে করোনা সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে ওঠে তা দেখতে সকলকে টিকাকরণ এর আওতায় আনার দাবি জানিয়েছেন মমতা। […]
হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। মঙ্গলবারই উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ৭৭ বছর বয়সী শোভনদেব বাবুকে পরীক্ষা করে জানায়, তার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, শারীরিক দুর্বলতা রয়েছে।সামান্য জ্বর ছাড়া শ্বাসকষ্ট বা অন্য কোন কভিড উপসর্গ […]
বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বৃত্তিমূলক শিক্ষক, শিক্ষাকর্মী প্রশিক্ষকেরা। অবেশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। এর আগে চুক্তিভিত্তিক শিক্ষকরা […]
রাজ্যে ফের আসতে চলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।
কলকাতা , ২১ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসতে চলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর শুক্রবার রাজ্যে আসবেন তিনি। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবারের সফরে। ইতিমধ্যেই সিইও দফতর থেকে জেলাশাসক ও পুলিশ সুপারদের এক প্রকারের প্রস্তুতি নিয়ে রাখতে বলা […]
আগামীকাল নির্বাচনের আগে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী।
কলকাতা , ২১ ফেব্রুয়ারি:-রাজ্যে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় আগামীকাল একগুচ্ছ নতুন প্রকল্পের উপহার রাজ্যবাসীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সাহাগঞ্জে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত যাত্রাপথের সূচনা । ৪৬৪ কোটি টাকা ব্যয়ে ৪.১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ […]

