এই মুহূর্তে কলকাতা

হসপিটালে অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ সরকারের।

কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্যে সমস্ত করোনা হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সমস্যা নিয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালগুলোতে অক্সিজেনের যোগান নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার ওপর নিয়মিত নজরদারি করতে […]

এই মুহূর্তে কলকাতা

বীরভূমে ভোটের আগে ফের কমিশনের নজরবন্দি অনুব্রত।

কলকাতা , ২৭ এপ্রিল:- ভোটের আগে ফের নিজের জেলায় নজরবন্দি অনুব্রত মণ্ডল।বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফায় বীরভূমে ভোট। তার আগে মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে সেদিন বিকাল ৫টা থেকে শুরু করে ভোট শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর অর্থাত্ ৩০ তারিখ সকাল ৭টা পর্যন্ত তঋণূল কংগ্রেসের বিতর্কিত বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের দেওয়া ভ্যাকসিনের পুরানো স্টক ফেরত দেওয়ার নির্দেশ দিল সরকার সব বেসরকারি হসপিটালকে।

কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী শুক্রবার এর পরে রাজ্যের দেওয়া ভ্যাকসিন এর পুরনো স্টক সরকারকে ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী পয়লা মে থেকে টিকাকরণ চালাতে হলে সব বেসরকারি হাসপাতালকে উৎপাদনকারী […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণে রাশ টানতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের।

কলকাতা , ২৭ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করোনা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন সব ধরনের বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আজ কমিশনের তরফ এ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে দোসরা মে গণনার সময় এবং পরে কোন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মীরা বিজয় মিছিল এবং সমাবেশের আয়োজন করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং […]

এই মুহূর্তে কলকাতা

সমন্বয়ে জোর ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে রাজ্যে।

কলকাতা, ২৬ এপ্রিল:- সার্বিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে উদ্ভূত করোনা সংকট সামাল দিতে রাজ্য সরকার ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। হাসপাতালে বেড সংক্রান্ত তথ্য, টেলিমেডিসিন, অক্সিজেন,অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি থেকে শুরু করে করোনা রোগীর দেহ সৎকার পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল করতে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]

এই মুহূর্তে কলকাতা

গরু পাচারকাণ্ডে অনুব্রত কে ডেকে পাঠাল সিবিআই, না যাওয়ার নির্দেশ মমতার।

কলকাতা , ২৬ এপ্রিল:- গরু পাচারকাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাঁর এক সঙ্গীকেও।গরু পাচার কাণ্ডে নাম জড়ালেও অনুব্রতর পাশে থেকে বিতর্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রকাশ্য সভা থেকেই সরাসরি অনুব্রতকে সিবিআইএর সামনে হাজিরা না […]

এই মুহূর্তে কলকাতা

ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন তৃণমূলই সরকার গড়ছে – অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ২৬ এপ্রিল:- ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল যুব সভাপতি আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন, তৃণমূলই সরকার গড়ছে। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি। বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি। ২রা মে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। সোমবার সকালেই ভবানীপুরে মিত্র ইনস্টিটিউটে নিজের ভোট দিলেন তৃণমূল সাংসদ […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগে আটক।

কলকাতা , ২৬ এপ্রিল:- রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থীর এজেন্ট মোহন রাওকে বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। এমনটা থানা সূত্রে জানা গেছে। এই ঘটনার কোনো রিপোর্ট এখনো কমিশন সূত্রে জানা যায়নি। বিজেপির অভিযোগ রাসবিহারী কেন্দ্রে ভোটকে প্রভাবিত করতে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। রাসবিহারী কেন্দ্রের বিজেপির প্রার্থী সুব্রত সাহা।

এই মুহূর্তে কলকাতা

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে কলকাতার ভোট।

কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় কলকাতা দক্ষিণের চারটি আসন, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুর ও কলকাতা বন্দরের বারোশো চুয়ান্নটি বুথে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলেছে। করোনা অতিমারীর লাগামহীন সংক্রমণের প্রেক্ষিতে মাস্ক ব্যবহার, হাত স্যানিটাইজ করা এবং থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিরাপদ দূরত্ব বিধি বজায় রাখতে ভোটারদের সাদা গোল দাগের মধ্যে দাঁড় […]

এই মুহূর্তে কলকাতা

সপ্তম দফাতেও রয়েছে অতি উত্তেজনা প্রবন বুথ।

কলকাতা , ২৫ এপ্রিল:- সপ্তম দফার নির্বাচনে আগামীকাল। যে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা অশান্তি রোধ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কমিশন সূত্রে খবর এই দফা তেও পাঁচ জেলায় রয়েছে বেশকিছু উত্তেজনা প্রবন বুথ। কমিশন সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের মোট বুথের সংখ্যা ১৭৫৫, তার মধ্যে অতি উত্তেজনা প্রবন বুথ ৪২০। মালদায় মোট ২১৫৭ টি বুথের […]