এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের কাছে বকেয়া পাওনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরব মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১৭ ডিসেম্বর:- ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক নবান্নে।

কলকাতা , ১৭ ডিসেম্বর:- প্রটোকল ভেঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তাঁর ঘরে গিয়ে বৈঠক করলেন অমিত শাহ। বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকারি ভাবে কিছু না জানানো হলেও মিনিট কুড়ির ওই বৈঠকে সৌজন্য বা আন্তরিকতার কোনোও খামতি ছিলনা বলেই খবর প্রশাসনিক সূত্রে।শনিবার পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের শেষে পৃথকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বৈঠক হতে পারে জল্পনা তৈরি […]

এই মুহূর্তে কলকাতা

জল বণ্টনে পাশাপাশি রাজ্য গুলির মধ্যে বিরোধ রুখতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর।

কলকাতা , ১৭ ডিসেম্বর:- পূর্বাঞ্চলের প্রতিবেশি রাজ্য গুলোর মধ্যে বিভিন্ন নদ নদীর জল বণ্টন সমস্যার সমাধানে আন্তঃরাজ্য কমিটি গঠন করার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। জল বন্টনে নিজেদের মধ্যে বিরোধ রুখতে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারকে নিয়ে তিনি একটি যৌথ কমিটি গঠন করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরহিত্যে শনিবার নবান্ন লাগোয়া সভাঘরে […]

এই মুহূর্তে কলকাতা

ফের জাঁকজমকভাবে আয়োজিত হবে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যাল।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- এগিয়ে আসছে বড়দিন। করোনার দুবছর পেরিয়ে এবছর ফের জাঁকজমক সহকারে আয়োজন করা হবে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যাল। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি যীশু খ্রিস্টের জন্মদিন থেকে নতুন বছরের সূচনা জুড়ে সেজে ওঠে পার্ক স্ট্রিট। প্রতিবছর সেই উৎসব উপলক্ষ্যেই আয়োজন করা হয় বড়দিনের উৎসবের। এবারে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। আর […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে আগামীকাল। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবেন। এখানে এসে তিনি বিজেপির সদর দপ্তরে গিয়ে রাজ্যকমিটির সঙ্গে বৈঠক করবেন। আগামী কাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের […]

এই মুহূর্তে কলকাতা

বাইরে থেকে বই এনেও এবার থেকে পড়া যাবে সরকারি গ্রন্থাগারে।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- এবার বাইরে থেকে বই এনেও পড়া যাবে সরকারি গ্রন্থাগারে। ছাত্রছাত্রীদের এই সুযোগ দিতে রাজ্যের সব গ্রন্থাগারে তৈরি হচ্ছে ‘‌রিড ইয়োর ওন বুক কর্নার’‌। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বহু ছাত্রছাত্রী বাড়িতে নিজের পড়াশোনা করার মত কোনও জায়গা নেই। শহরাঞ্চলের বস্তির পরিবারগুলিতে একটি করেই ঘর থাকে। গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলিরও এক অবস্থা। এসব পরিবারের ছেলে […]

এই মুহূর্তে কলকাতা

চীন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে, জানালো সেনাবাহিনী।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- অরুণাচল প্রদেশের তাওয়াং এ চীন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে বলে সেনাবাহিনী জানিয়েছে। তাওয়াং এ চিনা সেনার অনুপ্রবেশের পর সেনাবাহিনীর তরফের প্রথম বিবৃতিতে সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানিয়েছেন, তাওয়াং এর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা ভারতীয় ক্ষেত্রে ঢুকে পড়লে ভারতীয় সেনা […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং […]

এই মুহূর্তে কলকাতা

নদী ভাঙ্গন মোকাবিলায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে সবাইকে একজোট হওয়ার অনুরোধ মন্ত্রীর।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যের নদী ভাঙন সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে দিল্লিতে একযোগে দরবার করতে যাওয়ার অনুরোধ জানিয়ে এবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন।বিধানসভার গত অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়েছিল।বিরোধী দলনেতার সঙ্গে পরিষদীয় মন্ত্রীর ফোনে এক প্রস্থ কথাও হয়েছিল।তবে বিরোধী দলনেতা পরে জানান […]

এই মুহূর্তে কলকাতা

প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।

কলকাতা, ১৩ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ গতকাল রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে একাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে […]