কলকাতা, ১২ আগস্ট:- কোভিড অতি মারীর আবহে কিভাবে সুরক্ষিত নির্বাচন ও উপনির্বাচন আয়োজন করা সম্ভব সে ব্যাপারে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে। নির্বাচন কমিশনের তরফে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃত্ব কে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। রাজ্যে সাত বিধানসভা আসনে আসন্ন নির্বাচন ও উপনির্বাচন পর্বের প্রেক্ষিতে কমিশনের এই চিঠি […]
কলকাতা
তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে , জানালেন শিল্পমন্ত্রী।
কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ […]
করোনা সংক্রমণের হার বিপজ্জনক তিন জেলায় , প্রশাসনকে দ্রুত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যের তিন জেলায় করোনা সংক্রমণের হার বিপজ্জনক বলে সমীক্ষায় উঠে আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন। সংক্রমণ কমাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে করোনা সংক্রমনের হার জানতে স্বাস্থ্য দপ্তরের দ্বিতীয় পর্যায়ের সেন্ট্রাল পরীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের […]
রাজ্য বিধানসভা পরিদর্শনে দিল্লি বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা, ১১ আগস্ট:- কলকাতা সফরে এসে আজ রাজ্য বিধানসভা ভবন পরিদর্শন করলেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। এরপর তিনি বিধানসভা ভবন ঘুরে দেখেন এবং পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।
রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত হয়েছেন। আগামী ছয় এবং সাত অক্টোবর কমিউনিটি অফ সেন্ট এগিডিও নামে সংস্থার তরফে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। বৈঠকে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলার মিশরের আহমেদ আল তায়িবও সহ আমন্ত্রিত […]
আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন হতে পারে।
কলকাতা, ১১ আগস্ট:- আগামী মাসেই রাজ্যে বিধানসভার বকেয়া উপনির্বাচন পর্ব মিটিয়ে ফেলা হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যের সাত বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সেরে ফেলা হতে পারে। সেক্ষেত্রে সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর পরেই ভোটের আয়োজন করা হতে পরে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের বকেয়া উপনির্বাচন পর্ব দ্রুত মিটিয়ে ফেলার জন্য দীর্ঘদিন […]
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগেই শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।
কলকাতা, ১০ আগস্ট:- সম্প্রতি শহরে কয়েকজন জঙ্গি ধরা পড়ার প্রেক্ষিতে করণা আবহের মধ্যেও কলকাতা পুলিশ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগেই শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। রেড রোডের উপরে বিশেষ নজরদারিতে সংলগ্ন এলাকায় প্রায় ৬০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মরেও থাকছে সিসিটিভির নজরদারি। বেশ কয়েকটি নজর মিনার সঙ্গে নিরাপত্তায় দুই হাজারের বেশি পুলিশকর্মীকে নিয়োগ […]
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এলো প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীরা।
কলকাতা, ১০ আগস্ট:- সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে রাজ্য সরকারের পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার এবার প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীদের সহায়তা নেবে। এই উদ্দেশ্যে মঙ্গলবার প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সঙ্গে এসএনটিসিএসএসসি-র একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক সুরজিৎ কর পুরকায়স্থর উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর করেন […]
নীলরতন সরকার মেডিকেল কলেজের নাম বদলের সিদ্ধান্ত , বিজ্ঞপ্তিতে জানালো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা , ১০ আগস্ট:- রাজ্য সরকার এশিয়ায় প্রথম তথা বিশ্বে দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্মদাতা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের কর্মস্থল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসটি তাঁর নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রাবাস চত্বরে তাঁর আবক্ষ মূর্তিও বসানো হবে। তিনি যে ঘরে থাকতেন, সেখানে তাঁর স্মৃতি ফলক বসানো হবে বলে সম্প্রতি স্বাস্থ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য […]
বাংলার ভোট সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় পি,এস,সির প্রশ্নপত্রে উঠে আসায় নিন্দার ঝড় নানা মহলে।
কলকাতা , ১০ আগস্ট:- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক প্রশ্নপত্রে উঠে আসা বিষয় নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস থেকে আরম্ভ করে কৃষক আন্দোলনের মতো বিভিন্ন বিষয়বস্তুকে যেভাবে ওই প্রশ্নপত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। শুধুমাত্র ইউপিএসসি এর মত একটি সংবিধানসম্মত সংস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম বা রাজনীতি করণ […]




